IPL 2023: পৃথ্বী শ আরসিবি ম্যাচেও ফিরলেন খালি হাতে, দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং বিপর্যয়

পৃথ্বী শ দেশের ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মে ছিলেন। সেই নিরিখে জাতীয় দলে তাঁকে নেওয়ার দাবি জোরালো হয়। কিন্তু আইপিএলে তাঁর দুঃসময় কাটছে না। আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধেও ফিরলেন খালি হাতেই।

অনুজ রাওয়াতের দুরন্ত থ্রো, তাতেই শূন্য রানে রান আউট হয়ে সাজঘরে ফিরলেন দিল্লি ওপেনার। পাঁচ ম্যাচে সর্বাধিক স্কোর ১৫। স্টার স্পোর্টসে এদিন খেলা শুরুর আগে হতাশ পৃথ্বী বলছিলেন, সব কিছুই করছেন। কিন্তু রান আসছে না।

পৃথ্বী শ

দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। হেড কোচ রিকি পন্টিং। ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। তবু সাফল্যের রাস্তা খুঁজে পাচ্ছেন না পৃথ্বী। লখনউ সুপার জায়ান্টস ম্যাচে ১২, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৭, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শূন্য ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৫ রান করেছিলেন। আজ ২ বলে শূন্য।

পৃথ্বী আউট

পৃথ্বী স্টার স্পোর্টসে সাক্ষাৎকারে বলেন, আমি ব্যাটিং নিয়ে অনেক চিন্তা করেছি। শেষ চারটি ইনিংসে অনেক কিছু আলাদা করারও চেষ্টা করেছি। কিন্তু তা ফলপ্রসূ হয়নি। আজ খেলতে নামার আগে মাথায় কোনও পরিকল্পনাই রাখছি না। বল দেখে নিজের স্বাভাবিক খেলাটাই খেলব।

দিল্লি ক্যাপিটালস ১৭৫ রানের রানের টার্গেট তাড়া করছে। মহম্মদ সিরাজের প্রথম ওভারে দ্বিতীয় বলে ১ রান নেন ডেভিড ওয়ার্নার। পৃথ্বী স্ট্রাইক পেতে চাইছিলেন, তাই ঝুঁকি নিয়ে ২ রান নিতে চাননি। তৃতীয় বলটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেললে তা মিড উইকেটে যায়। যদিও এর পরের বলেই তিনি রান আউট হয়ে যান। যার জন্য তিনিই দায়ী।

পৃথ্বী নেমেছিলেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে। আরসিবি ইমপ্যাক্ট সাব হিসেবে নামায় অনুজ রাওয়াতকে। সিরাজের বলটি খেলেই পৃথ্বী রান নিতে দৌড়ান। অনুজ ঝাঁপিয়ে পড়ে বল ধরার পরই উঠে দাঁড়িয়ে নন স্ট্রাইকিং এন্ডের উইকেট সোজাসুজি থ্রোয় ভেঙে দেন। পৃথ্বী তখনও ক্রিজ থেকে অনেকটাই দূরে। এই ঝুঁকিপূর্ণ রান নিতে গিয়ে উইকেট ছুড়ে দেন পৃথ্বী।

পৃথ্বী দিল্লি ক্যাপিটালস

পৃথ্বী বলেন, চারটি ম্যাচ খারাপ গিয়েছে। আরসিবি ম্যাচটি গুরুত্বপূর্ণ। নিজেদের দক্ষতাকে আরও উন্নত করতে হবে। একটা জয় এলেই ছন্দে ফেরা যাবে। সকলেই সেটা করতে বদ্ধপরিকর। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের ভুলগুলি শুধরে নিয়ে ভালো খেলতে মুখিয়ে রয়েছি। যদিও এটা যে স্রেফ কথার কথা, তা তাঁর আউট হওয়ার ধরনে স্পষ্ট।

পৃথ্বীর কথায়, জয়ের সঙ্গেই ছন্দ পাওয়া যাবে। টানা চারটি ম্যাচে হারলে হতাশা থাকে। আমাদের দলে এত কিংবদন্তি, ফলে খারাপ লাগাটা আমাদের মধ্যে আছে। তবে আগের চারটি ম্যাচের হারের কথা ভুলে নতুনভাবে ঝাঁপাতে চাইছি। আজ জিতলে আমরা ধরব প্রথম ম্যাচেই জয় পেলাম।

যদিও দিল্লি ক্যাপিটালস এদিনও ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়। ৫.৪ ওভারে ৩০ রানে পড়েছে চার উইকেট। পৃথ্বী আউট হন দলের ১ রানে। ১ রানেই পড়ে দ্বিতীয় উইকেট, মিতেল মার্শ ৪ বলে ০ রানে ওয়েন পার্নেলের শিকার। ২.২ ওভারে ২ রানে পড়ে তৃতীয় উইকেট। যশ ঢুল ৪ বলে ১ রান করে মহম্মদ সিরাজের শিকার। প্রথম আইপিএল খেলতে নেমে ডেভিড ওয়ার্নারকে (১৩ বলে ১৯) ফেরান বিজয় বিশাখ।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+