IPL 2023 SRH Squad: সানরাইজার্স হায়দরাবাদের ছিল সবচেয়ে বেশি অর্থ, আইপিএল নিলাম থেকে নিল কাদের?

IPL 2023 SRH Squad: সানরাইজার্স হায়দরাবাদের ছিল সবচেয়ে বেশি অর্থ, আইপিএল নিলাম থেকে নিল কাদের?

আইপিএলে ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর সানরাইজার্স হায়দরাবাদ। এদিন তারা নিলামে গিয়েছিল সবচেয়ে বেশি অর্থ নিয়ে। ইংল্যান্ডের হ্যারি ব্রুককে ১৩.২৫ কোটি টাকায় কিনে চমক দেওয়ার পর হিসেব কষে এগিয়েছে নিলামের শহর। দলে ভারসাম্য ভালোই বলে মনে করা হচ্ছে। বিশেষ করে স্পিনারদের নিয়ে উচ্ছ্বসিত বোলিং কোচ মুথাইয়া মুরলীধরন।

IPL 2023 SRH Squad: সানরাইজার্স হায়দরাবাদের ছিল সবচেয়ে বেশি অর্থ, আইপিএল নিলাম থেকে নিল কাদের?

সানরাইজার্স হায়দরাবাদের নিলামে ক্রিকেটার বাছাইয়ের দিকে সকলের নজর ছিল আরও একটা কারণে। কেন উইলিয়ামসন ও নিকোলাস পুরাণকে ছেড়ে দেওয়ার পর আইপিএলে অধিনায়কত্ব কে করবেন সেটাই ছিল চর্চার বিষয়। কেউ কেউ মনে করছেন, ভুবনেশ্বর কুমারকে অরেঞ্জ আর্মির নেতৃত্ব দিতে দেখা যেতে পারে। যদিও নিলাম থেকে ময়াঙ্ক আগরওয়ালকে তুলে নেওয়ায় অধিনায়কত্বের দৌড়ে তিনিও রইলেন।

একনজরে দেখে নেওয়া যাক নিলাম থেকে সানরাইজার্স হায়দরাবাদ কাদের দলে নিল: হ্যারি ব্রুক (১৩.২৫ কোটি টাকা), ময়াঙ্ক আগরওয়াল (৮.২৫ কোটি টাকা), ময়াঙ্ক মার্কণ্ডে (৫০ লক্ষ টাকা), আদিল রশিদ (২ কোটি টাকা), হেইনরিখ ক্লাসেন (৫.২৫ কোটি টাকা), বিভ্রান্ত শর্মা (২.৬ কোটি টাকা), সমর্থ ব্যাস (২০ লক্ষ টাকা), সানবীর সিং (২০ লক্ষ টাকা), উপেন্দ্র যাদব (২৫ লক্ষ টাকা), ময়াঙ্ক ডগর (১.৮০ কোটি টাকা), নীতীশ কুমার রেড্ডি (২০ লক্ষ টাকা), আকিল হোসেন (১ কোটি টাকা), আনমোলপ্রীত সিং (২০ লক্ষ টাকা)।

রিটেনশনের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর যাঁরা সানরাইজার্স হায়দরাবাদে ছিলেন তাঁরা হলেন, আবদুল সামাদ, অভিষেক শর্মা, এইডেন মার্করাম, ভুবনেশ্বর কুমার, ফজলহক ফারুকি, গ্লেন ফিলিপস, কার্তিক ত্যাগী, মার্কো জানসেন, রাহুল ত্রিপাঠী, টি নটরাজন, উমরান মালিক, ওয়াশিংটন সুন্দর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+