Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আইপিএলে অধিনায়ক বাছতে হিমশিম দশা কেকেআরের, শাকিব-লিটনকে নিয়ে বাড়ল চিন্তা

আইপিএলের আগে অধিনায়ক বাছতে হিমশিম দশা কলকাতা নাইট রাইডার্সের। ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছে চন্দ্রকান্ত পণ্ডিতের প্রশিক্ষণাধীন কেকেআর। তবে চোটের কারণে বাইরে থাকা অধিনায়ক শ্রেয়স আইয়ার কবে মাঠে নামতে পারবেন তা স্পষ্ট নয়। এরই মধ্যে ক্যাপ্টেন হিসেবে যে দুজনের নাম ভাসছিল তাঁদের আসা নিয়েও এবার জটিলতা তৈরি হলো।

আইপিএলে কেকেআরের চিন্তা বাড়ালেন শাকিব-লিটন

শাকিব আল হাসান ও লিটন দাসের মধ্যে কোনও একজনকে আইপিএলে অধিনায়ক করার ভাবনা চলছিল কেকেআর শিবিরে। শাকিব আগেও নাইটদের হয়ে খেলেছেন। তবে লিটনকে এবারই দলে নিয়েছে কেকেআর। শ্রেয়সের জায়গায় লিটনই পছন্দের নিরিখে এগিয়ে ছিলেন শাকিবের চেয়ে। কিন্তু এই দুই ক্রিকেটার ভারতে পৌঁছনোর আগে কেকেআরের অন্তত তিনটি ম্যাচ হয়ে যাবে বলেই জানা যাচ্ছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস ডিরেক্টর জালাল ইউনুস বাংলাদেশের সংবাদমাধ্যমে জানিয়েছেন, শাকিব ও লিটন বিসিবির কাছে আইপিএল খেলার জন্য নো অবজেকশন সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। এই মুহূর্তে বাংলাদেশ সফরে রয়েছে আয়ারল্যান্ড। একদিনের সিরিজের পর টি ২০ আন্তর্জাতিক সিরিজ। টি ২০ সিরিজ চলবে ৩১ মার্চ অবধি। ৪ এপ্রিল থেকে একমাত্র টেস্ট।

৩১ মার্চ আইপিএল শুরু। কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ১ এপ্রিল। শাকিব ও লিটন টেস্ট ম্যাচ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। তবে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করছে, শাকিবদের ওই আবদার মানবে না বিসিবি। ৪ এপ্রিল থেকে টেস্ট শুরু, পাঁচ দিন খেলা গড়ালে তা চলবে ৮ এপ্রিল অবধি। ৬ তারিখ ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কেকেআরের। ৯ তারিখ আমেদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলা।

টেস্ট ম্যাচ যদি ৮ তারিখ অবধি চলে, তাহলে ৯ তারিখের ম্যাচেও শাকিব ও লিটনের খেলার সম্ভাবনা থাকবে না বললেই চলে। সেক্ষেত্রে তাঁরা ইডেনে ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে খেলতে পারবেন। তবে তার চেয়েও বড় কথা অধিনায়ক কাকে করা হবে সেটাই এখন কেকেআরের সবচেয়ে মাথাব্যথার কারণ হতে চলেছে। আজ থেকে কলকাতায় অনুশীলন শুরু করেছে কেকেআর। আপাতত ভারতীয় ক্রিকেটাররাই রয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+