IPL 2024 Auction: আইপিএল নিলামে কোন দেশের বেশি ক্রিকেটার বিক্রি হলেন? কোন রণকৌশলে প্লেয়ার নিল দলগুলি?
IPL 2024 Auction: আইপিএলের মিনি নিলাম থেকে ৩০ বিদেশি-সহ ৭২ জন ক্রিকেটারকে দলে নিয়েছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। যদিও নেওয়ার সুযোগ ছিল ৭৭ জনকে।
কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস বাদে সব দলই ৮ বিদেশি-সহ ২৫ জন করে ক্রিকেটারকে নিয়েই দল সাজিয়েছে। কেকেআরের মোট প্লেয়ার ২৩ জন, রাজস্থান রয়্যালসে আছে ২২ জন।

আইপিএলে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দল পেলেন ৪২ জন, তাঁদের জন্য খরচ হয়েছে ৭৯.৪৫ কোটি টাকা। অস্ট্রেলিয়ার ৬ জন ক্রিকেটারের জন্য সম্মিলিত ব্যয়ের পরিমাণ ৬৮.০৫ কোটি টাকা। ১৩.১ কোটি টাকায় ইংল্যান্ডের মোট ৬ জন ক্রিকেটারকে বিভিন্ন দলে জায়গা পেতে দেখা গিয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের ৪ ক্রিকেটারের সম্মিলিত দর ২১.১৫ কোটি টাকা। ১৪ কোটি টাকায় দক্ষিণ আফ্রিকার ৪ জনকে নেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের ৩ ক্রিকেটারকে নিতে ১৭.৮ কোটি টাকা খরচ হয়েছে। ১০.৯ কোটি টাকায় আইপিএলে দল পেয়েছেন শ্রীলঙ্কার মোট ৩ ক্রিকেটার।
আফগানিস্তানের তিনজনকে নিতে খরচ হয়েছে মোট ৪ কোটি টাকা। বাংলাদেশের মাত্র একজনই আইপিএলে দল পেয়েছেন। মুস্তাফিজুর রহমানকে নিতে খরচ হয়েছে ২ কোটি টাকা। কলকাতা নাইট রাইডার্স মিচেল স্টার্ককে নিতেই খরচ করেছে ২৪.৭৫ কোটি টাকা। প্যাট কামিন্স সানরাইজার্স হায়দরাবাদে গিয়েছেন ২০.৫ কোটি টাকায়।
কলকাতা নাইট রাইডার্স নিলামে গিয়েছিল ৩২.৭ কোটি টাকা নিয়ে। তার ৭৫.৬৯ শতাংশই খরচ হয়েছে স্টার্ককে নিতে গিয়ে। স্টার্ককে নেওয়ার আগে রভম্যান পাওয়েল ও ক্রিস ওকসকে নিতে দর কষাকষি চালিয়েছিল নাইট থিঙ্কট্যাঙ্ক। স্টার্ককে নেওয়ার পর বাকিদের নিতে হয়েছে বেস প্রাইসে।
চেন্নাই সুপার কিংস ৬ জনের মধ্যে ২ জনকে বেস প্রাইসে কিনেছে। দিল্লি ক্যাপিটালস ৯ জনের মধ্যে বেস প্রাইসে কিনেছে ৫ জনকে। গুজরাত টাইটান্স ৮ জনের মধ্যে ২ জনকে, কলকাতা নাইট রাইডার্স ১০ জনের মধ্যে ৯ জনকে, লখনউ সুপার জায়ান্টস ৬ জনের মধ্য়ে ৪ জনকে, মুম্বই ইন্ডিয়ান্স ৮ জনের মধ্যে ৫ জনকে বেস প্রাইসে নিয়েছে।
পাঞ্জাব কিংসও বেস প্রাইসে ৮ জনের মধ্যে ৫ জনকে নিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৬ জনের মধ্যে ৪ জনকে নিয়েছে বেস প্রাইসে। ৫ জনের মধ্যে ২ জনকে বেস প্রাইসে কিনেছে রাজস্থান রয়্যালস। সানরাইজার্স হায়দরাবাদে ৬ জনের মধ্যে ৩ জন বেস প্রাইসে বিক্রি হয়েছেন।
বেস প্রাইসের চেয়ে ১০ গুণ বা তার বেশি দর উঠেছে এমন ক্রিকেটারের সংখ্যা কোন দলে কত তা দেখে নেওয়া যাক: চেন্নাই সুপার কিংস ২, দিল্লি ক্যাপিটালস ১, গুজরাত টাইটান্স ৪, কেকেআর ১, লখনউ সুপার জায়ান্টস ২, আরসিবি ২, রাজস্থান রয়্যালস ১, সানরাইজার্স হায়দরাবাদ ১। মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস বেস প্রাইসের চেয়ে এত বেশি দর দিয়ে কাউকে নেয়নি।












Click it and Unblock the Notifications