IPL 2024: কলকাতা বনাম হায়দরাবাদ ম্যাচে অশ্লীল ইঙ্গিত! সমর্থকদের রোষানলে ভোজপুরী ধারাভাষ্য

IPL 2024: আইপিএলের খেলাগুলি হিন্দি ও ইংরেজির পাশাপাশি সম্প্রচারিত হচ্ছে কয়েকটি আঞ্চলিক ভাষায়। তার মধ্যে অন্যতম ভোজপুরী। আর এই ভাষার ধারাভাষ্যকারদের নিয়ে তুঙ্গে বিতর্ক।

বিরাট কোহলি ভোজপুরী ধারাভাষ্যের মজাদার দিক উপভোগ করেন, সেই বিষয়টি সামনে এসেছিল। যদিও এবার আজ মজায় বিষয়টি সীমাবদ্ধ রইল না। উঠল অশ্লীল ইঙ্গিতের অভিযোগ।

IPL 2024

শনিবার রাতে ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ ছিল। যাতে রুদ্ধশ্বাস জয় পেয়েছে কেকেআর। ঘটনা সানরাইজার্স ইনিংসের ১৯তম ওভারে। ১৮.৩ ওভারে মিচেল স্টার্কের বলে সপাটে ছক্কা হাঁকিয়েছিলেন হেইনরিখ ক্লাসেন।

সেই সময় ধারাভাষ্য দিতে গিয়ে ভোজপুরী ধারাভাষ্যকাররা অশ্লীল ইঙ্গিত করেন বলে অভিযোগ। এরপরই নেটাগরিকরা সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। তাঁদের দাবি, এই ধরনের শব্দ প্রয়োগে আখেরে ভোজপুরী ভাষারই অবমাননা হচ্ছে। অবিলম্বে সরানো হোক এই ধারাভাষ্যকারদের।

কয়েকজন বিসিসিআইকে পরামর্শ দিয়েছেন যে ভাষা প্রয়োগ করেছেন ধারাভাষ্যকাররা তা অনুবাদ করলেই বোঝা যাবে তা কতটা অশ্লীল। কোন অধিকারে ভোজপুরী ভাষাকে বিশ্ব দরবারে অবমাননা করা হচ্ছে, তার উত্তর চেয়ে সরব হয়েছেন নেটিজেনরা।

রবি কিষাণ, মনোজ তিওয়ারি, জয় শাহদের ট্যাগ করেও এই ধারাভাষ্যকারদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি তুলেছেন ক্রিকেটপ্রেমীরা। একজন লিখেছেন, আইপিএল একসঙ্গে পরিবারের সকলে দেখেন। সেখানে এই ধরনের ভাষা প্রয়োগ অস্বস্তিকর। আইপিএল ও জিও সিনেমার এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ করা উচিত।

এক ক্রিকেট ভক্ত লিখেছেন, ভোজপুরী সিনেমা, গান কিংবা সোশ্যাল মিডিয়া কনটেন্টেই আর অশ্লীলতা আটকে নেই। এবার তা চলে এলো আইপিএলের ধারাভাষ্যেও। দ্ব্যর্থবোধক শব্দ প্রয়োগের নামে যেভাবে অশ্লীল ইঙ্গিত করা হচ্ছে তা কোনওভাবেই বরদাস্ত করা যাবে না, বলছেন নেটাগরিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+