IPL 2024: বিদেশেই হচ্ছে নিলাম, কোন দলের হাতে কত টাকা? নিতে পারবে কতজনকে? রইল বিস্তারিত আপডেট

জল্প‌নার অবসান, আইপিএলের ইতিহাসে প্রথমবার নিলাম অনুষ্ঠিত হতে চলেছে বিদেশে। বড়দিনের মরসুমে আইপিএলের মিনি নিলাম হবে দুবাইতে। এতদিন মোটামুটি নিশ্চিতই ছিল আগামী ১৯ ডিসেম্বর দুবাইতেই বসতে চলেছে ২০২৪ সালের আইপিএলের নিলামের আসর। রবিবার বিষয়টিতে সরকারি সিলমোহর দি‌ল বিসিসিআই। নিলামের বিষয়ে বিস্তারিত তথ্য পেশ করা হল বিসিসিআইয়ের পক্ষ থেকে।

এই প্রথমবার নিলাম হবে বিদেশে। সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুসারে মোট ১১২৬ জন ক্রিকেটার এই নিলামের জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছেন‌। এরমধ্যে সুযোগ পাবেন ৭৭ জন ক্রিকেটার। তারমধ্যে বিদেশি ক্রিকেটার হবেন ৩০ জন। ১০ দলের হাতে সর্বমোট টাকা রয়েছে ২৬২.৯৫ কোটি। রিপোর্ট অনুসারে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার ট্র্যাভিস হেড, প্যাট কামিন্স, মিচেল স্টার্কও এই নিলামে অংশ নিচ্ছেন।

IPL 2024

গত ২৬ নভেম্বরই দলগুলি তাঁদের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা বোর্ডের কাছে জমা দিয়েছে। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত প্রতিটি দ‌লের কাছে ক্রিকেটার নেওয়ার সুযোগ থাকছে। এখনও পর্যন্ত সবথেকে বড় চমক দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তারা দলে ফিরিয়েছে হার্দিক পাণ্ডিয়াকে। গুজরাত অধিনায়ক দল ছেড়েছেন। পাশাপাশি মুম্বই থেকে গ্রিনকে ট্রেডিং করেছে আরসিবি।

সিএসকে দলের হাতে আছে ৩১.৪ কোটি টাকা। এই দুই দলের কাছে ৬ ক্রিকেটার নেওয়ার সুযোগ আছে।১১ জ‌ন ক্রিকেটারকে ছেড়ে ২৮.৯৫ কোটি‌ টাকা পার্সে রাখতে সক্ষম হয়েছে দিল্লি্। তারা নিতে পারবে ৯ জন ক্রিকেটার। গুজরাতের হাতে আছে ৩৮.১৫ কোটি টাকা, তারা নিতে পারবে ৮ জনকে।

শাকিব আল হাসান, লিটন দাস, ডেভিড উইজে, টিম সাউদি, জনসন চার্লস,লকি ফার্গুসনের মতো বিদেশিদের পাশাপাশি আর্য দেশাই, নারায়ন জগদীশন, মনদীপ সিংহ, কুলবন্ত খেজরোলিয়া, শার্দূল ঠাকুর, ও উমেশ যাদবকেও দল থেকে বাদ দিয়েছে নাইটরা।কেকেআরের হাতে রয়েছে ৩২.৭ কোটি টাকা। কেকেআর নিতে পারবে ১২ জনকে।লখনউ দল খুব বেশি দামী ক্রিকেটার ছাড়েনি ফলে তাদের হাতে রয়েছে ১৩.৯ কোটি টাকা। তারা নিতে পারবে ৬ জনকে।

মুম্বই ইন্ডিয়ান্সের হাতে আছে ১৭.৭৫ কোটি টাকা , তারা নিতে পারবে ৮ জনকে। পঞ্জাব কিংস খুব বেশি ক্রিকেটার না ছাড়লেও তাদের হাতে আছে ২৯.১ কোটি টাকা। প্রীতির দল নিতে পারবে ৮ জনকে। আরসিবির হাতে আছে ২৩.২৫ কোটি টাকা। তারা নিতে পারবে ৬ জনকে।রাজস্থান শিবিরের হাতে আছে ১৪.৫ কোটি টাকা। তারা নিতে পারবে ৮ জনকে।নিজামের শহরের দলটি মোট ৩৪ কোটি টাকা নিয়ে মিনি নিলামে ‌নামতে চলেছে। তারা নিতে পারবে ৬ জনকে।

সাধারণত মার্চের শেষ থেকে মে মাসের শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয় আইপিএল। কিন্তু এবার নির্ধারিত সময়ে ভারতের মাটিতে আইপিএল হওয়া নিয়ে কিছুটা সংশয় আছে, কারণ লোকসভা ভোট। আগামী বছর দেশে অনুষ্ঠিত হবে লোকসভা ভোট।প্রাথমিকভাবে ঠিক হয়েছে ২৪ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত হবে আইপিএল। কিন্ত এখনও কোনও কিছুই চূড়ান্ত করা সম্ভব হচ্ছে না ভোট ঘোষণা না হওয়া পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+