IPL 2023: ঋদ্ধিমানের হাঁটুর চোট নিয়ে উদ্বেগ, রশিদের অবিশ্বাস্য ক্যাচে মোহিত হার্দিক

আইপিএলে ঋদ্ধিমান সাহার চোট নিয়ে সংশয় বাড়ল। গুজরাত টাইটান্সের হয়ে আজ আমেদাবাদে বিধ্বংসী ইনিংস উপহার দেন পাপালি। ১০টি চার ও চারটি ছয়ের সাহায্যে খেলেন ৪৩ বলে ৮১ রানের ইনিংস। তবে দুই ওভারের বেশি কিপিং করতে পারেননি।

প্রথম থেকেই কিপিং করানোর জন্য প্রস্তুত রাখা হয়েছিল শ্রীকার ভরতকে। যদিও নিয়মের জাঁতাকলে ঋদ্ধিকেই নামতে হয়। তবে ২ ওভারের পরেই বেরিয়ে যান ঋদ্ধি। এরপর শেষ অবধি উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলান ভরত। ঋদ্ধির চোট নিয়ে গুজরাত এখনও কিছু জানায়নি।

ঋদ্ধিমান সাহা

ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঋদ্ধি যখন পুরস্কার নিতে যান, তখন দেখা গিয়েছে তাঁর হাঁটু ব্যান্ডেজ বাঁধা অবস্থায়। ব্যাটিংয়ের সময় ঋদ্ধিমান চোট পান কিনা তা স্পষ্ট নয়। তবে তিনি যে দুই ওভার কিপিং করেছেন তাতে স্বাভাবিক ছন্দে ছিলেন না। নড়াচড়ায় অসুবিধার বিষয়টি নজরে আসে ধারাভাষ্যকারদেরও। এরপর ফিজিও মাঠে গিয়ে ঋদ্ধিকে বের করে নিয়ে যান।

গুজরাত টাইটান্স ১১ ম্যাচে ১৬ পয়েন্ট ও ০.৯৫১ নেট রান রেট নিয়ে প্লে-অফে জায়গা নিশ্চিত করে ফেলেছে। সব ম্যাচেই খেলেছেন ঋদ্ধিমান। তাঁর কিপিং বারবার প্রশংসিত হয়েছে। ব্যাটে চেনা ছন্দে না থাকলেও হার্দিকরা যেভাবে ঋদ্ধিমানের পাশে থেকে তাঁকে খেলিয়ে গিয়েছেন, আজকের ইনিংস গুজরাত টিম ম্যানেজমেন্টের সেই আস্থাকে মর্যাদা দিয়েছে।

ঋদ্ধিমান সাহা ব্যাটিং

কোয়ালিফায়ার ও ফাইনালে ঋদ্ধিকে দলে লাগবেই। ঋদ্ধিমান লড়াকু মানসিকতার ক্রিকেটার। তাছাড়া তিনি দুই ওভার কিপিংও করেছেন। ফলে চোট খুব গুরুতর নাও হতে পারে, এমনটাই ধারণা ক্রিকেট মহলের। তাছাড়া গুজরাতের পরবর্তী ম্যাচ শুক্রবার, মুম্বইয়ের ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।

হার্দিক ক্রুণাল

যা সময় রয়েছে তাতে ঋদ্ধি ম্যাচ ফিট হয়ে যাবেন বলেও মনে করা হচ্ছে। ঋদ্ধিমানের সঙ্গে পার্টনারশিপ তিনি উপভোগ করছেন বলে জানান শুভমান। উল্লেখ্য, আজ শুরু থেকে মারমুখী ছিলেন ঋদ্ধিই। যা ইনিংস এগিয়ে নিয়ে যাওয়া সহজ করে দেয়।

ঋদ্ধিমান আজ যখন কিপিং করতে নামেন তখন তিনি প্যান্ট উল্টো করে পরেছিলেন। এতে স্পনসরদের লোগো চলে যায় পিছনের দিকে। বিষয়টি সম্প্রচারকারী সংস্থার ক্যামেরায় ধরা পড়ে। ইতিমধ্যেই ঋদ্ধিকে ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলানোর পক্ষে জোরালো সওয়াল করা হচ্ছে।

ম্যাচের সেরা গিল বলেন, সাহার সঙ্গে ব্যাট করে খুব ভালো লাগে, আমাদের মধ্যে দারুণ বন্ধন। প্রথম মরশুম থেকেই ঋদ্ধিমান খেলছেন। যেভাবে তিনি নিজেকে ফিট রাখেন এবং সকলের সঙ্গে মিশে যান তা দারুণ। শুভমান জানান, নিজের ব্যাটিং দক্ষতায় উন্নতি করছেন। আগের কয়েকটি ম্যাচে ছয় মারতে পারেননি, আজ ১৭ ওভার পর্যন্ত চারও মারেননি।

রশিদ খান

৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ জয়ে উচ্ছ্বসিত হার্দিক পাণ্ডিয়া। গুজরাত টাইটান্স অধিনায়ক বলেন, রশিদ খানের ক্যাচটিই ম্যাচের মোড় ঘোরাল। এরপরই আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছি। দুই দলই ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিবেগে ছুটছিল। কিন্তু ওই উইকেটটাই বাম্প হিসেবে ফারাক গড়েছে। ২৮ মিটার দৌড়ে ঝাঁপিয়ে কাইল মেয়ার্সের ক্যাচ তালুবন্দি করেন রশিদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+