IPL 2023: আইপিএলের আগে রোহিতের ফিটনেস নিয়ে জল্পনা, প্রথম ম্যাচে খেলতে পারবেন মুম্বই অধিনায়ক?
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স রবিবার বেঙ্গালুরুতে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। এই ম্যাচে আইপিএলের সফলতম অধিনায়ক রোহিত শর্মা খেলতে পারবেন কিনা তা নিয়ে চর্চা চলছে। গতকাল আমেদাবাদে অধিনায়কদের মিটিংয়ে যোগ দিতে পারেননি রোহিত। অবশ্য এবার রোহিত যে আইপিএলের সব ম্যাচে খেলবেন না, সেই ইঙ্গিতও মিলেছে।

রোহিত অসুস্থ
আইপিএলের ৯টি দলের অধিনায়করা গতকাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ট্রফির সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন। তখনই নজরে আসে অধিনায়ক রোহিত শর্মা সেখানে নেই। যদিও হিটম্যান বুধবার মুম্বইয়ে হেড কোচ মার্ক বাউচারের সঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, রোহিত শারীরিক অসুস্থতার কারণেই আমেদাবাদে যেতে পারেননি।

রবিবার খেলতে পারবেন?
বাউচার সংবাদমাধ্যমে বলেছিলেন, যেহেতু চলতি বছর বিশ্বকাপ রয়েছে ফলে ভারত অধিনায়ক রোহিত যদি আইপিএলে বিশ্রাম নিতে চান তাহলে ১-২টি ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া যেতেই পারে। তবে রোহিত যে সব ম্যাচে খেলতে চাইবেন বলে তাঁর ধারণা, সেটাও জানিয়ে দেন বাউচার। মুম্বই ইন্ডিয়ান্স দল ইতিমধ্যেই বেঙ্গালুরু পৌঁছে গিয়েছে। অবশ্য সোশ্যাল মিডিয়ায় যে ছবি আপলোড করা হয়েছে তাতে রোহিতকে দেখা যাচ্ছে না। যদিও মুম্বই ইন্ডিয়ান্স শিবির থেকে বলা হচ্ছে, রোহিত রবিবার খেলবেন।
সূর্য এবার আইপিএলে নেতৃত্ব দেবেন?
রোহিতের অনুপস্থিতিতে সূর্যকুমার যাদব এবার মুম্বই ইন্ডিয়ান্সকে কয়েকটি ম্যাচে নেতৃত্ব দেবেন বলে জানা যাচ্ছে। সূর্যকুমার এই মুহূর্তে বিশ্বের ১ নম্বর ব্যাটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজের তিনটি ম্যাচেই তিনি প্রথম বলে আউট হয়ে লজ্জার নজির গড়েছেন। যদিও টি ২০ তাঁর সবচেয়ে প্রিয় ফরম্যাট। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অনুশীলনে নেমেও চনমনে মেজাজেই ধরা দিয়েছেন সূর্য।
|
আত্মবিশ্বাসী SKY
মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়ায় সূর্যকুমারের নেট প্র্যাকটিসের একাধিক ভিডিও আপলোড করা হয়েছে। সূর্যকুমার জানিয়েছেন, মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে যোগ দিয়ে ভালো লাগছে। আসন্ন আইপিএলে চেনা ছন্দেই ব্যাটিং করাই যে তাঁর লক্ষ্য সেটা বুঝিয়ে দেন SKY। সূর্যকুমার স্কুপ-সহ নানাবিধ অভিনব শট খেলেন। ৩৬০ ডিগ্রি ব্যাটার হিসেবে তিনি যেভাবে ব্য়াটিং করেন সেই সব ধরনের শট খেলতেই তাঁকে দেখা গিয়েছে।
|
আর্চার, ডেভিড ছন্দে
মুম্বই ইন্ডিয়ান্স অনুশীলনে পুরোদমে বোলিং করতে দেখা গিয়েছে ইংল্যান্ডের তারকা জোফ্রা আর্চারকে। আর্চারের বোলিংয়ে খুব একটা স্বস্তিতে দেখা যায়নি রোহিতকে। মুম্বই ইন্ডিয়ান্সের বড় ভরসা হতে চলেছেন টিম ডেভিড। তিনিও দলের অনুশীলনে বড় শট খেলে ছন্দে থাকার ইঙ্গিত দিয়েছেন। সবমিলিয়ে গতবারের ব্যর্থতা ঝেড়ে ফেলে ঘুরে দাঁড়াতে দৃঢ়প্রতিজ্ঞ মুম্বই ইন্ডিয়ান্স।
2️⃣3️⃣ तोड़-फोड़ at Wankhede 😍#OneFamily #MumbaiMeriJaan #MumbaiIndians #IPL2023 #TATAIPL @timdavid8 MI TV pic.twitter.com/R5IYZQoLDy
— Mumbai Indians (@mipaltan) March 31, 2023
— Mumbai Indians (@mipaltan) March 31, 2023
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications