IPL 2023: আইপিএলে আরসিবির সামনে মুম্বই ইন্ডিয়ান্স, বিরাটদের বিরুদ্ধে খেলছেন রোহিত?
আইপিএলে কালও রয়েছে ডাবল হেডার। হায়দরাবাদে রাজস্থান রয়্যালস খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সামনে মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে পাচ্ছে না।

পূর্ণশক্তি নেই কোনও দলের
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পাচ্ছে না ওয়ানিন্দু হাসারঙ্গাকে। চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন রজত পাটীদার, জশ হ্যাজলউড। হাসারঙ্গা নিউজিল্যান্ডে টি ২০ সিরিজ খেলে আরসিবির সঙ্গে যোগ দেবেন। পাটীদারের গোড়ালির চোট, রিহ্যাব চলছে এনসিএতে। হ্যাজলউডের রিহ্যাব চলছে অস্ট্রেলিয়ায়, তিনি ১৩ তারিখ আসবেন। রিহ্যাব সেরে দ্বিতীয়ার্ধে খেলার সম্ভাবনা আছে। মুম্বই ইন্ডিয়ান্স জসপ্রীত বুমরাহ, ঝাই রিচার্ডসনকে পাচ্ছে না।

রোহিত-আর্চার প্রসঙ্গে বাউচার
রোহিত শর্মার ফিটনেস নিয়ে সংশয় ছিল। আজ অনুশীলন করেননি জোফ্রা আর্চার। তবে দুজনেই কালকের ম্যাচে নামার জন্য ১০০ শতাংশ ফিট বলে জানিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ মার্ক বাউচার। আজ অপশনাল ট্রেনিং ছিল। রোহিত গত ২ দিন ধরে প্র্যাকটিস করেছেন। বাউচার আইপিএলে প্রথম কোচিং করাচ্ছেন। গতবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দল এবার নতুন এনার্জি ও নতুন কয়েকজন ক্রিকেটারকে নিয়ে ঘুরে দাঁড়াতে প্রস্তুত।

আরসিবি কেমন দল গড়ছে?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইমপ্যাক্ট প্লেয়ার হওয়ার মতো ক্রিকেটার এই মুহূর্তে বিশেষ নেই। তাই ফাফ দু প্লেসির দল আইপিএলের নতুন নিয়ম ব্যবহার করতে নাও পারে। প্রথম একাদশ হতে পারে এরকম- ফাফ দু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, মহীপাল লোমরর, গ্লেন ম্যাক্সওয়েল, মাইকেল ব্রেসওয়েল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, হর্ষল প্যাটেল, আকাশ দীপ, রিস টপলি, মহম্মদ সিরাজ। প্রথমে বা পরে ব্যাটিংয়ের সময় ব্যাটার দরকার পড়লে সুযশ প্রভুদেশাই হতে পারেন ইমপ্যাক্ট প্লেয়ার। পরে বোলিং করলে করণ শর্মা বা সিদ্ধার্থ কৌল আসতে পারেন।

ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে মুম্বই ইন্ডিয়ান্স
মুম্বই ইন্ডিয়ান্সের হাতেও খুব বেশি বিকল্প নেই। মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, রামনদীপ সিং, জোফ্রা আর্চার, হৃতিক সোকিন, সন্দীপ ওয়ারিয়র, জেসন বেহরেনডর্ফ। প্রথমে বোলিং করলে কুমার কার্তিকেয় শুরু করতে পারেন। রান তাড়ার সময় তাঁর পরিবর্তে দলে আসতে পারেন তিলক বর্মা।

হাই স্কোরিং ম্যাচের সম্ভাবনা
চিন্নাস্বামীর উইকেট ব্যাটিং সহায়কই হয়। এবারও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নেই। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই স্টেডিয়ামে ৪২টি ম্যাচ জিতেছে, হেরেছে ৪০টিতে। মুম্বই ইন্ডিয়ান্স এই স্টেডিয়ামে ১০টি ম্যাচে জিতেছে, তিনটি ম্যাচে পরাস্ত হয়েছে। বেঙ্গালুরুতে কাল বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকায় রোহিত-বিরাটের জমজমাট দ্বৈরথ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। নজর থাকবে বিশ্বের ১ নম্বর ব্যাটার সূর্যকুমার যাদবের দিকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications