আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিংয়ের দাপট কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিস ম্যাচে, নাইট শিবিরকে স্বস্তি দিলেন কারা?
আইপিএল শুরু হবে ৩১ মার্চ। কলকাতা নাইট রাইডার্স অবশ্য অভিযান শুরু করছে ১ এপ্রিল। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। ইডেনে অনুশীলন চলছে নাইটদের। একে একে আসছেন ক্রিকেটাররা। আজ ইডেনে সন্ধ্যায় নিজেরাই দুই দলে ভাগ হয়ে প্র্যাকটিস ম্য়াচ খেলল চন্দ্রকান্ত পণ্ডিতের প্রশিক্ষণাধীন দল।

(ছবি- ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল ফেসবুক)
প্র্যাকটিস ম্যাচে একই প্লেয়ার দুই ইনিংসেই ব্যাট করলেন। আইপিএলে যে ঝড় তুলতে তাঁরা মুখিয়ে রয়েছেন তার ইঙ্গিত মিলল আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিংয়ের ব্যাটে। রাসেল ইতিমধ্যেই নেটে ঝড় তুলছেন রোজ। আজ প্র্যাকটিস ম্যাচেও। প্রথমে ব্যাট করে কেকেআরের একটি দল তোলে ৪ উইকেটে ২২৪ রান। যদিও শেষ অবধি নাইট বোলাররা সেই পুঁজি ধরে রাখতে ব্যর্থ হন। ১৯.১ ওভারেই প্রয়োজনীয় রান উঠে যায়।
Watch our first Practice Match at Eden Gardens LIVE on YouTube 👉 https://t.co/kJa3XOLmUD#AmiKKR #KKR
— KolkataKnightRiders (@KKRiders) March 25, 2023
প্রথমে ব্যাট করতে নেমে ভেঙ্কটেশ আইয়ার মাত্র ১ রানে আউট হয়েছিলেন। এন জগদীশান ১৭ বলে ১৯ রান করেন। মনদীপ সিং ২৫ বলে ৫৩ ও রিঙ্কু সিং ৩২ বলে ৫৪ রান করেন। তাঁরা কেউই আউট হননি। ডেভিড উইসে ৬ বলে ১৮ রান করেন। আন্দ্রে রাসেল ম্যাচের প্রথম ইনিংসে ৫২ রানে অপরাজিত থাকেন। শার্দুল ঠাকুর ব্যাট হাতে সাফল্য পাননি। একবার প্রথম বলে শূন্য রানে আউট হন। পরে তিন বলে করেন সাত রান।
Making a statement yet again, in Purple & Gold! 💜💛#AmiKKR #KKR #IPL2023 pic.twitter.com/3YsIr4CcCK
— KolkataKnightRiders (@KKRiders) March 25, 2023
প্রথম ইনিংসে চারটি উইকেটের মধ্যে দুটি নেন অনুকূল রায়। মিস্ট্রি স্পিনার সুযশ কুমার ও কুলবন্ত খেজরোলিয়া একটি করে উইকেট দখল করেন। রাসেল দ্বিতীয় ইনিংসে ঝোড়ো ৬৮ রানে অপরাজিত থাকেন। বিশাল বিশাল ছক্কা গিয়ে পড়ে ইডেনের গ্যালারিতে। রিঙ্কু সিং এদিনের ম্য়াচে সব সতীর্থকে টেক্কা দিয়ে ব্যক্তিগত সর্বাধিক রান করেন। দ্বিতীয় ইনিংসে তিনি খেলেন ৩৭ বলে ৮৯ রানের ইনিংস। প্রথম ইনিংসে ব্যর্থ ভেঙ্কটেশ আইয়ার হাফ সেঞ্চুরি করায় দল কিছুটা স্বস্তি পেল।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications