IPL 2023: লখনউ-চেন্নাই ম্যাচ ব্যাহত বৃষ্টিতে, সিএসকে বোলারদের চাপ সামলে হাফ সেঞ্চুরি বাদোনির
লখনউয়ের একানা স্টেডিয়ামে আরও একটি লো স্কোরিং ম্যাচ। চেন্নাই সুপার কিংসের সামনে জয়ের জন্য রানের লক্ষ্যমাত্রা রাখল লখনউ সুপার জায়ান্টস। ৯.৪ ওভারে ৪৪ রানে পাঁচ উইকেট হারিয়েছিল ক্রুণাল পাণ্ডিয়ার দল। যদিও অবস্থা সামাল দিলেন আয়ুষ বাদোনি ও নিকোলাস পুরাণ।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় লখনউ সুপার জায়ান্টসের স্কোর ১৯.২ ওভারে ৭ উইকেটে ১২৫। অর্ধশতরান পূর্ণ করে অপরাজিত রয়েছেন আয়ুষ বাদোনি। চেন্নাইয়ের পেসারদের চেয়ে বল হাতে দাপট দেখালেন স্পিনাররা।

টস জিতে লখনউকে ব্যাট করতে পাঠান চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পাওয়ারপ্লে-র ৬ ওভারের মধ্যে পড়ে তিন উইকেট। কাইল মেয়ার্স ১৭ বলে ১৪ রান করে মঈন আলির বলে আউট হন। ষষ্ঠ ওভারের চতুর্থ ও পঞ্চম বলে মনন ভোরা (১১ বলে ১০) ও ক্রুণাল পাণ্ডিয়া (১ বলে ০)-র উইকেট তুলে নেন মাহিশ থিকশানা।
মার্কাস স্টইনিস ৪ বলে ৬ রানে রবীন্দ্র জাদেজার শিকার। করণ শর্মা ১৬ বলে ৯ রান করে মঈন আলির বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এরপর নিকোলাস পুরাণ ও আয়ুষ বাদোনির পার্টনারশিপ লখনউকে একশো পার করিয়ে দেয়। ১৭.৪ ওভারে ১০৩ রানের মাথায় পুরাণ ৩১ বলে ১০ রান করে মাথিশা পাথিরানার প্রথম শিকার।

১৯.২ ওভারে পাথিরানার বলেই আউট হন কৃষ্ণাপ্পা গৌতম। লখনউয়ের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১২৫। বৃষ্টির জেরে এদিন টস হয়েছিল আধ ঘণ্টা দেরিতে। খেলা শুরু হয় নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর। লখনউ ইনিংসে যখন চার বল বাকি তখন ফের বৃষ্টি নামে। ২টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৩৩ বলে ৫৯ রান করে অপরাজিত আয়ুষ বাদোনি।
A cracking fifty from Ayush Badoni 🙌
— IndianPremierLeague (@IPL) May 3, 2023
He gets to his half-century in style with a maximum 🔥🔥
Follow the match ▶️ https://t.co/QwaagO40CB #TATAIPL | #LSGvCSK pic.twitter.com/lxk9zSMa5I
চেন্নাই সুপার কিংসের স্পিনাররা এদিন ভালো বোলিং করেছেন। পেসাররা অবশ্য তেমন ভরসা দিতে পারেননি। মঈন আলি ৪ ওভারে ১৩ ও মাহিশ থিকশানা ৪ ওভারে ৩৭ রান দিয়ে ২টি করে উইকেট নেন। মাথিশা পাথিরানা ৩.২ ওভারে ২২ রান দিয়ে ২টি উইকেট পান। রবীন্দ্র জাদেজা ৩ ওভারে ১১ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

তুষার দেশপাণ্ডে ১ ওভার বল করে ১ রান দেন। কামব্যাক ম্যাচে দীপক চাহার ৪ ওভারে ৪১ রান দিয়ে কোনও উইকেট পাননি। চাহার আজ দলে ফেরেন আকাশ সিংয়ের জায়গায়। চোট সারিয়ে লখনউয়ের হয়ে কামব্যাক করেছেন মহসীন খান। গত বছরের আইপিএলের পর তিনি এই প্রথম কোনও ম্যাচ খেলছেন।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications