Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: হার্দিক পাণ্ডিয়া নির্বাসিত! চলতি আইপিএলের শাস্তির মাশুল দিতে হবে পরের বছর

IPL 2024: হার্দিক পাণ্ডিয়ার দুঃসময় অব্যাহত। টি২০ বিশ্বকাপের আগে তাঁর ফর্ম নিয়ে বাড়ছে উদ্বেগ। মুম্বই ইন্ডিয়ান্সে অধিনায়ক হিসেবে কামব্যাকের পর দশ দলের মধ্যে দশম স্থানে থেকে আইপিএল অভিযান শেষ করতে হয়েছে।

তারই মধ্যে নির্বাসনের কোপে পড়লেন হার্দিক। ফলে পরের মরশুমে প্রথম ম্যাচে হার্দিককে বাইরে রেখেই মুম্বই ইন্ডিয়ান্সকে দল নামাতে হবে।

IPL 2024

লখনউ সুপার জায়ান্টস ম্যাচে গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্লো ওভার রেটের ফাঁদে জড়িয়ে পড়ে মুম্বই ইন্ডিয়ান্স। এই নিয়ে চলতি আইপিএলে যা হলো তৃতীয়বার। সে কারণে হার্দিকের ৩০ লক্ষ টাকা জরিমানা ধার্য হওয়ার পাশাপাশি এক ম্যাচে নির্বাসনের মুখে পড়তে হলো।

এ ছাড়়া প্রথম একাদশে থাকা বাকি ক্রিকেটার ও ইমপ্যাক্ট সাবের প্রত্যেকের ১২ লক্ষ টাকা অথবা ম্যাচ ফি-র ৫০ শতাংশের মধ্যে যেটি কম হবে, সেই পরিমাণ জরিমানা ধার্য হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স এবারের আইপিএল থেকে প্রথম দল হিসেবে বিদায় নিয়েছিল।

সে কারণে হার্দিকের নির্বাসনের শাস্তিটি প্রযোজ্য হবে আগামী মরশুমের আইপিএলে। হার্দিক পাণ্ডিয়া ২০২২ সালে গুজরাত টাইটান্সের অধিনায়ক হয়ে প্রথম বছরেই চ্যাম্পিয়ন হন। গত বছর তাঁর দল রানার-আপ হয়। এবারের আইপিএলের মিনি অকশনের আগে হার্দিককে ফিরিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।

ফলে ধরে নেওয়াই যাচ্ছে, আগামী বছরে হার্দিকই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক থাকবেন। তবে তিনি যদি আগামী আইপিএলে অন্য কোনও দলেও যান, সেক্ষেত্রেও হার্দিক প্রথম ম্যাচটি খেলতে পারবেন না।

চলতি আইপিএলে হার্দিক ১৩ ইনিংসে ২১৬ রান করেছেন, গড় ১৮, স্ট্রাইক রেট ১৪৩.০৪। ১২ ইনিংসে হাত ঘুরিয়ে তিনি ১১টি উইকেট পেয়েছেন, ইকনমি ১০.৭৫। রোহিতকে ক্যাপ্টেন্সি থেকে সরানো নিয়ে বিতর্কের ঝড় ওঠে। মুম্বই ইন্ডিয়ান্স দলে বিভাজনের খবরও সামনে আসতে থাকে।

এই পরিবেশের প্রভাব যে হার্দিকের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পড়েনি, তা অস্বীকার করেননি মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ মার্ক বাউচার। তাঁর কথায়, হার্দিক নিজেও তাঁর পারফরম্যান্স নিয়ে হতাশ হবেন। তবে অধিনায়ক হিসেবে তিনি কয়েকটি ম্যাচে ভালো করেছেন। তাঁকে ঘিরে নানাবিধ পরিস্থিতি তৈরি হয়েছে। যা হার্দিকের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টিকেও প্রভাবিত করে থাকতে পারে। সবমিলিয়ে তাঁকে কঠিন সময়ই কাটাতে হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+