IPL 2023: হায়দরাবাদে আরসিবি হারলে আজই শেষ চারে ২ দল, একটি জায়গার লড়াই হবে জমজমাট

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কাছে পাঞ্জাব কিংসের পরাজয় প্লে-অফে ওঠার দৌড় অনেকের কাছেই কঠিন করে দিয়েছে। পয়েন্ট তালিকার শীর্ষে থেকে গুজরাত টাইটান্সের প্রথম কোয়ালিফায়ারে নামা নিশ্চিত হয়ে গিয়েছে। আজ আরও ২টি দল চলে যেতে পারে শেষ চারে।

সানরাইজার্স হায়দরাবাদ ছিটকে গিয়েছে আইপিএল থেকে। পয়েন্ট তালিকার সকলের নীচে এইডেন মার্করামের দল। আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে যদি অরেঞ্জ আর্মি হারিয়ে দেয় তাহলে শেষ চার নিশ্চিত হয়ে যাবে চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টসের।

সিএসকে লখনউ

গুজরাতের রয়েছে ১৮ পয়েন্ট। চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস দাঁড়িয়ে ১৫ পয়েন্টে। দিল্লিতে সিএসকের শেষ ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। লখনউ শেষ ম্যাচ খেলবে ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। আজ আরসিবি হেরে গেলে একমাত্র মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া কোনও দল ১৫ বা তার বেশি পয়েন্ট পাবে না।

রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই ইন্ডিয়ান্সকে শেষ ম্যাচে নিজেদের মাঠে খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। এই ম্যাচ জিতলেই তারা পৌঁছে যাবে ১৬ পয়েন্টে। তাতে প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে। যদি আরসিবি ও মুম্বই ইন্ডিয়ান্স দুই দলই ১৪ পয়েন্টে দাঁড়িয়ে থাকে তাহলে ১৪ পয়েন্টে থাকা যে কোনও একটি দল যেতে পারবে শেষ চারে।

রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংসের মধ্যে যে কোনও একটি দল দ্বৈরথে জিতে ১৪ পয়েন্টে পৌঁছবে। তবে পাঞ্জাব কিংসের নেট রান রেট খুবই খারাপ (-০.৩০৮)। কলকাতা নাইট রাইডার্স যদি শেষ ম্যাচে লখনউকে হারায় তাহলেও প্লে-অফের পছে বাধা হতে পারে নেট রান রেট। কেকেআরের নেট রান রেট এখন (-০.২৫৬)।

আরসিবি বিরাট

রাজস্থান রয়্যালসের নেট রান রেট ০.১৪০ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ০.১৬৬। মুম্বই ইন্ডিয়ান্সের নেট রান রেট মাইনাস (-) ০.১২৮। ফলে রাজস্থান, পাঞ্জাব, আরসিবি, মুম্বই ও কলকাতার মধ্যে চারটি দল থামতে পারে ১৪ পয়েন্টে। আরসিবি শেষ ২টি ম্যাচে হারলে এমনিতেই ছিটকে যাবে। তাহলে স্বস্তি পাবে মুম্বই।

কেকেআর নীতীশ রানা

আরসিবি, কলকাতা ও মুম্বই বাকি ম্যাচগুলি হারলে পাঞ্জাব ও মুম্বই ১৪ পয়েন্টে লিগ অভিযান শেষ করতে পারে। এই দুই দলেরই নেট রান রেট মাইনাসে রয়েছে। কিংসকে ১৮০ রান তুলে শেষ ম্যাচে রাজস্থানকে ২০ রানে হারাতে হবে। রান তাড়া করতে গিয়ে মুম্বই ২৬ রানে হারলে পাঞ্জাব নেট রান রেটে এগিয়ে যাবে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+