আইপিএলের ১০০০তম ম্যাচ ঘিরে বিভ্রান্তি সম্প্রচারকারী ২ সংস্থার দাবিতে, বিসিসিআইয়ের কী পরিকল্পনা?
আইপিএলের ষোড়শ সংস্করণেই যে বিশ্বের জনপ্রিয়তম ক্রিকেট লিগের ১ হাজারতম ম্যাচটি হবে সেটা আগেই জানা ছিল। প্রাথমিকভাবে জানা গিয়েছিল ৬ মে চেন্নাইয়ের চিপকে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স সেই ঐতিহাসিক ম্যাচটি খেলবে।
কিন্তু আচমকাই কাহানি মে ট্যুইস্ট! রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামেই নাকি হতে চলেছে আইপিএলের ১ হাজারতম ম্যাচ। যে ম্যাচে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। মাইলস্টোন ম্যাচ ঘিরে বিভ্রান্তি নিয়ে এখনও কিছুই জানায়নি বিসিসিআই।

রোহিত শর্মার জন্মদিন রবিবার। মুম্বই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালস ম্যাচে হিটম্যানের মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হিসেবে ১০ বছর পূর্তিকেও বিশেষভাবে সেলিব্রেট করবে। সেই সংক্রান্ত নানা পোস্ট দেখা যাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়ায়। মুম্বই এই মুহূর্তে পয়েন্ট তালিকায় রয়েছে নয়ে। প্লে-অফের রাস্তা সহজ নয়। তবে মুম্বই-রাজস্থান দ্বৈরথ রোহিতময়।

মুম্বইয়ের অনুশীলনে হাজির ছিলেন কর্ণধার নীতা আম্বানি ও আকাশ আম্বানি। নীতা নাতি পৃথ্বীকেও নিয়ে এসেছিলেন। মুম্বই ইন্ডিয়ান্স-রাজস্থান রয়্যালস ম্যাচই যে আইপিএলের ১ হাজারতম ম্যাচ, সেই দাবি করে জিও সিনেমা অ্যাপ। লাগাতার প্রোমোও চালানো হচ্ছে। যদিও স্টার স্পোর্টস দাবি করছে ৬ মে চেন্নাই-মুম্বই দ্বৈরথই আইপিএলে ১ হাজারতম ম্যাচ।

স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে বিভ্রান্তি। পরিসংখ্যান ঘেঁটে দেখা যাচ্ছে, আইপিএলে মোট সাতটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। এই সাতটি ম্যাচকে যদি ধরা হয় তাহলে মুম্বই-রাজস্থান ম্যাচটিই আইপিএলের ১ হাজারতম। আর যদি এই সাতটি ম্যাচকে বাদ দিয়ে ধরা হয় তাহলে চেন্নাই-মুম্বই ম্যাচটি হয়ে যাবে আইপিএলের ১ হাজারতম।
1000th IPL Match for :-#IPL2023
— Aadarsh bhadani (@AadarshBhadani) April 29, 2023
Star Sports Jio Cinema
#CSKvMI #MIvRR pic.twitter.com/E52RcXJ5qj
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, বিসিসিআই মুম্বইয়ে রবিবাসরীয় ম্যাচটিকেই আইপিএলের ১ হাজারতম ম্যাচ হিসেবে মান্যতা দিচ্ছে। ছোট অনুষ্ঠান আয়োজন করা হবে। স্বেচ্ছাসেবকদের হাতে থাকে ১ হাজারতম আইপিএল ম্য়াচ সংক্রান্ত বিশেষ পতাকা। ১০ থেকে ১৫ মিনিট ধরে চলবে অনুষ্ঠান।
It's 1000th IPL match 🔥
— 𝑯𝑩𝑫 ❤️ 𝑹𝑶𝑯𝑰𝑻 (@FreakingHeart45) April 29, 2023
Still RCB has 0 trophy https://t.co/GKkPTlqNaa
Tomorrow 💙🔥 #MIvRR
— Kylian Mbappé #FRA (@MrMrX45) April 29, 2023
• Rohit Sharma Birthday
• 10 Years Of Captain Rohit in IPL
• 150th match as IPL captain
• 1000th IPL Match
• 60 Feet Rohit Sharma Cutout#HappyBirthdayRohit#HappyBirthdayRohit pic.twitter.com/suBoxE1Z3m
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ, রবি শাস্ত্রী সকলকে স্বাগত জানিয়ে সঞ্চালনা করবেন। একটি ভিডিও দেখানো হবে। তাতে আইপিএল নিয়ে কয়েকজন ক্রিকেটারের বক্তব্য থাকবে। দুই অধিনায়কের হাতে বিশেষ স্মারক তুলে দেবেন বিসিসিআই কর্তারা। এরপর হবে জাতীয় সংগীত। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা গোটা বিষয়টির দায়িত্বে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications