IPL 2024: বোর্ডের কেন্দ্রীয় চুক্তি নিয়ে ভাবছেন না ঈশান, বিশ্বকাপ নিয়েও জানালেন নিজের পরিকল্পনার কথা
বিগত কয়েক মাস ধরেই ভারতীয় ক্রিকেটে চর্চায় ঈশান কিষাণ। ডিসেম্বর মাসে মানসিক অবসাদের কারণে ভারতীয় দল থেকে বিশ্রাম নেন। এরপর থেকে বিগত কয়েক মাসে ঈশানকে নিয়ে কম জলঘোলা হয়নি। আশঙ্কাকে সত্যি করেই ঈশান কিষাণ ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে পড়েছেন। সেই সেই সঙ্গে বাদ পড়েছেন শ্রেয়স আইয়ারও।
বিতর্ককে পিছনে ফেলে আইপিএলের মঞ্চে খেলতে নেমেছেন। কিন্তু বর্তমানে ভারতীয় ক্রিকেট দলে তার ভবিষ্যৎ যে যথেষ্ট অন্ধকারে রয়েছে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। এবার এই গোটা বিষয়টা নিয়ে মুখ খুললেন ঈশান কিষাণ। সেইসঙ্গে আসন্ন টি২০ বিশ্বকাপ প্রসঙ্গেও নিজের মতামত প্রকাশ করেছেন ঈশান কিষাণ।

সেই প্রসঙ্গে ঈশান বলেন, "আমি অনুশীলন করছিলাম। আমি যখন খেলছিলাম না, তখন অনেকে অনেক কথা বলছিল। সমাজমাধ্যমেও লেখা হচ্ছিল অনেক কিছু। কিন্তু এটাও তো বুঝতে হবে যে, সব কিছু ক্রিকেটারের হাতে থাকে না।' বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ গেলেও তিনি যে সেটা নিয়ে খুব বেশি ভাবছেন না তাও স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন ঈশান।
এই প্রসঙ্গে ঈশান বলেন, এমন কিছু নেই যে আমি কাউকে প্রমাণ করতে চাই, আমাকে সেখানে গিয়ে উপভোগ করতে হবে। আমি শিখেছি যে এই জিনিসগুলি সম্পর্কে আপনাকে নিজের উপর চাপ বাড়াতে হবে না, যা আপনার হাতে নেই, সেটা নিয়ে ভাবলে চলবে না। আপনাকে বের করতে হবে কোনটি আপনার নিয়ন্ত্রণযোগ্য এবং কোনটি আপনার অনিয়ন্ত্রিত।'
টি২০ বিশ্বকাপ প্রসঙ্গে ঈশান বলেন, 'বিশ্বকাপের ব্যাপারে আমি একটাই বিষয়ই বলব, এটা তো আর আমার হাতে নেই। আমি একটা ম্যাচ ধরে এগোচ্ছি। এটা বড় টুর্নামেন্ট। হঠাৎ করেই একটা জায়গা থেকে অন্য জাগয়ায় চলে যাওয়া সম্ভব নয়। তাই আমি একটা করে ম্যাচ ধরে এগিয়ে চলেছি। দলকে সাহায্য করার চেষ্টা করছি।'
বিসিসিআই উল্লেখ করেছে, ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ারকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি। মূলত শৃঙ্খলা জনিত সমস্যার জন্যই এই দুই ক্রিকেটার বড় শাস্তি পেলেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications