KKR খানিক স্বস্তিতে! জেসন রয়কে সই করাল কলকাতা নাইট রাইডার্স

শাকিব আল হাসানের বদলি পেয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। ইংল্যান্ডের জেসন রয়কে সই করালো নাইটরা। ২.৮ কোটি টাকা দিয়ে ইংল্যান্ডের ব্যাটসম্যানকে ঘরে তুলল কেকেআর। নিলামে তার নু্‌ন্যতম দর ছিল দেড় কোটি টাকা।

শ্রেয়স আইয়ার চোটের জন্য এই মরসুমে খেলতে পারবেন না। জাতীয় দলে খেলা থাকায় আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন শাকিব আল হাসানও। এই পরিস্থিতিতে পদ্মাপাড়ের অলরাউন্ডারের বিকল্প ক্রিকেটারকে হিসেবে জেসনকেই দলে নিল নাইটরা। এরআগে কেকেআর, দিল্লি, হায়দরাবাদ সহ একাধিক ফ্রাঞ্চাইজির হয়ে আইপিএল খেলেছেন ব্রিটিশ তারকা।২০২১ সালে সানরাইজার্সের হয়ে ৫ ম্যাচে ১৫০ রানও করেন জেসন, এরমধ্যে রয়েছে একটি অর্ধশতরান।৩২ বছর বয়সী এই ক্রিকেটার ৬৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের হয়ে।

জেসন রয়

শাকিবের বদলি কে হবেন তা নিয়ে গত দুইদিন ধরেই চর্চা চলছিল কলকাতা দলের অন্দরে। নাম ভাসছিল দাসুন শনাকার। কিন্তু নায়কদের টেক্কা দিয়ে গুজরাট ফ্রাঞ্চাইজি শ্রীলঙ্কান অধিনায়ককে দলে নিয়ে নেয়। এরপরই তড়িঘড়ি জেসনকে ঘরে তুলে নিল কেকেআর। শ্রেয়স ছিটকে যাওয়া টপ অর্ডারে দুর্বলতা তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে জেসন রয়কে দলে নিয়ে ব্যাটিংয়ের ক্ষত মেরামত করার পরিকল্পনা নিল চন্দ্রকান্ত পন্ডিতের দল। তাছাড়া সাম্প্রতিক সময় দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। পাকিস্তান সুপার লিগের হয়েও ভালো খেলেছেন ব্রিটিশ ব্যাটসম্যান। রয় দলে আসায় ওপেনিংয়ে আরও বিকল্প বাড়ল নাইট টিম ম্যানেজমেন্টের কাছে।

জেসন রয়

আইপিএল শুরুর এক সপ্তাহ হয়নি। এরমধ্যে একের পর এক চোটের খবর আসছে বিভিন্ন ফ্রাঞ্চাইজি থেকে। বুধবার রাজস্থানের বিরুদ্ধে খেলতে নেওয়ার আগে ধাক্কা পাঞ্জাব শিবিরে। চোটের জন্য ছিটকে গেলেন রাজ অঙ্গদ বাওয়া। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য রাজকে এবারের নিলামে ২ কোটি টাকা দিয়ে কিনেছিল পাঞ্জাব কিংস।

KKR খানিক স্বস্তিতে! জেসন রয়কে সই করাল কলকাতা নাইট রাইডার্স

কিন্তু কাঁধের চোটের জন্য আইপিএলের শুরু থেকেই খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল তরুণ এই ক্রিকেটারের। অবশেষে বুধবার পাঞ্জাব কিংস এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, চলতি মরসুমে আর আইপিএলে খেলতে পারবেন না রাজ। তার পরিবর্তে ২০ লক্ষ টাকায় গুননুর ব্রারকে নিয়েছে পাঞ্জাব দলটি। প্রথম শ্রেণীর ক্রিকেটে পাঞ্জাবের হয়ে ২০২২ সালে ডিসেম্বর মাসে অভিষেক হয় এই অলরাউন্ডারের। এখনো পর্যন্ত পাঁচটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+