IPL 2023: আইপিএলে টস জিতে মুম্বইকে ব্যাটিংয়ের আমন্ত্রণ চেন্নাইয়ের, ইংল্যান্ডের তারকাদের পাচ্ছে না দুই দল
আইপিএলের এল ক্লাসিকোয় মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। দুই দলের পারস্পরিক দ্বৈরথের নিরিখে এগিয়ে মুম্বই। ওয়াংখেড়ে স্টেডিয়ামেও ১০টি ম্যাচের মধ্যে ৭টিতে চেন্নাইকে হারিয়েছে আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়নরা। টস জিতে ফিল্ডিং নিল সিএসকে।
আইপিএলে চেন্নাই ও মুম্বইয়ের মোট দ্বৈরথ হয়েছে ৩৪টি। তার মধ্যে ২০টিতে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংসের জয় ১৪টিতে। চেন্নাইয়ের বিরুদ্ধে অধিনায়ক হিসেবে রোহিত শর্মা জিতেছেন ১২টি ম্যাচে, ধোনির নেতৃত্বে সিএসকে জিতেছে ৮ বার।

দুই দল পাচ্ছে না তিন তারকা বিদেশিকে। বেন স্টোকসের গোড়ালিতে চোট। তাঁর সঙ্গেই মঈন আলিও আজকের ম্যাচে খেলছেন না। ধোনি জানান, মঈনের শরীর ভালো নেই। মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জোফ্রা আর্চারকে আজ বিশ্রাম দেওয়া হয়েছে। উল্লেখ্য, আরসিবি ম্যাচের পর ডান কনুইয়ে যন্ত্রণা অনুভব করেছিলেন আর্চার।

টসের পর ধোনিকে ২০১১ সালের বিশ্বকাপের কথা মনে করান প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। ধোনি জানান, স্মরণীয় মাঠগুলির মধ্যে ওয়াংখেড়ে অন্যতম। বিশ্বকাপ ফাইনাল ছাড়াও ২০০৭ সালে টি ২০ বিশ্বকাপ জিতে ফিরে এখানে স্মরণীয় অভ্যর্থনা পেয়েছিল ভারতীয় দল। এদিনের ম্যাচে অজিঙ্ক রাহানে ও ডোয়েইন প্রিটোরিয়াসকে খেলাচ্ছে সিএসকে।

ওয়াংখেড়ের পিচে পেস ও বাউন্স সহায়ক ভালো উইকেট থাকে বলেও উল্লেখ করেন মাহি। মুম্বই অধিনায়ক রোহিত শর্মাও হোম গ্রাউন্ডে ফিরে খুশি। টস জিতলে ফিল্ডিং নিতেন। রোহিতের কথায়, ব্যাটিং সহায়ক পিচ। ব্যাটে-বলে ভালো দ্বৈরথই হবে। আগের ম্যাচে বেঙ্গালুরুতে যে ভুলগুলি হয়েছিল তা শুধরে নিতে চাইছে মুম্বই। আর্চারের অনুপস্থিতিতে বাকিদের উপর আস্থা রাখছেন হিটম্যান।
🚨 Toss Update from Mumbai 🚨@ChennaiIPL win the toss and elect to bowl first against @mipaltan.
— IndianPremierLeague (@IPL) April 8, 2023
Follow the match ▶️ https://t.co/rSxD0lf5zJ#TATAIPL | #MIvCSK pic.twitter.com/FqztysI3wn
মুম্বই ইন্ডিয়ান্স পরিবর্তদের তালিকায় রেখেছে অর্জুন তেন্ডুলকরকে। দক্ষিণ আফ্রিকার পেসার সিসান্ডা মাগালা রয়েছেন চেন্নাইয়ের একাদশে।
2⃣ Legends. 1⃣ Frame
— IndianPremierLeague (@IPL) April 8, 2023
💙💛#TATAIPL | #MIvCSK | @sachin_rt | @msdhoni pic.twitter.com/9pLrQh4hp6
মুম্বই ইন্ডিয়ান্স- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক শর্মা, ট্রিস্টান স্টাবস, টিম ডেভিড, হৃতিক শোকিন, জেসন বেহরেনডর্ফ, আর্শাদ খান, পীযূষ চাওলা। পরিবর্ত- রামনদীপ সিং, সন্দীপ ওয়ারিয়র, অর্জুন তেণ্ডুলকর, কুমার কার্তিকেয়, নেহাল ওয়াধেরা
চেন্নাই সুপার কিংস- ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), ডোয়েইন প্রিটোরিয়াস, দীপক চাহার, মিচেল স্যান্টনার, সিসান্ডা মাগালা, তুষার দেশপাণ্ডে। পরিবর্ত- রাজবর্ধন হাঙ্গারগেকর, অম্বাতি রায়ুডু, শাইক রশিদ, আকাশ সিং, শুভ্রাংশু সেনাপতি।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications