IPL 2023: হার্দিকের কাছে হার ক্রুণালের! লখনউয়ের বিরুদ্ধে বড় ছিনিয়ে শেষ চারে গুজরাত
আইপিএলে ফের জয় ছিনিয়ে নিল গুজরাত টাইটান্স। জয়পুরে শুক্রবার রাজস্থান রয়্যালসকে হারিয়েছিল ৯ উইকেটে। আজ আমেদাবাদে লখনউ সুপার জায়ান্টসকে হারাল ৫৬ রানে। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিন ম্যাচ বাকি থাকতেই প্লে-অফে পৌঁছে গেলেন হার্দিক পাণ্ডিয়ারা।
গুজরাত টাইটান্স লখনউয়ের সামনে জেতার জন্য ২২৮ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রানের বেশি তুলতে পারেনি হার্দিকের দাদা ক্রুণাল পাণ্ডিয়ার নেতৃত্বাধীন দল। ১১ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লখনউ তৃতীয় স্থানেই রইল। যদিও আজ রাজস্থান রয়্যালস জিতলে তারা চারে নেমে যাবে।

লখনউ সুপার জায়ান্টসের ওপেনিং জুটিতে ৮.২ ওভারে ৮৮ রান ওঠে। কিন্তু মিডল অর্ডারই ডোবাল লখনউকে। চলতি আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে কুইন্টন ডি কক সাতটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪১ বলে সর্বাধিক ৭০ রান করেন। কাইল মেয়ার্স ৩২ বলে ৪৮ রান করেন।
দীপক হুডা ১১, মার্কাস স্টইনিস ৪, নিকোলাস পুরাণ ৩, আয়ুষ বাদোনি ১১ বলে ২১ রান করেন। ক্রুণাল পাণ্ডিয়া এদিন আট নম্বরে ব্যাট করতে নামেন। তিনি প্রথম বলেই শূন্য রানে আউট হন। স্বপ্নিল সিং ২ ও রবি বিষ্ণোই ৪ রানে অপরাজিত থাকেন।

মোহিত শর্মা ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে চার উইকেট দখল করেন। মহম্মদ শামি, রশিদ খান ও নূর আহমেদ ১টি করে উইকেট নেন। এর আগে, টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিল লখনউ। গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক তখনই বলেছিলেন, টস জিতলে তিনি ব্যাট করতেন।
আজ প্রথমে ব্যাট করেই জিতল গুজরাত। ২০ ওভারে ২ উইকেটে ২২৭ রান তুলেছিল টাইটান্স। শুভমান গিল ৫১ বলে ৯৪ ও ডেভিড মিলার ১২ বলে ২১ রানে অপরাজিত থাকেন। গিলের ইনিংসে ছিল ২টি চার ও সাতটি ছয়।

১০টি চার ও চারটি ছয়ের সাহায্যে ঋদ্ধিমান সাহা করেন ৪৩ বলে ৮১। ১৫ বলে ২৫ রান করেন হার্দিক। মহসীন খান ও আবেশ খান একটি করে উইকেট দখল করেন। গুজরাতের খেলা বাকি মুম্বই, হায়দরাবাদ ও আরসিবির বিরুদ্ধে। লখনউয়ের খেলা বাকি হায়দরাবাদ, মুম্বই ও কলকাতার বিরুদ্ধে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications