IPL 2023: গুজরাত টাইটান্স টস জিতে সিএসকের বিরুদ্ধে ফিল্ডিং নিল, প্রথম কোয়ালিফায়ারের একাদশে কারা?

আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। আইপিএলে তিনটি দ্বৈরথে সব ম্যাচেই জিতেছে হার্দিক পাণ্ডিয়ার দল। চলতি আইপিএলের উদ্বোধনী ম্যাচেও ধোনিবাহিনীকে হারিয়েছিল টাইটান্স।

আজ চিপকে মহেন্দ্র সিং ধোনি শেষবারের মতো নামছেন কিনা তা নিয়ে জল্পনা রয়েছে। সন্ধ্যা ৬টা ৪৮ মিনিট নাগাদ ধোনি মাঠে ঢুকতেই গ্যালারিতে উচ্চস্বরে হুইসল বা শিস দিতে থাকেন ক্রিকেটভক্তরা। যা সিএসকের স্লোগানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। টস জিতে ফিল্ডিং নিয়েছে গুজরাত টাইটান্স।

মহেন্দ্র সিং ধোনি

২০১১ ও ২০১২ সালে চেন্নাই সুপার কিংস পরপর দুবার আইপিএল ফাইনালে উঠেছিল। আজ যদি গুজরাত টাইটান্স জেতে তাহলে তারা সেই নজির স্পর্শ করবে। আজকের ম্যাচে পরাজিত দলের অবশ্য চিন্তা নেই। দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলে ফাইনালে ওঠার আরও একটি সুযোগ তারা পাবে।

চিপকের উইকেট স্পিনারদের বেশি সুবিধা দিতে পারে। হাঁটুতে ব্যান্ডেজ নিয়েই সেইমতো বিশেষ অনুশীলনে গতকাল দেখা গিয়েছে ধোনিকে। বড় বড় শট মারছিলেন মাহি। পিচের এক পাশের বাউন্ডারি ৬৮ মিটারের, অন্যদিকে ৬৩ মিটারের। স্ট্রেট বাউন্ডারি ৭৮ মিটারের। উইকেট শুষ্ক। পরের দিকে মন্থর হতে পারে। ১৭০ রান যথেষ্ট হতে পারে।

হার্দিক পাণ্ডিয়া

ম্যাথু হেডেন আরও জানান, পিচের দুই প্রান্তেই এমন কিছু জায়গা রয়েছে যা স্পিনারদের পক্ষে সহায়ক হতে পারে। তিনি অধিনায়ক হলে ব্যাটিং নিতেন বলেও জানান চেন্নাই সুপার কিংসে দীর্ঘদিন কাটানো হেডেন।

তবে টস জিতলে তিনিও ফিল্ডিংই নিতেন বলে জানিয়েছেন সিএসকে অধিনায়ক ধোনি। রান তাড়া করতে পারদর্শী গুজরাত টাইটান্সকে সমীহও করছেন। উইকেট পরের দিকে মন্থর হবে বলে ধারণা মাহিরও। গুরুত্বপূর্ণ হতে পারে ডিউ ফ্যাক্টর। আকাশে মেঘ রয়েছে, হাওয়াও দিচ্ছে। ফলে কতটা শিশির পড়বে নিশ্চিত নন ধোনি।

মহেন্দ্র সিং ধোনি

প্রথম কোয়ালিফায়ারে নামার আগে দুই অধিনায়কই সতীর্থদের নিয়ে আত্মবিশ্বাসী। গুজরাত দলে একটি পরিবর্তন হয়েছে। যশ দয়ালের জায়গায় খেলানো হচ্ছে দর্শন নালকণ্ডেকে। চেন্নাই সুপার কিংস একাদশ অপরিবর্তিত।

চেন্নাই সুপার কিংস- ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্ক রাহানে, মঈন আলি, অম্বাতি রায়ুডু, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, মাহিশ থিকশানা।

গুজরাত টাইটান্স

গুজরাত টাইটান্স- ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), শুভমান গিল, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, দাসুন শনাকা, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নূর আহমেদ, মহম্মদ শামি, মোহিত শর্মা, দর্শন নালকণ্ডে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+