IPL 2022: ক্যাপ্টেন কুল ধোনি কি ঘোরাতে পারবেন চেন্নাই সুপার কিংসের ভাগ্যের চাকা? কী বলছেন স্মিথ-ভাজ্জি?

চলতি আইপিএলে সরু সুতোর উপর ঝুলছে চেন্নাই সুপার কিংস। ৮ ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছিল রবীন্দ্র জাদেজার নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। বাকি ৬টি ম্যাচের ৬টিতে জিতলে তবেই চেন্নাই সুপার কিংস প্লে অফের টিকিট পাবে। নয়তো ২০২০ সালের পর এবারই প্রথম এবং আইপিএলের ইতিহাসে দ্বিতীয়বার চেন্নাই বিদায় নেবে লিগ পর্ব থেকেই। ২০২০ সালের আইপিএলে ব্যর্থতার পর ধোনির নেতৃত্বে গতবার চ্যাম্পিয়ন হয়েছিল সিএসকে। বাকি ৬টি ম্যাচের জন্য আপাতত ফের অধিনায়কের ব্যাটন ধোনির হাতেই।

ডু অর ডাই

ডু অর ডাই

আজ সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ ছাড়াও চেন্নাই সুপার কিংসের ম্যাচ বাকি রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। ফলে লড়াই মোটেই সহজ নয়। তবে যেহেতু দলের অধিনায়কত্ব সামলাবেন ফের মহেন্দ্র সিং ধোনি, সেটাই আশ্বস্ত করছে ভক্তদের। মহেন্দ্র সিং ধোনি নিজে এবারের আইপিএলে ৮ ম্যাচে ১৩২ রান করেছেন, গড় ৪৪, স্ট্রাইক রেট ১৩৩.৩৩। ফিনিশার হিসেবে দলকে জিতিয়েছেনও। কিন্তু সামগ্রিকভাবে চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা প্রত্যাশিত মানের পারফরম্যান্স উপহার দিতে না পারাতেই ভরাডুবি। ডেথ ওভারের বোলিংও জেতা ম্যাচ হাতছাড়া করেছে।

ধোনিতে আস্থা স্মিথের

ধোনিতে আস্থা স্মিথের

স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভ অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ বলেছেন, মহেন্দ্র সিং ধোনির বিপুল অভিজ্ঞতা রয়েছে। কোন মুহূর্তে কী করা দরকার তা তিনি ভালোভাবেই বোঝেন। তিনি আইপিএল শুরুর আগে নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন। ফের অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে দলকে এককাট্টা করতে হবে। কিন্তু এগিয়ে আসতে হবে চেন্নাই সুপার কিংসের বাকি সতীর্থদেরও। চলতি আইপিএলে এটা সিএসকের একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে ধোনি যেহেতু নেতৃত্ব সামলাবেন, স্টেডিয়ামে অনেক বেশি সমর্থক যে হাজির থাকবেন সে ব্যাপারে কোনও সংশয় নেই।

ভাজ্জি আশাবাদী কামব্যাক নিয়ে

ভাজ্জি আশাবাদী কামব্যাক নিয়ে

চেন্নাই সুপার কিংস ও ভারতীয় দলে ধোনির দীর্ঘদিনের সতীর্থ হরভজন সিং আশাবাদী, মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ঘুরে দাঁড়াবে সিএসকে। তিনি বলেন, চেন্নাই সুপার কিংসের ঘুরে দাঁড়ানোর শক্তি রয়েছে। কামব্য়াকের ক্ষেত্রে এই দল বরাবরই ভালো। এখনও অবধি প্রত্যাশা অনুযায়ী সিএসকে খেলতে পারেনি, এটা ঠিক। কিন্তু যে দুটি ম্যাচে তারা জিতেছে তাতে দেখিয়ে দিয়েছে তারা কী করতে পারে। প্লে অফে যেতে গেলে চেন্নাই সুপার কিংসকে এখন সব ম্যাচেই জিততে হবে। কিন্তু এই দলের সবচেয়ে ইতিবাচক দিক হলো, পরাজয়েও তারা নিরুৎসাহিত হয়ে পড়ে না। ক্রিকেটের প্রতি শৃঙ্খলাপরায়ণ থেকে এই দলে একটা অসাধারণ সংস্কৃতি তৈরি হয়েছে। ধোনির নেতৃত্বেই চেন্নাই সুপার কিংস ফের কামব্যাক করতেই পারে।

নতুন চ্যালেঞ্জ ক্যাপ্টেন কুলের

নতুন চ্যালেঞ্জ ক্যাপ্টেন কুলের

গতকালই চেন্নাই সুপার কিংসের তরফে জানানো হয়েছিল, নিজের খেলার প্রতি ফোকাস ও মনঃসংযোগ বাড়ানোর লক্ষ্যে রবীন্দ্র জাদেজাই ধোনিকে অনুরোধ করেছেন নেতৃত্বের ব্যাটন নেওয়ার জন্য। ধোনি দলের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে ফের অধিনায়ক হতে সম্মত হয়েছেন। এরই মধ্যে ভালো খবর, চোট সারিয়ে খেলার জন্য প্রস্তুত মঈন খান। ধোনির নেতৃত্বে সিএসকের অ্যাপ্রোচে দক্ষিণ ভারতীয় ডার্বিতে কোন পরিবর্তন আসে সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+