IPL 2024 Auction: স্মিথ থেকে হ্যাজলউড, অস্ট্রেলিয়ার বিশ্বকাপ-জয়ীদের সঙ্গে আইপিএলে ব্রাত্য কোন তারকারা?
IPL 2024 Auction: আইপিএলের নিলামে নাম ছিল ৩৩২ জন ক্রিকেটারের। ইংল্যান্ডের রেহান আহমেদ এবং বাংলাদেশের তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম নাম প্রত্যাহার করেছিলেন।
এরপর মহারাষ্ট্রের কৌশল তাম্বে ও রাজস্থানের শাহিল ধাওয়ানের নাম যোগ হয়। নিলামে অবশ্য সব ক্রিকেটারদের নাম ওঠেনি। পরের দিকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিদের দেওয়া বাছাই করা ক্রিকেটারদের নাম ডাকা হয়।

প্রথমদিকে অবিক্রিত থাকা ক্রিকেটাররা শেষ লগ্নে এসে দল পেয়েছেন। অখ্যাত ক্রিকেটার হয়ে গিয়েছেন কোটিপতি। আবার বিশ্বকাপজয়ী অভিজ্ঞ ক্রিকেটাররা ব্রাত্যই থেকে গেলেন আইপিএলের আসরে। তাঁদের মধ্যে যেমন রয়েছেন স্টিভ স্মিথ, তেমনই রয়েছেন জশ হ্যাজলউড, জশ ইনগ্লিসের মতো ক্রিকেটার।
নিলামে নাম ওঠার পরও যে ক্রিকেটাররা ব্রাত্য থেকে গেলেন তাঁরা হলেন, করুণ নায়ার (বেস প্রাইস ৫০ লক্ষ টাকা), স্টিভ স্মিথ (বেস প্রাইস ২ কোটি টাকা), ফিল সল্ট (বেস প্রাইস দেড় কোটি টাকা), জশ ইনগ্লিস (বেস প্রাইস ২ কোটি টাকা), কুশল মেন্ডিস (বেস প্রাইস ৫০ লক্ষ টাকা), জশ হ্যাজলউড (বেস প্রাইস ২ কোটি টাকা)।
হ্যাজলউডের স্ত্রী সন্তানসম্ভবা। ফলে তিনি শর্ত দিয়েছিলেন মে মাসের আগে আইপিএলে আসতে পারবেন না। ফলে তাঁকে নিতে আগ্রহ দেখায়নি কোনও ফ্র্যাঞ্চাইজি। অবিক্রিতদের তালিকায় নাম রয়েছে আদিল রশিদ (বেস প্রাইস ২ কোটি টাকা), ওয়াকার সালামখেল (বেস প্রাইস ৫০ লক্ষ টাকা), আকিল হোসেন (বেস প্রাইস ৫০ লক্ষ টাকা), ইশ সোধি (বেস প্রাইস ৭৫ লক্ষ টাকা)।
আইপিএলের নিলামে দল পেলেন না তাবরেজ শামসি (বেস প্রাইস ৫০ লক্ষ টাকা), ফিন অ্যালেন (৭৫ লক্ষ টাকা), কলিন মুনরো (বেস প্রাইস দেড় কোটি টাকা), রাসি ভ্যান ডার ডুসেন (বেস প্রাইস ২ কোটি টাকা), মাইকেল ব্রেসওয়েল (বেস প্রাইস ১ কোটি টাকা), কায়েস আহমেদ (বেস প্রাইস ৫০ লক্ষ টাকা, জিমি নিশাম (দেড় কোটি টাকা)।
অবিক্রিত ক্রিকেটারদের মধ্যে রয়েছেন কিমো পল (বেস প্রাইস ৭৫ লক্ষ টাকা), ওডেন স্মিথ (বেস প্রাইস ৫০ লক্ষ টাকা), দুষ্মন্ত চামিরা (বেস প্রাইস ৫০ লক্ষ টাকা), বেন ডোয়ারশুইস (বেস প্রাইস ৫০ লক্ষ টাকা), ম্যাট হেনরি (বেস প্রাইস ৭৫ লক্ষ টাকা), কাইল জেমিসন (বেস প্রাইস ১ কোটি টাকা), টাইমাল মিলস (বেস প্রাইস দেড় কোটি টাকা), অ্যাডাম মিলনে (বেস প্রাইস ১ কোটি টাকা), লান্স মরিস (বেস প্রাইস ৭৫ লক্ষ টাকা), সন্দীপ ওয়ারিয়র (বেস প্রাইস ৫০ লক্ষ টাকা), লুক উড (বেস প্রাইস ৫০ লক্ষ টাকা)।
২০ লক্ষ টাকার বেস প্রাইসের যাঁরা দল পেলেন না তাঁরা হলেন, রোহন কুন্নুম্মল, প্রিয়াংশ আর্য, মনন ভোরা, সরফরাজ খান, রাজ বাওয়া, বিভ্রান্ত শর্মা, অতীত শেঠ, হৃতিক শোকিন, উর্বিল প্যাটেল, বিষ্ণু সোলাঙ্কি, কুলদীপ যাদব, ঈশান পোড়েল, শিব সিং, মুরুগান অশ্বিন, পুলকিত নারাং, হৃতিক ঈশ্বরণ, হিম্মত সিং, সুমিত ভার্মা, হর্ষ দুবে, তনুশ খৈতান, কমলেশ নাগরকোটি, প্রদোষরঞ্জন পাল, জি অজিতেশ, গৌরব চৌধুরী, বিপিন সৌরভ, কেএম আসিফ, মহম্মদ কাইফ, অভিলাশ শেট্টি, গুরজপনীত সিং, পৃথ্বীরাজ ইয়ারা, শুভম আগরওয়াল, কৃষ্ণন সৃজিত।












Click it and Unblock the Notifications