RCB vs MI: আইপিএলে আরসিবি-মুম্বই ইন্ডিয়ান্স দ্বৈরথে এগিয়ে কারা? কোন কোন নজির হতে পারে চিন্নাস্বামীতে?

আইপিএলে আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্স। ফিটনেস সংশয় কাটিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে রোহিত শর্মা ও জোফ্রা আর্চার মাঠে নামার জন্য প্রস্তুত। ফাফ দু প্লেসির আরসিবি ওয়ানিন্দু হাসারঙ্গাকে পাচ্ছে না, তবে তাদের একাদশে খুব বেশি রদবদলের সম্ভাবনা নেই। একনজরে দেখা যাক কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

পারস্পরিক দ্বৈরথ

পারস্পরিক দ্বৈরথ

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্স ১৫টি সংস্করণে মোট ৩০ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে মুম্বইয়ের জয় এসেছে ১৭টিতে, আরসিবি জিতেছে ১৩টি ম্যাচে। এর মধ্যে বেঙ্গালুরুতে হয়েছে ১০টি ম্যাচ। তার মধ্যে ৮টিতেই আরসিবিকে হারিয়েছে আইপিএলের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স। ফাফের নেতৃত্বে আরসিবি নামলেও সকলেই তাকিয়ে থাকবেন রোহিত বনাম বিরাট ডুয়েলের দিকেই।

রানের খতিয়ান

রানের খতিয়ান

আরসিবি বনাম মুম্বই দ্বৈরথের কোনও ম্যাচে বেঙ্গালুরুর দলটি সবচেয়ে বেশি ২৩৫ রান করেছে, সর্বনিম্ন স্কোর ১১১। মুম্বই ইন্ডিয়ান্স সবচেয়ে বেশি ২১৩ রান করেছে, সর্বনিম্ন ১০৮। বিরাট কোহলি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৮২৭ রান করেছেন। রোহিত শর্মা আরসিবির বিরুদ্ধে করেছেন ৫৬৬ রান। ব্যক্তিগত সর্বাধিক আরসিবির পক্ষে এবি ডি ভিলিয়ার্সের (অপরাজিত ১৩৩)। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ব্যক্তিগত সর্বাধিক ঈশান কিষাণের (৯৯)।

পরিসংখ্যানে নজর

পরিসংখ্যানে নজর

মুম্বই বনাম বেঙ্গালুরু দ্বৈরথে সর্বাধিক ২৪টি করে উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল (এখন রাজস্থান রয়্যালসে) ও জসপ্রীত বুমরাহর (এবারের আইপিএলে নেই চোটের কারণে)। আরসিবির হয়ে সেরা বোলিং হর্ষল প্যাটেলের, ২৭ রানের বিনিময়ে ৫ উইকেট। মুম্বইয়ের হয়ে আরসিবি ম্যাচে দিলহারা ফার্নান্দো ১৮ রানে চার উইকেট নেন। চিন্নাস্বামীতে আরসিবি ৭৩টি ম্যাচ খেলে জিতেছে ৩৭টিতে, হার ৪০টিতে। মুম্বই ইন্ডিয়ান্স ১৩টির মধ্যে ১০টি জিতেছে, হার তিনটিতে।

সর্বাধিক ও সর্বনিম্ন

সর্বাধিক ও সর্বনিম্ন

চিন্নাস্বামী স্টেডিয়ামে ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিরুদ্ধে আরসিবি ৫ উইকেটে ২৬৩ তুলেছিল। ২০০৮ সালে কেকেআরের বিরুদ্ধে অল আউট হয়ে গিয়েছিল ৮২ রানে। ২০১৫ সালে এখানে আরসিবির বিরুদ্ধে মুম্বই ৭ উইকেটে ২০৯ করেছিল। ২০১২ সালে সিএসকের বিরুদ্ধে ৯ উইকেটে ১৪৯ মুম্বইয়ের এই স্টেডিয়ামে সর্বনিম্ন স্কোর।

নজিরের হাতছানি

নজিরের হাতছানি

গ্লেন ম্যাক্সওয়েল আজ তিনটি চার মারলে আইপিএলে ২০০টি চারার নজির স্পর্শ করবেন। চারটি উইকেট নিলে শাহবাজ আহমেদের টি ২০-তে ৫০টি উইকেট হবে। আইপিএলে ৫০টি উইকেট নিতে জোফ্রা আর্চারের প্রয়োজন চারটি উইকেট। চারটি ছয় মারলে টি ২০-তে তিলক বর্মার ওভার বাউন্ডারির সংখ্যা হবে ৫০। আর ৪০ রান করলে টিম ডেভিড টি ২০-তে সাড়ে তিন হাজার রান পূর্ণ করবেন। একটি ক্যাচ ধরলে টি ২০-তে শততম ক্যাচ ধরবেন ডেভিড উইলি।

মাইলস্টোন স্পর্শের দিকে

মাইলস্টোন স্পর্শের দিকে

দীনেশ কার্তিক টি ২০ ক্রিকেটে সাত হাজার রান থেকে ৫৯ রান দূরে রয়েছেন। একটি ক্যাচ ধরলে টি ২০-তে তাঁর ক্যাচের সংখ্যা হবে ১০০। ১০২ রান করলে টি ২০-তে বিশ্বের ১ নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব এই ফরম্যাটে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন। আইপিএলে ৬ হাজার রান করতে রোহিতের দরকার ১২১ রান। আইপিএলে শততম ক্যাচটি ধরতে তিনটি ক্যাচ তালুবন্দি করতে হবে মুম্বই অধিনায়ককে। আইপিএলে ২ হাজার রান করতে ঈশান কিষাণের দরকার ১৩০ রান। ৬ উইকেট নিলে ক্যামেরন গ্রিন টি ২০-তে দেড়শোটি উইকেট দখল করবেন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+