IPL 2023: বিরাট কোহলির আরসিবির কাছে পরাস্ত পাঞ্জাব কিংস, সিরাজের সেরা বোলিং

আইপিএলে মোহালিতে পাঞ্জাব কিংসকে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। জয়ের জন্য দরকার ছিল ১৭৫ রান। ১৮.২ ওভারে ১৫০ রানে গুটিয়ে গেল স্যাম কারানের নেতৃত্বাধীন দল। মহম্মদ সিরাজ চার উইকেট নিলেন, এটি আইপিএলে তাঁর সেরা বোলিং।

পাঞ্জাব কিংসের সর্বাধিক স্কোর প্রভসিমরণ সিংয়ের, ৩০ বলে ৪৬ রান করেন। মহম্মদ সিরাজ ৪ ওভারে ২১ রান দিয়ে ৪ উইকেট নিলেন। দখলে বেগুনি টুপিও। ওয়ানিন্দু হাসারঙ্গা ৪ ওভারে ৩৯ রান দিয়ে ২টি উইকেট পান। হর্ষল প্যাটেল এবং ওয়েন পার্নেল ১টি করে উইকেট নেন।

আরসিবি সিরাজ

শুরু থেকেই অস্বস্তিতে পড়ে পাঞ্জাব কিংস। শিখর ধাওয়ান চোটের কারণে টানা ২টি ম্যাচে খেলতে পারলেন না। ফলে এমনিতেই পাঞ্জাবের ব্যাটিং শক্তি দুর্বল ছিল। সুযোগ কাজে লাগাতে ব্যর্থ অথর্ব তাইড়ে। এই ওপেনার এদিন করলেন ২ বলে ৪। পাওয়ারপ্লে-র ৬ ওভারের মধ্যে চার উইকেট হারায় পাঞ্জাব।

পাঞ্জাব কিংস উইকেট

৫.৩ ওভারে ৪৩ রান ওঠার ফাঁকে আউট ম্যাথু শর্ট (৭ বলে ৮), লিয়াম লিভিংস্টোন (৪ বলে ২) ও হরপ্রীত সিং (৯ বলে ১৩)। ৯.৫ ওভারে দলের ৭৬ রানের মাথায় ফেরেন অধিনায়ক স্যাম কারান (১২ বলে ১০)। ১১.৩ ওভারে দলের ৯৭ রানে আউট প্রভসিমরণ সিং (৩০ বলে ৪৬)। শাহরুখ খান ৫ বলে ৭ রান করে আউট হন।

আরসিবি উইকেট

১২.৫ ওভারে ১০৬ রানে সপ্তম উইকেট হারায় পাঞ্জাব কিংস। এরপর মরিয়া লড়াই চালাতে থাকেন জিতেশ শর্মা। যোগ্য সঙ্গত পান হরপ্রীত ব্রারের কাছ থেকে। শেষ ৫ ওভারে দরকার ছিল ৫০, শেষ তিন ওভারে ৩০। ১৮তম ওভারে ব্রার (১৩ বলে ১৩)-কে আউট করেন মহম্মদ সিরাজ। ১৪৭ রান অষ্টম উইকেট হারায় পাঞ্জাব।

মহম্মদ সিরাজ

এই ওভারের শেষ বলেই সিরাজ বোল্ড করে দেন নাথান এলিস (২ বলে ১)। ১৮ ওভারে পাঞ্জাবের স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ১৪৯। জিতেশ শর্মা ২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২৭ বলে ৪১ রান করে হর্ষল প্যাটেলের বলে ক্যাচ আউট হতেই পাঞ্জাবের ইনিংসে যবনিকা পড়ে।

ওয়ানিন্দু হাসারঙ্গা

পাঞ্জাবের চারজন বোল্ড, দুজন রান আউট, দুজন লেগ বিফোর এবং একজন করে স্টাম্প ও ক্যাচ আউট হন। শেষ উইকেটটি নেওয়ার ক্ষেত্রে ক্যাচ ধরেন শাহবাজ আহমেদ। ম্যাচের আগে হরভজন সিং সঠিকভাবেই বলেছিলেন পাঞ্জাব কিংসের ব্যাটিং অনেকটাই শিখর ধাওয়ানের উপর নির্ভরশীল। এতে ২-৩টি ম্যাচ জেতা গেলেও আইপিএল জেতা যায় না।

বিরাট কোহলি

টস জিতে আরসিবিকে ব্যাট করতে পাঠিয়েছিল পাঞ্জাব কিংস। ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ওপেনিং জুটিতে ওঠে ১৬.১ ওভারে ১৩৭ রান। পাঁচটি করে চার ও ছয়ের সাহায্যে ৫৬ বলে ৮৪ রান করেন ফাফ দু প্লেসি। চলতি আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে তিনি ৩০০ রানের গণ্ডিতে পৌঁছলেন।

ফাফ দু প্লেসি

চেন্নাই সুপার কিংস ম্যাচে পাঁজরে চোট লাগে আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসির। ফলে তিনি এদিন ফিল্ডিং করেননি। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে তাঁকে ধরা হয়েছিল। তবে আরসিবি প্রথম ব্যাট করায় দু প্লেসি ব্যাট করেন। পরে তাঁর পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামেন বোলার বিজয়কুমার ভাইশাক। ফলে এদিন আরসিবিকে নেতৃত্ব দেন বিরাট কোহলি।

বিরাট কোহলি ব্যাটিং

২০২১ সালের আইপিএলের পর আরসিবির অধিনায়কত্ব ছেড়েছিলেন কোহলি। ৪৬৪ দিন পর তিনি ফের নেতৃত্ব দিলেন। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকায় ভারতের হয়ে শেষবার অধিনায়কত্ব করতে দেখা গিয়েছিল কিং কোহলিকে। এদিন বিরাট পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে ৪৭ বলে ৫৯ রান করলেন। আইপিএলে ৬০০টি চার মারার নজিরও গড়লেন।

বিরাট ম্যাক্সওয়েল

গ্লেন ম্যাক্সওয়েল গোল্ডেন ডাক নিয়ে ফেরেন। দীনেশ কার্তিক ৭ রানে আউট হন। মহীপাল লোমরর ৭ ও শাহবাজ আহমেদ ৫ রানে অপরাজিত থাকেন। হরপ্রীত ব্রার ২টি এবং অর্শদীপ সিং ও নাথান এলিস ১টি করে উইকেট নেন। এই জয়ের ফলে ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এলো আরসিবি। সমসংখ্যক ম্যাচে সমান সংখ্যক পয়েন্ট নিয়ে সাতে পাঞ্জাব কিংস।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+