আইপিএলে টসের সময় আসছে বড় বদল! অধিনায়কদের হাতে থাকবে দুটি করে টিম লিস্ট, জানুন বিস্তারিত

দক্ষিণ আফ্রিকায় এবারই চালু হয়েছে নতুন টি ২০ লিগ- এসএ ২০। তারই একটি নিয়ম এবার লাগু হচ্ছে আইপিএলে। ঘরোয়া ক্রিকেটে সফল প্রয়োগের পর প্রথমবার এবার আইপিএলে যে ইমপ্যাক্ট প্লেয়ার নামানো যাবে, সেটা জানা গিয়েছিল আগেই। এবার এসএ ২০-র মতো টসের পর চূড়ান্ত একাদশ জানাতে পারবেন অধিনায়করা।

আইপিএলে নিয়ম বদল

আইপিএলে নিয়ম বদল

ইতিমধ্যেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কাছে আইপিএল আয়োজকদের তরফে নয়া নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হচ্ছে। একটি ক্রিকেট ওয়েবসাইটের দাবি, নির্দেশিকায় লেখা রয়েছে এবার থেকে টসের সময় দুটি টিম লিস্ট থাকবে অধিনায়কদের হাতে। এখনও অবধি যা নিয়ম, তাতে টসের আগে দুই অধিনায়ক একে অপরের হাতে টিম লিস্ট তুলে দেন।

টসের পর প্রথম একাদশ ঘোষণা

টসের পর প্রথম একাদশ ঘোষণা

কিন্তু আইপিএলের নতুন নিয়মে টসের পর কোনও দল প্রথমে ব্যাটিং করবে, নাকি বোলিং করবে সেটা দেখে একাদশ চূড়ান্ত করতে পারবে। এসএ ২০-র নিয়মের সঙ্গে আইপিএলের নিয়মে সামান্য পরিবর্তন রয়েছে। এসএ ২০-তে দেখা গিয়েছিল টিম শিটে ১৩ জনের নাম থাকত। এরপর টস হয়ে যাওয়ার পর সেই লিস্ট থেকে ১১ জনকে বেছে নেওয়া হতো। অবশ্য আইপিএলে অধিনায়কদের হাতে থাকবে দুটি আলাদা টিম লিস্ট।

বাহ্যিক ফ্যাক্টরের প্রভাব কমবে

বাহ্যিক ফ্যাক্টরের প্রভাব কমবে

নতুন এই নিয়মের ফলে ম্যাচের ফলাফলে টস ফ্যাক্টর যেমন অনেকটাই কমানো সম্ভব হবে, তেমনই ইমপ্যাক্ট প্লেয়ার বাছাই করাও সহজ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। আইপিএলে ডিউ ফ্যাক্টর থাকে। ফলে টসের ফলাফলে অনেক সময়ই দেখা গিয়েছে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। কিন্তু এই নয়া নিয়মে যেহেতু আগে বোলিং বা ব্যাটিংয়ের নিরিখে দল বাছাই করা যাবে, ফলে বাহ্যিক ফ্যাক্টরগুলিও কমবে বলে আশা আইপিএল আয়োজকদের।

ইমপ্যাক্ট প্লেয়ার বাছাই সহজ

ইমপ্যাক্ট প্লেয়ার বাছাই সহজ

টস জেতা মানেই ম্যাচ জেতা- এই ধারণাটা আর কাজে দেবে না। প্রথমে ব্যাট করে সেই রানের পুঁজি নিয়ে বোলিং করা কিংবা রান তাড়া করার ক্ষেত্রে সেরা কম্বিনেশন নিয়ে নামার সুযোগ থাকবে দলগুলির কাছে। টসের সময় চারজন পরিবর্ত ক্রিকেটারের নাম দিতে পারবে যে কোনও দল। তাঁদের মধ্যে একজন ক্রিকেটারকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো যাবে। তবে যাঁর পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার নামবেন তিনি আর সারা ম্যাচে খেলতে পারবেন না, এমনকী পরিবর্ত ফিল্ডার হিসেবেও নামতে পারবেন না।

ওভার রেট পেনাল্টি

ওভার রেট পেনাল্টি

ওভার রেট পেনাল্টির ক্ষেত্রে ৩০ গজ বৃত্তের বাইরে চারজন ফিল্ডার রাখতে হবে। নির্দিষ্ট সময়ে ওভার শেষ করতে না পারলে এই নিয়ম প্রযোজ্য থাকবে। উইকেটকিপার বা ফিল্ডারের অবৈধ নড়াচড়ার জন্য সংশ্লিষ্ট বলটিকে ডেড বল ঘোষণা করে প্রতিপক্ষ দলকে ৫ রান দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+