IPL 2024: চেন্নাই সুপার কিংস হেরে পড়ল চাপে, প্লে-অফের দৌড়ে ভেসে রইল গুজরাত টাইটান্স
IPL 2024: আইপিএলের প্লে-অফে ওঠার ১ শতাংশ সম্ভাবনা থাকলেও নিজেদের সেরাটা দেওয়ার কথা ম্যাচ শুরুর আগে বলেছিলেন শুভমান গিল। তা যে কথার কথা নয়, তার প্রমাণ রাখলেন মাঠে।
চেন্নাই সুপার কিংসের বোলিং শক্তির দুর্বলতা প্রকট হলো। রানের পাহাড় গড়ে ঋতুরাজ গায়কোয়াড়দের হারিয়ে দিয়ে প্লে-অফের দৌড়ে রইল গুজরাত টাইটান্স। চাপ বাড়ল চেন্নাই সুপার কিংসের উপর।

টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। গুজরাত টাইটান্স তোলে ৩ উইকেটে ২৩১। আইপিএলে যুগ্ম সর্বাধিক ওপেনিং পার্টনারশিপ ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সর্বাধিক রানের পার্টনারশিপ গড়ে শতরান হাঁকান শুভমান গিল ও বি সাই সুদর্শন।
শুভমান গিল আইপিএলের ইতিহাসে শততম শতরানটি পূর্ণ করেন। সেই সংখ্যা বাড়িয়ে ১০১ করেন সুদর্শন। টি২০-তে কোনও স্টেডিয়ামে দ্রুততম ১ হাজার রানের নজির গড়েন গিল, আমেদাবাদে ১৯তম ইনিংসে এই নজির গড়েন তিনি। শুভমান ৫৫ বলে ১০৪, সুদর্শন ৫১ বলে ১০৩ করেন। ওপেনিং জুটিতে ওঠে ২১০।
চেন্নাই সুপার কিংসকে ভোগাচ্ছে ভালো মানের জোরে বোলারের অভাব। শার্দুল ঠাকুর ৪ ওভারে ২৫ রান দিয়ে উইকেট পাননি। ৪ ওভারে ৩৩ রান খরচ করে ২ উইকেট নেন তুষার দেশপাণ্ডে। সিমরজিৎ সিং ৪ ওভারে দেন ৬০ রান। মিচেল স্যান্টনার ২ ওভারে ৩১, রবীন্দ্র জাদেজা ২ ওভারে ২৯ ও ড্যারিল মিচেল ৪ ওভারে দেন ৫২।
জবাবে খেলতে নেমে প্রথম ওভারের শেষ ও দ্বিতীয় ওভারের প্রথম বলে দলগত ২ রানে ২ উইকেট হারায় চেন্নাই সুপার কিংস। রাচিন রবীন্দ্র ২ বলে ১ ও অজিঙ্ক রাহানে ৫ বলে ১ রান করেন। ঋতুরাজ গায়কোয়াড় ৩ বলে ০ রানে আউট হলে চেন্নাই সুপার কিংসের স্কোর দাঁড়ায় ২.৫ ওভারে তিন উইকেটে ১০।
এরপর হাল ধরেন ড্যারিল মিচেল ও মঈন আলি। মিচেল ২৭ ও মঈন ৩১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। যদিও ১২ বলের ব্যবধানে দুজনে ফেরেন সাজঘরে। মিচেল ৩৪ বলে ৬৩ ও মঈন ৩৬ বলে ৫৬ রান করেন। ১৩ বলে ২১ রানের বেশি করতে পারেননি শিবম দুবে।
স্ত্রী রিভাবা কন্যাকে নিয়ে স্টেডিয়ামে এসেছিলেন। তাঁদের সামনে রবীন্দ্র জাদেজা ১০ বলে ১৮-র বেশি করতে পারেননি। স্যান্টনার ২ বলে ০ করে সাজঘরে ফেরেন। চেন্নাই সুপার কিংস ২০ ওভারে ৮ উইকেটে ১৯৬ তোলে। মহেন্দ্র সিং ধোনি ১১ বলে ২৬ রানে অপরাজিত থাকেন। শার্দুল ঠাকুর ৪ বলে ৩ রানে নট আউট থেকে যান।
শেষ ওভারে নিরাপত্তাবেষ্টনী ভেদ করে ধোনিকে প্রণাম করতে মাঠে ঢুকে পড়েন এক ভক্ত। ৪ ওভারে ৩১ রান দিয়ে মিচেল, মঈন ও দুবের উইকেট তুলে নেন মোহিত শর্মা। রশিদ খান চার ওভারে ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন। একটি করে উইকেট উমেশ যাদব ও সন্দীপ ওয়ারিয়ারের।
১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চারে সিএসকে। ৩৫ রানে হারের ফলে নেট রান রেট কমে হলো ০.৪৯১। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আটে গুজরাত, নেট রান রেট মাইনাস (-) ১.০৬৩। নয়ে নেমে গেল মুম্বই।
রবিবার চেন্নাই সুপার কিংসের পরের ম্য়াচ দুইয়ে থাকা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। ১৮ মে শেষ ম্যাচে প্রতিপক্ষ আরসিবি। প্লে-অফে যেতে গেলে এই দুটি ম্যাচ জিততেই হবে ধোনিদের, সেক্ষেত্রে পৌঁছতে পারবে ১৬ পয়েন্টে। গুজরাত টাইটান্স কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদকে হারালে সর্বাধিক ১৪ পয়েন্টে পৌঁছবে। তা প্লে-অফে ওঠার পক্ষে যথেষ্ট নাও হতে পারে। নির্ভর করতে হবে অন্য ম্যাচের ফলাফলের উপর।
-
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে












Click it and Unblock the Notifications