Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: জয় দিয়েই আইপিএল অভিযান শুরু চ্যাম্পিয়ন সিএসকের, বোধনেই বিরাট ধাক্কা আরসিবির

আইপিএলের শুরুতেই বিরাট জয় সিএসকের। চিপকে প্রথম ম্যাচে আরসিবিকে ছয় উইকেটে হারিয়ে যাত্রা শুরু করল গতবারের চ্যাম্পিয়ন সিএসকে।

ম্যাচের একদিন আগেই চেন্নাই দলের নেতৃত্বের বদল ঘটেছে। ধোনি অধিনায়কত্বের ভার তুলে দিয়েছেন তুরুণ প্রজ‌ন্মের নেতা ঋতুরাজের হাতে। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শেষে টস করতে এলেন দুই দলের দুই অধিনায়ক। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন আরসিবি অধিনায়ক ফাফ ডু্প্লেসি।
এই ম্যাচে আরসিবির হয়ে ওপেন করতে নামেন কোহলি ও ডুপ্লেসি। ২১ রান করে আউট হলেন

IPL 2024

কোহলি,প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে টি২০ ইতিহাসে ১২ হাজার রানের মালিক হলেন বিরাট কোহলি। এই ম্য়াচে নামার আগে ১১,৯৯৪ রান নিজেদের নামের পাশে যোগ করেছিলেন বিরাট। প্রথম সাত ওভারে মাত্র আটটি ডেলিভারি খেলার সুযোগ পেয়েছিলেন কোহলি।

রুর চার ওভার ব্য়াট হাতে ঝড় তুলছিলেন ফাফ। বিরাট স্ট্রাইকে আসারই সুযোগ পাচ্ছিলেন না। প্রথম চার ওভারেই চল্লিশের গণ্ডি পেরিয়ে গিয়েছিল আরসিবি। ফাফ ডুপ্লেসিও আউট হলেন ৩৫ রানে। রজত পাটীদার এবং ম্যাক্সওয়েল উভয়েই ০ রানে আউট হলেন।এরপর আরসিবির ব্যাটিংয়ের হাল ধরেন গ্রিন ও অনুজ রাওয়াত। গ্রিন ১৮ রান আউট হলেও অনুজ ২৫ বলে ৪৮ রান করেন। তাঁর ইনিংস সাজানো ছিল ৪টি চার এবং তিনটি ছক্কা দিয়ে। শেষ দিকে দীনেশ কার্তিকও ভালো খেলে ২৬ বল খেলে ৪৫ রান করেন। তিনটি চার এবং দুটি ছক্কা মারেন কার্তিক।
মুস্তাফিজের বিধ্বংসী বোলিংয়ে দ্রুত পাঁচ উইকেট হারায় বেঙ্গালুরু। ৭৮ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল আরসিবির। সেখান থেকে দলের স্কোর ১৭৩ এ পৌঁছে দেন এই জুটি। ৯৫ রানের পার্টনারশিপ গড়েন কার্তিক ও রাওয়াত। সিএসকের সফল বোলার মুস্তাফিজুর রহমান। তিনি নিজের চার ওভারের স্পেলে ২৯ রান খরচ করে ৪ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন ঋতুরাজ গাইকোয়াড় এবং রাচিন রবীন্দ্র জুটি। ওপেনিং জুটিতেই উঠেছি‌ল ৩৮ রান। ঋতুরাজ ১৫ রানে আউট হলেন, রাচিনের সংগ্রহ ৩৭ রান। অজিঙ্কা রাহানে ১৯ বলে ২৭ রান করে গ্রিনের বলে আউট হলেন। ভয়ঙ্কর হয়ে উঠার আগে ২২ রানে মিচেলকে ফেরালেন গ্রিনই।

IPL 2024:সমকামিতা নিয়ে বিতর্কিত মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় বীরুকে নিয়ে সমালোচনার ঝড়
এরপর সিএসকে ব্যাটিংয়ের হাল ধরলেন মুস্তাফিজুর রহমানের পরিবর্তে নামা শিবম দুবে এবং জাদেজা। শিবম ২৮ বলে ৩৪ রাম করলেন, অন্যদিকে জাদেজা ১৭ বলেি ২৫ রান করলেন, ফলে ধোনির নামার আগেই ম্যাচ জিতে নি‌ল চেন্নাই। ১৮.৪ ওভারে চার উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নেয় সিএসকে।আরসিবির হয়ে ২ উইকেট নেন গ্রিন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+