IPL 2023: গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আমেদাবাদে নামছে লখনউ সুপার জায়ান্টস, টস করবেন পাণ্ডিয়া ভাইয়েরা

আইপিএলে রবিবার রয়েছে ডাবল হেডার। প্রথম ম্যাচে বিকেল সাড়ে তিনটে থেকে আমেদাবাদে মুখোমুখি গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস। গুজরাত এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে। লখনউয়ের রয়েছে ১০ ম্যাচে ১১ পয়েন্ট।

হার্দিক ও ক্রুণাল পাণ্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সে থাকাকালীন একসঙ্গে আইপিএল জিতেছেন। একে অপরের বিরুদ্ধে খেলেছেনও। এবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস করতেও যাবেন হার্দিক ও ক্রুণাল। লোকেশ রাহুল আইপিএল থেকে ছিটকে যাওয়ায় ক্রুণাল এখন নেতৃত্ব দিচ্ছেন। চেন্নাই ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। ফলে জয় ছিনিয়ে নিতে মরিয়া লখনউ।

হার্দিক পাণ্ডিয়া ক্রুণাল পাণ্ডিয়া

লখনউয়ের এবার প্রথম ছটি ম্যাচের মধ্যে চারটিতে জিতেছিল। যদিও তার পরের চারটি ম্যাচের মধ্যে জয় এসেছে মাত্র একটিতে। লোকেশ রাহুল ও জয়দেব উনাদকাট ছিটকে গিয়েছেন। করুণ নায়ারকে দলে নিয়েছে লখনউ। চেন্নাই ম্যাচ যখন বৃষ্টিতে বন্ধ হয় নিজেদের মাঠে লখনউয়ের স্কোর ছিল ১৯.২ ওভারে ৭ উইকেটে ১২৫। ফলে ব্যাটিংয়ে উন্নতির প্রয়োজন।

আইপিএলে তিনটি সাক্ষাতে একবারও লখনউ হারাতে পারেনি গুজরাতকে। এবারের আইপিএলে প্রথম সাক্ষাতে গুজরাতের বিরুদ্ধে ১৩৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৪.৩ ওভারে ১০৬ রানে দ্বিতীয় উইকেট পড়েছিল লখনউয়ের। এরপর লাগাতার উইকেট হারিয়ে শেষ অবধি ৭ রানে হার্দিকদের কাছে পরাস্ত হয় লোকেশ রাহুলের লখনউ।

গুজরাত টাইটান্স

জয়পুরে প্রথমবার খেলতে নেমে গতকালই রাজস্থান রয়্যালসকে ৯ উইকেটে দাপটের সঙ্গে হারিয়েছে গুজরাত। যার জেরে নেট রান রেটও (০.৭৫২) উন্নত হয়েছে। তবে কালকের ম্যাচে জশ লিটলকে পাবে না গুজরাত। আয়ারল্যান্ডের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলতে দেশে ফিরেছেন এই পেসার। ১৪ মে তৃতীয় একদিনের আন্তর্জাতিক খেলে তিনি ফের আইপিএল খেলতে আসবেন।

জশ লিটলের জায়গায় আলজারি জোসেফকে খেলাতে পারে গুজরাত। সম্ভাব্য একাদশ- ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), শুভমান গিল, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আলজারি জোসেফ, নূর আহমেদ, মহম্মদ শামি। ইমপ্যাক্ট সাব- মোহিত শর্মা।

ক্রুণাল ব্যাটিং

লখনউয়ের হয়ে এখনও একটি ম্যাচ খেলেননি কুইন্টন ডি কক। কাল তাঁকে খেলানো হয় কিনা সেটা দেখার। সম্ভাব্য একাদশ- কাইল মেয়ার্স, কুইন্টন ডি কক, করণ শর্মা বা প্রেরক মাঁকড়, ক্রুণাল পাণ্ডিয়া (অধিনায়ক), মার্কাস স্টইনিস, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), আয়ুষ বাদোনি, কৃষ্ণাপ্পা গৌতম, মহসীন খান, রবি বিষ্ণোই, আবেশ খান বা যশ ঠাকুর।

আগের ম্যাচে মনন ভোরাকে কাইল মেয়ার্সের সঙ্গে ওপেন করতে পাঠিয়েছিল লখনউ। তবে ভোরা হতাশ করেছেন। অমিত মিশ্রকে বোলিংয়ের সময় নামানো হচ্ছে। তাঁর পরিবর্তে ব্যাটার মেয়ার্স বা আয়ুষ বাদোনিকে নামানো হচ্ছে ইমপ্যাক্ট প্লেয়ারের অদলবদলে। কালকের ম্যাচেও অমিত মিশ্রকেই ইমপ্যাক্ট সাব হিসেবে নামানোর ধারা অব্যাহত থাকবে।

আমেদাবাদের পিচে পেস ও বাউন্স রয়েছে। জোরে বোলাররা সুবিধা আদায় করে নিতে পারবেন। এই বছর আমেদাবাদে কাল দ্বিতীয় ম্যাচ হচ্ছে। প্রথম ম্যাচে রিঙ্কু সিংয়ের পাঁচ ছক্কায় গুজরাতের বিরুদ্ধে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েছিল কেকেআর। কালও হাই স্কোরিং ম্যাচ হতে পারে। তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। ফলে সামলাতে হবে গরমের চ্যালেঞ্জ।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+