IPL 2023: বিরাটের দোসর রবি শাস্ত্রী! সৌরভকে কটাক্ষ দিল্লি ক্যাপিটালস টানা পাঁচ ম্যাচে হারতেই

বিরাট কোহলির সঙ্গে রবি শাস্ত্রীর বহু বছরের সম্পর্ক। সৌরভ গঙ্গোপাধ্যায়কে খাটো করে দেখানোর প্রয়াসে সেই শাস্ত্রী যে কোহলির বড় দোসর তার প্রমাণ ফের মিলল। দিল্লি ক্যাপিটালস চলতি আইপিএলে টানা পাঁচটি ম্যাচে পরাস্ত হয়েছে।

সৌরভ দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট। দিল্লি দলের সঙ্গেই থাকছেন। গতকাল খেলার শেষে বিরাট কোহলি ঔদ্ধত্য দেখিয়ে সৌরভের সঙ্গে করমর্দন সারেননি। সেই বিতর্কের মধ্যেই চর্চা শাস্ত্রীর ফোঁড়ন কেটে সৌরভকে কটাক্ষ করা নিয়ে।

সৌরভ গঙ্গোপাধ্যায়

দিল্লি ক্যাপিটালস চিন্নাস্বামীতে ১৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৩ রানে হেরেছে। ৩০ রানের মধ্যে পড়ে গিয়েছিল চার উইকেট। রবি শাস্ত্রী ধারাভাষ্য দিতে গিয়ে দিল্লি ক্যাপিটালসকে কটাক্ষ করেন। তিনি বলেন, যেভাবে দিল্লি ক্যাপিটালস টানা হেরেই চলেছে তাতে তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন।

রিকি পন্টিং

শাস্ত্রীর সঙ্গে ধারাভাষ্য দিচ্ছিলেন সাইমন ডুল। তিনি বলেন, দিল্লির ডাগআউটে যাঁরা রয়েছেন তাঁরা হারতে পছন্দ করেন না। রিকি পন্টিং একজন। ডেভিড ওয়ার্নারও রয়েছেন। দিল্লি যে পঞ্চম ম্যাচ হারছে সেখানে মনেই হচ্ছে না তারা জিততে পারে। ক্লোজ ম্যাচ একরকম বিষয়। কিন্তু প্রতিপক্ষরা উড়িয়ে দিচ্ছে। যা সুখকর নয়।

এরপরই শাস্ত্রী তীব্র কটাক্ষ করেন সৌরভকে। তিনি বলেন, সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআইয়ের সভাপতি ছিলেন। তিনিও নিশ্চয়ই ভাবছেন ক্রিকেট প্রশাসনে থাকলেই ভালো হতো। রবি শাস্ত্রীর সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অম্লমধুর সম্পর্ক এর আগেও সামনে এসেছে। সৌরভকে সহ্য করতে পারেন না শাস্ত্রী। সৌরভের দলের বিপর্যয়ে সেই শাস্ত্রী দাঁত-নখ বের করলেন।

রবি শাস্ত্রী বিরাট কোহলি

শাস্ত্রী এই কথার মধ্যে সৌরভের কোচিং দক্ষতা নিয়েও প্রশ্ন তুললেন। যদিও তিনি ভুলে গিয়েছেন কীভাবে সৌরভের হাত ধরে দিল্লি ক্যাপিটালস ঘুরে দাঁড়িয়েছিল। তখন সৌরভ বোর্ড সভাপতি হননি। দিল্লি দলের মেন্টরের ভূমিকা পালন করেছিলেন। সৌরভের গাইডেন্সে দিল্লি ক্যাপিটালসের ব্র্যান্ড ভ্যালুও অনেকটাই বেড়ে যায়।

টানা পাঁচটি ম্যাচ হেরে যাওয়ায় দিল্লি ক্যাপিটালসের প্লে-অফে যাওয়ার আশা কার্যত শেষ হয়ে গেল। সব ম্যাচই ডু অর ডাই হয়ে দাঁড়াল। কিংবা অন্তত ৭-৮টি ম্যাচ জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। দিল্লি ক্যাপিটালসের পঞ্চম পরাজয়ের পর কোনও টুইট করেননি পার্থ জিন্দাল। দলের কর্ণধার আগের ম্যাচেই ক্যাপিটালসের লড়াইয়ের প্রশংসা করেছিলেন।

গতকাল ম্যাচ চলাকালীন বিরাট কোহলি হাফ সেঞ্চুরির পর যে অঙ্গভঙ্গি করেছিলেন তা সৌরভকে উদ্দেশ করেই, এটা বোঝা গিয়েছে। ডাগআউটে বসা সৌরভের দিকে উদ্ধত কোহলির তাকানোর ছবিও ভাইরাল হয়েছে। ম্যাচের শেষে তিনি সৌরভের সঙ্গে হাত মেলাননি। বিরাটকে পন্টিংয়ের সঙ্গে কথা বলতে দেখে সৌরভও অপেক্ষা করেননি।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+