আইপিএলে চমক দেওয়ার পথে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, এবি ডি ভিলিয়ার্স বেঙ্গালুরুতে নামতেই শুরু জল্পনা
আইপিএলে চমক দিতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গত নভেম্বরে ক্রিকেটকে গুডবাই জানানোর পর বিরাট কোহলিদের জন্য আইপিএল চলাকালীন দেশে বসেই সমর্থন করছিলেন এবি ডি ভিলিয়ার্স। তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আরসিবি দলের সঙ্গে ফের যুক্ত হতে পারেন এবিডি। তিনি বেঙ্গালুরু বিমানবন্দরে নামতেই শুরু হয়েছে জল্পনা।

বেঙ্গালুরুতে এবিডি
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করা হয়েছে এবিডির বেঙ্গালুরুতে পৌঁছানোর ভিডিও। তা দেখেই উচ্ছ্বসিত আরসিবি ভক্তরা। আজই বেঙ্গালুরুতে পৌঁছেছেন এবিডি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে তাঁর ২০২১ সাল অবধি চুক্তি ছিল। চলতি বছরের আইপিএলের জন্য মেগা নিলামের আগেই তিনি ক্রিকেট থেকে পাকাপাকিভাবে অবসরের সিদ্ধান্ত নেন। তবে সোশ্যাল মিডিয়ায় বিরাটদের জন্য গলা ফাটানোর জন্য মনেপ্রাণে চাইছিলেন আরসিবি প্রথমবার আইপিএল খেতাব জিতুক। এমনকী বিরাট কোহলিও বলেছিলেন, আইপিএল জিতে তা উৎসর্গ করতে চান ডি ভিলিয়ার্সকে। কিন্তু তা আর হয়নি।

কথা বলতে আসা
আরসিবির পোস্ট করা ভিডিওতে এবিডি শুধু বলেছেন, আগামী আইপিএলের ব্যাপারে আরসিবি কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলতেই বেঙ্গালুরুতে এলাম। এর বেশি আর কিছু তিনি বলেননি। জল্পনা চলছে ডি ভিলিয়ার্স কি অবসর ভেঙে আইপিএল খেলবেন, নাকি সাপোর্ট স্টাফ হিসেবে আরসিবির সঙ্গে যুক্ত হবেন? গত মাসেই ডি ভিলিয়ার্স বলেছিলেন, আমি আগামী বছর আরসিবির সঙ্গেই থাকব। আরসিবিকে মিস করছি। জানি না কীভাবে দলের সঙ্গে যুক্ত থাকব, কিন্তু আমি আমার দ্বিতীয় ঘর চিন্নাস্বামী স্টেডিয়ামে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছি।

কোন ভূমিকায় আইপিএলে?
সেই কথা রেখেই এবিডি চলে এলেন ভারতে। ৩৬০ ডিগ্রি ব্যাটার হিসেবে বিশ্বে সমাদৃত এবি ডি ভিলিয়ার্স আরসিবির অন্যতম কিংবদন্তি। আরসিবির সঙ্গে আগামী বছর তাঁকে কোন ভূমিকায় দেখা যায় তা স্পষ্ট হতে পারে দিন কয়েকের মধ্যেই। সাপোর্ট স্টাফ হিসেবে, বিশেষ করে মেন্টরের ভূমিকায় তিনি থাকতে পারেন। এ সবটাই স্পষ্ট হবে আরসিবি ম্যানেজমেন্টের সঙ্গে তাঁর বৈঠকেই। দুরন্ত আগ্রাসী ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডার হিসেবেও অনবদ্য এবিডি। এমনকী উইকেটকিপিংও করে থাকেন। তাঁকে কোন ভূমিকায় আইপিএলে আরসিবি হাজির করায় তা স্পষ্ট না হলেও চমক যে থাকছেই তা পরিষ্কার।

ঈর্ষণীয় রেকর্ড
আইপিএলে ১৮৪টি ম্যাচ খেলেছেন ডি ভিলিয়ার্স। ৪০টি ইনিংসে অপরাজিত থেকে ৫১৬২ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ১৩৩। গড় ৩৯.৭১, স্ট্রাইক রেট ১৫১.৬৯। তিনটি শতরান ও ৪০টি অর্ধশতরান করেছেন। মেরেছেন ৪১৩টি চার, ২৫১টি ছয়। ১১৮টি ক্যাচ ধরার পাশাপাশি ৮টি স্টাম্প আউট করেছেন।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications