IPL 2024: নাইটদের ভোকাল টনিক গম্ভীরের, প্রথম দিনেই ক্রিকেটারদের লক্ষ্য স্থির করে দিলেন মেন্টর

আইপিএল ২০২৪ শুরু হতে বাকি আর হাতে গোনা কয়েকটা দিন। তার আগেই, সব দল নিজেদের অনুশীলন শুরু করে দিয়েছে। সব ক্রিকেটাররা একে একে নিজেদের দলের সঙ্গে যুক্ত হচ্ছেন। কলকাতা নাইট রাইডার্সও শুক্রবার থেকে ইডেনে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবার মাঠের মতোই কেকেআরের ডাগ আউটের দিকেও বাড়তি নজর থাকবে কারণ গৌতম গম্ভীরের প্রত্যাবর্তন ঘটেছে নাইট শিবিরে।

গৌতম গম্ভীরের অধিনায়কত্বে কেকেআর দু-বার আইপিএল খেতাব জিতেছিল। এবার সেই গম্ভীরের আগমনেই ফের ট্রফি জয়ের স্বপ্ন দেখেছে কলকাতা। প্রথম দিন ইডেনে কেকেআরের ক্লাসে যোদ দিয়েই ক্রিকেটারদের লক্ষ্যটা বুঝিয়ে দিলেন গম্ভীর। প্রথম দিনের টিম মিটিংয়েই চ্যাম্পিয়ন হওয়ার শপথ গম্ভীরের। টিম মিটিংয়ে দলকে উদ্বুদ্ধ করলেন চন্দ্রকান্ত, গম্ভীররা।

IPL 2024

কেকেআরের প্রকাশ করা ভিডিওতে টিম মিটিংয়ে গম্ভীরের বক্তব্য প্রকাশ পেয়েছে। নাইট মেন্টর বলেন, আমরা আজ থেকে এই মরশুম শুরু করছি। এটি শারীরিক, মানসিকভাবে দক্ষতার দিক থেকে আমাদের সর্বোচ্চ পর্যায়ে থাকতে হবে, সম্ভাব্য সবকিছু দিতে হবে। আমরা একটি সফল ফ্র্যাঞ্চাইজির প্রতিনিইধিত্ব করছি। সেই মানসিকতা তোমাদের মাঠের মধ্যে প্রদর্শন করতে হবে। আমরা ক্রিকেটারদের সমস্ত স্বাধীন‌তা দেব। এটা খুবই গুরুত্বপূর্ণ।'

একইসঙ্গে গম্ভীর আরও বলেন, 'এখানে আমার সঙ্গে যারা উপস্থিত আছো প্রত্যেকেই একটি জিনিস জানবে যে এই গ্রুপের প্রত্যেকের সঙ্গে সমান আচরণ করা হবে। এখানে কোনও সিনিয়র জুনিয়র নেই। কোনও ঘরোয়া, আন্তর্জাতিক নেই। তাই আমাদের একটি মিশন আছে এবং তা হল এই আইপিএল জেতা।'

২৩ মার্চ ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়েই অভিযান শুরু করছে কেকেআর। গম্ভীল টিম মিটিংয়ে বলেন, 'আমি চাই আমাদের খেলা আজ থেকেই শুরু হোক। তাই যদি আমরা একই পথে হাঁটি এবং লড়াই করি, আমি নিশ্চিত যে আমরা কাঙ্খিত সাফল্য অর্জন করতে পারব। বলছি. স্বাধীনতা আছে সেটা উপভোগ করো। সবার জন্য অনেক শুভেচ্ছা।'

এবারের নাইট দলে অনেক পুরানো মুখ যেমন আছে সেই সঙ্গে নতুনরাও রয়েছেন। প্রথম দিনের অনুশীলনে ওয়ার্ম আপ থেকে নেট প্র্যাকটিস সবই চলল। ধাপে ধাপে অধিনায়ক শ্রেয়স আইয়ার থেকে শুরু করে বিদেশিরাও যোগ দেবেন শিবিরে। সফল অধিনায়ক গম্ভীরে আস্থা রেখে ১০ বছরের ট্রফির খরা মেটাতে চাইছে কেকেআর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+