IPL 2024: ধোনির শহরে যুবরাজের রেকর্ড ভাঙা আশুতোষ প্রীতির নয়নের মণি, কাঁপালেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে
IPL 2024: আইপিএলে আমেদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ও স্মরণীয় জয় ছিনিয়ে নিয়েছে পাঞ্জাব কিংস। শেষ অবধি ক্রিজে থেকে দলের জয় নিশ্চিত করেছেন শশাঙ্ক সিং।
তবে এই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে আশুতোষ শর্মার। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে যিনি ঝোড়ো ব্যাটিংয়ে কাঁপিয়ে দিলেন।

গুজরাত টাইটান্স ম্যাচেই আইপিএলে প্রথমবার খেলার সুযোগ পেলেন আশুতোষ। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে যে ক্যামিও উপহার দিলেন তাতে ম্যাচ যেমন ঝুঁকল পাঞ্জাব কিংসের দিকে, তেমনই আইপিএলে আবির্ভাবটা স্মরণীয় করে রাখলেন রেলওয়েজের এই ক্রিকেটার।
ম্যাচের পর শশাঙ্ক সিংয়ের সঙ্গে আলাপচারিতায় আশুতোষ জানালেন, তাঁরা দুজনেই প্যানিককে জায়গা করতে দেননি। আস্থা রেখেছিলেন পার্টনারশিপে। বিশ্বাস ছিল পার্টনারশিপ এগিয়ে নিয়ে গেলে জয় আসবেই। এমনকী নিজেদের মধ্যে এমন আলোচনাও করেছিলেন ২ ওভারে তো ২৪ দরকার, ঠিক তুলে নিতে পারব।
মধ্যপ্রদেশের হয়ে ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেট ও টি২০-তে অভিষেক হয়। যদিও রঞ্জি অভিষেক হয় চলতি বছর রেলওয়েজের হয়েই। এখন তিনি রেলওয়েজেই খেলেন। রঞ্জি অভিষেকে গুজরাতের বিরুদ্ধেই শতরান করেছিলেন। তার আগে রেলওয়েজের হয়েই টি২০ ক্রিকেটে ঈর্ষণীয় রেকর্ড নিজের দখলে নেন।
গত অক্টোবরে রাঁচিতে সৈয়দ মুস্তাক আলি টি২০-তে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে তিনি ১১ বলে অর্ধশতরান হাঁকিয়েছিলেন। ২০০৭ সালে যুবরাজ সিং ইংল্যান্ডের বিরুদ্ধে ১২ বলে টি২০ আন্তর্জাতিক অর্ধশতরান করেছিলেন। ভারতীয় হিসেবে দ্রুততম টি২০ অর্ধশতরানের নিরিখে যুবির সেই রেকর্ড ভেঙে দেন আশুতোষ।
টি২০ ক্রিকেটে ৯ বলে অর্ধশতরান করেছিলেন নেপালের দীপেন্দ্র সিং আইরি। ফলে বর্তমানে টি২০ ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানকারীদের তালিকায় আশুতোষ রয়েছেন দ্বিতীয় স্থানে। কোচ সঞ্জয় বাঙ্গার তাঁকে নিজের শট, নিজের খেলায় আস্থা রাখার কথা বলেছিলেন। এতে তিনি খুব উপকৃত বলে জানান আশুতোষ।
আইপিএলকে দেওয়া সাক্ষাৎকারে আশুতোষ বলেন, পাঞ্জাব কিংসের ট্রায়ালে এসেছিলাম। ট্রায়ালে নিজের পারফরম্যান্সে সন্তুষ্টই ছিলাম। রাতে ফেরার বিমান ছিল। অন্য দলে ট্রায়ালে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু পাঞ্জাব কিংস থেকে বলা হয় বিমান না ধরে থেকে যেতে। এরপর পাঞ্জাব কিংস দলে সুযোগ পেয়ে ভালোই লেগেছিল।
টি২০-তে ১৬ ম্যাচে আশুতোষের ১৬ ম্যাচে ৪৫০ রান রয়েছে, সর্বাধিক ৮৪, স্ট্রাইক রেট ১৯৬.৫০। চারটি অর্ধশতরান রয়েছে। পাঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ানও তাঁকে আত্নবিশ্বাস জুগিয়েছেন বলে জানালেন আশুতোষ।
গতকালের ম্যাচে ১৫.৩ ওভারে যখন জিতেশ শর্মা আউট হন তখন পাঞ্জাব কিংসের স্কোর ৬ উইকেটে ১৫০। অর্থাৎ দরকার ছিল ৫০ রান। আশুতোষ তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ১৭ বলে ৩১ রান করেন। তিনি ২০তম ওভারের প্রথম বলে আউট হন দলগত ১৯৩ রানে। এরপর ১ বল বাকি থাকতে তিন উইকেটে ম্য়াচ জেতে পাঞ্জাব কিংস।
-
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার












Click it and Unblock the Notifications