IPL 2023: রাজস্থানের বিরুদ্ধে বদলা নিতে জয়পুর দুর্গে হানা চেন্নাইয়ের, কী হবে স্ট্র্যাটেজি?
আইপিএলে কাল জয়পুরে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএলে ১২ এপ্রিল চেন্নাইয়ে গিয়ে ধোনির দলকে ৩ রানে হারিয়ে এসেছিলেন সঞ্জু স্যামসনরা। কালকের ম্যাচ জিতে রাজস্থান ১০ পয়েন্টে পৌঁছতে চাইবে।
চেন্নাই সুপার কিংস ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। গুজরাত টাইটান্সেরও ১০ পয়েন্ট, তবে হার্দিক পাণ্ডিয়ার দল পিছিয়ে নেট রান রেটে। রাজস্থান রয়্যালস লখনউ ও আরসিবির কাছে হারায় ৭ ম্যাচে ৮ পয়েন্টে দাঁড়িয়ে।

চেন্নাই সুপার কিংস টানা তিনটি ম্যাচ জিতেছে। বেন স্টোকস, দীপক চাহারের মতো ক্রিকেটাররা বাইরে। তরুণ ক্রিকেটাররা মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চমকপ্রদ পারফরম্যান্স উপহার দিচ্ছেন। সিএসকে হেড কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়ে দিয়েছেন, রাজস্থান ম্যাচেও খেলতে পারবেন না স্টোকস। দীপক চাহারও কবে মাঠে ফিরবেন তা বলা যাচ্ছে না।

জয়পুরে আগে যে ম্যাচটি হয়েছে তা লো স্কোরিং ছিল। তেমন পিচেই কালকের ম্যাচ হতে পারে বলে খবর। রাজস্থান রয়্যালস অ্যাডাম জাম্পাকে কালকের ম্যাচেও নামাবে না বলেই মনে করা হচ্ছে। জেসন হোল্ডারের বোলিং দক্ষতার উপর আস্থা রাখছেন সঞ্জু স্যামসনরা।

চেন্নাই সুপার কিংস তিনটি ম্যাচে দলে পরিবর্তন করেনি। কিন্তু জয়পুরে যদি স্লো পিচ থাকে তাহলে মাথিশা পাথিরানার জায়গায় মিচেল স্যান্টনারকে খেলানোর পথে হাঁটতে পারে সিএসকে। ইমপ্যাক্ট প্লেয়ার নামানোর ক্ষেত্রে রদবদল হতে পারে অম্বাতি রায়ুডু ও আকাশ সিংয়ের মধ্যে।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ- ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, অজিঙ্ক রাহানে, শিবম দুবে, মঈন আলি, অম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মাথিশা পাথিরানা বা মিচেল স্যান্টনার, তুষার দেশপাণ্ডে, মাহিশ থিকথানা।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ (প্রথমে বোলিং করলে)- যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কল, রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, সন্দীপ শর্মা। ধ্রুব জুরেল ব্যাটিংয়ের সময় চাহালের জায়গায় নামতে পারেন।

রাজস্থান বনাম চেন্নাই দ্বৈরথে পিচ যদি মন্থর না হয়, তাতেও বড় রান ওঠার সম্ভাবনা বিশেষ নেই বলেই মনে করা হচ্ছে। কেন না, জয়পুরের এই মাঠ হাই স্কোরিং গ্রাউন্ড নয়। তবে ছক্কা অনেক হতে পারে। এখানে প্রতি ২৯.৭ বল অন্তর ছক্কার নজির রয়েছে। তবু ব্যাটারদের চেয়ে বোলাররাই বেশি দাপট দেখাবেন। বিশেষ করে স্পিনাররা নায়ক হতে পারেন। বৃষ্টির পূর্বাভাস নেই।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications