IPL 2023: পাঞ্জাব কিংসের ঝড় থামিয়ে দুশোর কমে আটকাল কেকেআর, ভানুকার হাফ সেঞ্চুরি
মোহালিতে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে জয়ের জন্য পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৯২ রান তুলতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। টস জিতে শিখর ধাওয়ানদের ব্যাট করতে পাঠান নাইট অধিনায়ক নীতীশ রানা। প্রথম ১০ ওভারে ১০০ রান ওঠে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে পাঞ্জাব কিংস থামে ১৯১ রানে।

শিখর-ভানুকা পার্টনারশিপ
পাঞ্জাব কিংসের হয়ে সর্বাধিক ৩২ বলে ৫০ রান করেন শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষ (Bhanuka Rajapaksa)। তাঁর ইনিংসে রয়েছে ৫টি চার ও ২টি ছয়। ওপেন করতে নেমে অধিনায়ক শিখর ধাওয়ান করেন ২৯ বলে ৪০। তিনি ৬টি চার মেরেছেন। দ্বিতীয় উইকেট জুটিতে শিখর ও ভানুকা ৫৫ বলে ৮৬ রান যোগ করেন।

১০ ওভারে ১০০
দ্বিতীয় ওভারের শেষ বলে ২৩ রানের মাথায় ওপেনার প্রভসিমরন সিং স্টাম্প আউট হন টিম সাউদির বলে। আফগান উইকেটকিপার রহমানুল্লাহ গুরবাজের কেকেআর জার্সিতে এদিনই আইপিএল অভিষেক হলো। তাঁর প্রথম শিকার প্রভসিমরন, যিনি ২টি করে চার ও ৬ মেরে ১২ বলে ২৩ রান করেন। জিতেশ শর্মা ১১ বলে ২১ রান করে টিম সাউদির দ্বিতীয় শিকার। ১১ ওভারে ১০৯ রানে ভানুকা আউট হন দলের ১০৯ রানের মাথায়।

পাঞ্জাবকে দুশোর কমে থামাল কেকেআর
এরপর পাঞ্জাবের ইনিংসে রাশ টানতে সক্ষম হন কেকেআর বোলাররা। বিশেষ করে বরুণ চক্রবর্তী। ১৩.৩ ওভারে ১৩৫ রানে জিতেশ এবং ১৪.৩ ওভারে ১৪৩ রানে শিখর ধাওয়ান সাজঘরে ফেরেন। ১৭.৫ওভারে ১৬৮ রানে পঞ্চম উইকেট পড়ে পাঞ্জাবের। আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নামা সিকান্দর রাজা ১টি করে চার ও ছয় মেরে ১৩ বলে ১৬ রান করে সুনীল নারিনের শিকার হন।

কেকেআরের টার্গেট ১৯২
এরপর আর কোনও উইকেট পড়েনি। শেষ ৫ ওভারে পাঞ্জাব তোলে ৪৮ রান। দুটি ছয়ের সাহায্যে ১৭ বলে ২৬ রানে অপরাজিত থাকেন স্যাম কারান। শাহরুখ খান ৭ বলে ১১ রানে অপরাজিত থাকেন। তিনি ২টি বাউন্ডারি মেরেছেন। পাঞ্জাবের ১৪ ওভারের শেষে স্কোর ছিল উইকেটে ১৪২। শেষ ৬ ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ৪৯।

বোলিং পারফরম্যান্স
টিম সাউদি ৪ ওভার হাত ঘুরিয়ে ২টি উইকেট নিলেও ৫৪ রান দেন। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২৬ রান দিয়ে, সুনীল নারিন ৪ ওভারে ৪০ রান দিয়ে ও উমেশ যাদব ৪ ওভারে ২৭ রান দিয়ে ১টি করে উইরেট পেয়েছেন। শার্দুল ঠাকুর ৪ ওভারে ৪৩ রান খরচ করে উইকেট পাননি। ২০১৭-র পর আইপিএল ম্যাচে তিনি ৪০ বা তার বেশি রান দিলেন এই নিয়ে ১৭ বার, যা রেকর্ড। আন্দ্রে রাসেলকে দিয়ে বোলিং করাননি নীতীশ।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications