Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: ঋষভ পন্থের জন্য গুরুত্বপূর্ণ দিন কোনটি? স্পষ্ট করলেন সৌরভ, দিল্লি ক্যাপিটালসে কিপিং করবেন কে?

IPL 2024: দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, ঋষভ পন্থই আসন্ন আইপিএলে নেতৃত্ব দেবেন। কিন্তু ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় আরও কিছুটা সময় নিলেন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, এই ব্যাপারে সিদ্ধান্ত ৫ মার্চের পর নেওয়া হবে।

IPL 2024

বিশ্বকাপ চলাকালীন গত বছর কলকাতায় দিল্লি ক্যাপিটালসের শিবির হয়েছিল। তখনই সৌরভ জানিয়েছিলেন, ২০২৪ সালের আইপিএলে খেলবেন পন্থ। ২০২২ সালের ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনার পর থেকে মাঠের বাইরে থাকায় ওজন বেড়েছিল পন্থের। ফলে সৌরভের দাবি শুনে অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন।

সম্প্রতি বেঙ্গালুরুতে ঋষভ পন্থের সঙ্গে দেখা হয়েছে সৌরভের। পন্থ যত দ্রুত আরোগ্য লাভ করেছেন তাতে স্বস্তি এসেছে দিল্লি ক্যাপিটালস শিবিরে। পার্থ জিন্দাল বলেছিলেন, পন্থ আইপিএলে খেলবেন, অধিনায়কত্ব করবেন, প্রথম দিকে ব্যাটার হিসেবেই খেলবেন। পরে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

পন্থের প্রত্যাবর্তন দিল্লি ক্যাপিটালসের শক্তি যে বাড়াচ্ছে তা নিয়ে সংশয় নেই। সৌরভ বলেছেন, ফিট হওয়ার জন্য সব কিছু করেছেন পন্থ। সে কারণেই তিনি ন্যাশনাল ক্রিকেট আকাদেমির ছাড়পত্র পেতে চলেছেন। ৫ মার্চ এনসিএ পন্থকে কামব্যাকের জন্য ফিট ঘোষণা করবে। তারপর অধিনায়কত্বের বিষয় নিয়ে কথা হবে।

সৌরভের কথায়, পন্থের সামনে লম্বা কেরিয়ার পড়ে রয়েছে। তাঁকে নিয়ে আমরা সতর্কভাবেই পদক্ষেপ করব। উত্তেজনার বশে তাড়াহুড়ো করে কিছু করা হবে না। এনসিএ থেকে ছাড়পত্র এসে গেলেই পন্থ দিল্লি ক্যাপিটালসের শিবিরে যোগ দেবেন। সেখানেই দেখে নেব তিনি কী অবস্থায় রয়েছেন, কোনও অসুবিধা হচ্ছে কিনা।

ঋষভ পন্থ ইতিমধ্যেই নানা সময় সোশ্যাল মিডিয়ায় নিজের ফিটনেস সংক্রান্ত ইতিবাচক বার্তা দিয়েছেন। শরীরচর্চা থেকে শুরু করে ব্যাটিং, কিপিংয়ের ভিডিও পোস্ট করেছেন। সৌরভ বলেন, ঋষভের ফেরা আমাদের দলের পক্ষে খুবই ইতিবাচক ও উল্লেখযোগ্য দিক। তিনি স্পেশ্য়াল প্লেয়ার, আশা করি পুরো মরশুম পাব।

সৌরভ বলেন, পন্থের অনুপস্থিতিতে আমরা কয়েকজন ঘরোয়া ক্রিকেটারকে দেখেছি। কিন্তু ঋষভ আমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। পন্থ যদি কিপিং না করতে পারেন তাহলে কী হবে? সেই প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, আমাদের দলে অনেক বিকল্প রয়েছে। কুমার কুশাগ্র, রিকি ভুই থেকে শেই হোপ, ট্রিস্টান স্টাবস উইকেটকিপারের দায়িত্ব পালন করতে পারদর্শী।

ঋষভ পন্থের অনুপস্থিতিতে গত বছর নেতৃত্ব দিয়েছেন ডেভিড ওয়ার্নার। উইকেটকিপিং করতে দেখা গিয়েছে বাংলার অভিষেক পোড়েলকে। তবে সৌরভের কথায় ইঙ্গিত, এবার প্রথম একাদশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে অভিষেককে কড়া চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+