IPL 2023: সানরাইজার্স দ্বৈরথের আগে ব্যাটিং শক্তি বাড়াল দিল্লি, অরেঞ্জ আর্মির প্রাক্তনীই সৌরভদের বড় বাজি

আইপিএলে কাল হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে পাঁচ ম্যাচ পর প্রথম জয়ের স্বাদ পেয়েছে ডেভিড ওয়ার্নারের দল। সেই ধারাবাহিকতা বজায় রাখার লড়াই নিজামের শহরে।

দিল্লি ক্যাপিটালসকে ভোগাচ্ছে ব্যাটিং বিভাগ। সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের আগে তা খানিকটা জোরদার করল দিল্লি। কমলেশ নাগরকোটির বিকল্প হিসেবে কোনও বোলার না নিয়ে নেওয়া হলো ব্যাটারকে।

প্রিয়ম গর্গ

নাগরকোটিকে ১ কোটি ১০ লক্ষ টাকায় কিনেছিল দিল্লি ক্যাপিটালস। চোটের কারণে তিনি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। অবশেষে প্রিয়ম গর্গকে দলে নিল দিল্লি ক্যাপিটালস। ফলে বাংলার অভিমন্যু ঈশ্বরণের সুযোগ পাওয়া হলো না।

প্রিয়ম গর্গ দিল্লির জার্সি গায়ে সানরাইজার্স ম্যাচেই খেলবেন কিনা সেটা দেখার। তবে সম্ভাবনা থাকছেই। সবচেয়ে বড় কথা তিন মরশুম এই সানরাইজার্সেই খেলেছেন উত্তরপ্রদেশের ব্যাটার প্রিয়ম। তাঁকে ২০ লক্ষ টাকায় দলে নেওয়া হলো।

প্রি.য়ম সানরাইজার্স

২০২০ সালে সানরাইজার্স প্রিয়মকে নিয়েছিল। তিনি মোট ২১টি আইপিএল ম্যাচ খেলেছেন। ২০২০ সালে ১৪টি ম্যাচে ১৩৩ রান করেছিলেন। সর্বাধিক অপরাজিত ৫১। একটি অর্ধশতরান করেন। ২০২১ সালে ৫টি ম্যাচে ৭২ রান করেন। সর্বাধিক ২৯। গত বছর ২টি ম্যাচে ৪৬ রান করেছিলেন। সর্বাধিক স্কোর ছিল ৪২।

ডেভিড ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার বাদে দিল্লির কোনও ব্যাটার ভরসা দিতে পারছেন না। পৃথ্বী শ, মিচেল মার্শ, সরফরাজ খান, মণীশ পাণ্ডেরা ব্যর্থ। অক্ষর প্যাটেল কেকেআর ম্যাচে লড়াকু ইনিংস খেলে জিতিয়েছেন। ওয়ার্নারের পরেই তাঁর রান। ফলে সানরাইজার্স ম্যাচে দিল্লি দলে রদবদল হতে পারে। ভারতীয় ব্যাটারদের নিয়ে ওয়ার্নার ইতিমধ্যেই ক্ষোভ উগরেছেন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+