Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2023: রোহিত-শার্দুলের কোচের কাছে বিরাট-ভক্ত প্রাংশু, চার বছরের বিস্ময় বালকের প্রতিভা অভাবনীয়

আইপিএল চলছে। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স এখনও জয়ের মুখ দেখেনি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রথম ম্যাচে বিরাট কোহলির দুরন্ত ব্যাটিংয়ে সেরেছে মুম্বই বধ। সেই আরসিবিকে আবার কেকেআর হারায় ইডেনে, ম্যাচের সেরা হন শার্দুল ঠাকুর।

এই তিন ক্রিকেটারের নাম উল্লেখ এই কারণেই রোহিত শর্মা ও শার্দুল ঠাকুরের কোচ দীনেশ লাড। যিনি গত বছর দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন। তাঁর কাছেই এখন প্রশিক্ষণ নিচ্ছে চার বছরের বিস্ময় বালক। নাম প্রাংশু দেশাই।

রোহিত-শার্দুলের আঁতুড়ঘরে বিস্ময়-বালক

রোহিত-শার্দুলের আঁতুড়ঘরে বিস্ময়-বালক

দীনেশ লাডের জহুরির চোখ খুঁজে নিয়েছিল রোহিত শর্মা, শার্দুল ঠাকুরের মতো প্রতিভাকে। মুম্বইয়ের বরিভালির স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুলে না এলে রোহিত, শার্দুল আজকের জায়গায় পৌঁছতে কিনা তা তর্কের বিষয়। তবে ভারতীয় দলের দুই ক্রিকেটারই দীনেশ লাডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বারবার।

ব্যাটে-বলে নজর কাড়ল চার বছরের খুদে

ব্যাটে-বলে নজর কাড়ল চার বছরের খুদে

শার্দুল ঠাকুরের বাড়ি মহারাষ্ট্রের পালঘরে। মুম্বই থেকে সাড়ে তিন ঘণ্টা লাগে লোকাল ট্রেনে। সেই শার্দুলের ক্রিকেট প্রতিভা দেখে নিজের বাড়িতে রেখেছিলেন লাড। রোহিতের মতো শার্দুলের উত্থানের পিছনে রয়েছে সেই স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুল। তাঁদের ক্রিকেটের সেই আঁতুড়ঘরেই দেখা মিলল খুদে প্রাংশুর।

কোহলির জন্য আরসিবি প্রেম

কোহলির জন্য আরসিবি প্রেম

রোহিত, শার্দুলের কোচের কাছে প্রশিক্ষণ নিচ্ছে চার বছরের খুদে প্রাংশু। গায়ে আরসিবির জার্সি। পিছনে লেখা বিরাট কোহলির নাম ও জার্সি নম্বর। বোঝাই যাচ্ছে, প্রাংশু বিরাট কোহলির ভক্ত, আরসিবির সমর্থক। বিরাট কোহলির মতো হওয়ার স্বপ্নে বিভোর। কাল আরসিবির ফের ম্যাচ রয়েছে। তার আগে প্রাংশুও মগ্ন নিবিড় অনুশীলনে।

মুগ্ধ দীনেশ লাড

মুগ্ধ দীনেশ লাড

মুম্বই থেকে ওয়ানইন্ডিয়া বাংলাকে প্রাংশুর ব্যাটিং ও বোলিংয়ের ভিডিও পাঠিয়েছেন দীনেশ লাড। প্রাংশুর প্রতিভা দেখে তিনি নিজেও অবাক, আপ্লুত। ব্যাটিং স্টান্স, আগ্রাসী শট নেওয়ার ধরন মুগ্ধ করবে সকলকেই। তবে শুধু ব্যাটিং নয়, বোলিং করাতেও আগ্রহ রয়েছে প্রাংশুর।

অলরাউন্ডার হওয়ার স্বপ্ন

অলরাউন্ডার হওয়ার স্বপ্ন

স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুলের নেটে আরেক শিক্ষার্থী, যার বয়স ছয় বছর, তারও ব্যাটিং, বিশেষ করে জমাট রক্ষণ প্রশংসনীয়। প্রাংশু অবশ্য নজর কাড়ল প্লাস্টিক বলে রকমারি শট খেলে। স্ট্রেট ড্রাইভও মারল। একটু দেখিয়ে দিতে বোলিংও করে অভ্রান্ত নিশানায়। কে বলতে পারে, দীনেশ লাডের হাত ধরে আরেক শার্দুল বা রোহিত উঠে আসছে কিনা। দ্রোণাচার্য কোচের হাত ধরে ভারতীয় ক্রিকেট আরও সমৃদ্ধ হোক, এই শুভেচ্ছা রইল আমাদের তরফেও।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+