Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আইপিএল: কেকেআর বনাম গুজরাত টাইটান্স, মিষ্টি কথায়, মিষ্টি মুখে লড়াই শুরু

ম্যাচের আগেই মিষ্টি কথা। বাইশ গজে বল বাড়ানোর আগেই কিন্তু সোশ্যাল সাইটে টক্কর শুরু হয়ে গেল কেকেআর -গুজরাত টাইটান্সের। কলকাতা আমেদাবাদ দুই শহরই মিষ্টির হাব। দুই শহরেরই আছে মিষ্টির এক নিজস্ব ভাণ্ডার। কলকাতার যদি থাকে রসগোল্লা তাহলে আমেদাবাদেরও আছে জিলাপি।

'তেল ঝাল নোনাতাতো' মাঠের লড়াইয়ে লেগেই থাকে।। মাঠের বাইরে মিষ্টির লড়াইয়েও কিন্তু কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়ছে না। বাংলা গুজরাত রাজনীতির কচকচানিতে বারবারই ঠোকাঠুকি লেগে যায় দুই রাজ্যের। বাংলা গুজরাতের এবার লড়াই খেলার মাঠে। রবিবাসরীয় দুপুরে নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে কেকেআর এবং গুজরাত টাইটান্স।

gujrat team

তবে ম্যাচের আগে সমাজ মাধ্যমে অবশ্য দুই দল একে অপরকে স্বাগত জানালো মিষ্টি দিয়ে। শুরুটা অবশ্য করেছিল ম্যাচের আয়োজক গুজরাত টাইটান্সই। প্রতিপক্ষ দলকে মিষ্টিতে স্বাগত জানিয়ে তারা লিখেছিল, 'কেমন আছো ?আজ আমাদের ঘরে এসেছে কলকাতা নাইট রাইডার্স। অতিথিদের অ্যাপায়ন তো করতেই হবে। তাই তাদের জন্য রইল জিলিপি এবং ফাপরা।'


পাল্টা প্রত্যুত্তর দিতে অবশ্য বেশিক্ষণ সময় লাগে নেয়নি নাইট শিবিরেরও। গুজরাতের আতিথিয়তা গ্রহণ করে পাল্টা মিষ্টি পাঠালো কলকাতা। সঙ্গে লিখল 'কেমন আছো গুজরাত টাইটান্স ?এবার শুরু হোক একটা মিষ্টি লড়াই '।২২ গজে ব্যাট বলের লড়াইতে থাকবেই। কিন্তু মাঠের বাইরে সৌজন্য দেখাল দুই দল। মিষ্টিতে মুখেই ম্যাচ শুরু করলেন কলকাতা গুজরাতের ক্রিকেট প্রেমীরা।


এদিকে, টস জিতে কেকেআরের বিরুদ্ধে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় গুজরাত টাইটান্স।হার্দিক পাণ্ডিয়া অসুস্থ, গুজরাতকে নেতৃত্বে রশিদ খান।কলকাতা নাইট রাইডার্সে ২টি পরিবর্তন। টিম সাউদি ও মনদীপ সিংয়ের জায়গায় খেলছেন লকি ফার্গুসন ও এন জগদীশান।

কেকেআর

গুজরাত টাইটান্স- শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), সাই সুদর্শন, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান (অধিনায়ক), আলজারি জোসেফ, জশ লিটল, যশ দয়াল, মহম্মদ শামি

কলকাতা নাইট রাইডার্স- রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), নীতীশ রানা (অধিনায়ক), এন জগদীশান, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, লকি ফার্গুসন, উমেশ যাদব, সুযশ শর্মা, বরুণ চক্রবর্তী

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+