IPL 2022: মুম্বই মহারণের আগে নতুন অবতারে নাইটরা! মেটাভার্সে কেকেআর সুপারহিরোদের নিয়ে কোন বার্তা কিং খানের?

আইপিএলের ম্যাচে কাল পুনের এমসিএ স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। তারই আগে নতুন অবতারে অবতীর্ণ নাইটরা। মেটাভার্সের দুনিয়ায় আত্মপ্রকাশ গ্যালাক্সি অব নাইটসের। যা নিয়ে উচ্ছ্বসিত কেকেআর কর্ণধার শাহরুখ খান। আইপিএলের দ্বিতীয় দল হিসেবে মেটাভার্সে কেকেআর।

মেটাভার্সে সুপারহিরোদের নিয়ে কোন বার্তা কিং খানের?

মেটাভার্স বিষয়টি হলো, বিভিন্ন ভার্চুয়াল স্পেসের সমন্বয়ে থ্রি ডি ইউনিভার্স। ভবিষ্যতে ইন্টারনেটের দুনিয়ায় যা বিপুল জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে। মেটাভার্স ব্যবহারকারীরা থ্রি ডি স্পেসে সামাজিক বন্ধন সুদৃঢ় করতে পারবেন, কাজ করতে পারবেন, মিটিং বা গেম নিয়েও নানা কাজকর্ম চালাতে পারবেন। কলকাতা নাইট রাইডার্স মেটাভার্সের মাধ্যমে ফ্যান বেস আরও জোরদার করতে চাইছে। বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে মেটাভার্সের মতো বিষয়বস্তু রয়েছে। ভিডিও গেম-সহ ইন-গেম ইভেন্ট, ভার্চুয়াল অর্থনীতির কথা মাথায় রেখেই ডেভেলপাররা একে আরও জনপ্রিয় করে তুলতে বদ্ধপরিকর।

মেটাভার্সে সুপারহিরোদের নিয়ে কোন বার্তা কিং খানের?

আজই কেকেআরের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশ কিছু টিজার প্রকাশ করা হচ্ছিল। তাতেই বোঝা যাচ্ছিল গুজরাত টাইটান্সের পর কলকাতা নাইট রাইডার্স মেটাভার্সের জগতে পা রাখতে চলেছে। হার্দিক পাণ্ডিয়া, শুভমান গিল, আশিস নেহরাকে মেটাভার্স অবতারে রেখে লোগো প্রকাশ করেছিল গুজরাত টাইটান্স, যা থ্রি ডি-তে কোনও কিছু দেখার অভিজ্ঞতার মতো। ঠিক সেভাবেই আজ কেকেআর সুনীল নারিনকে মেটাভার্স অবতারে এনে সুপারহিরো হিসেবে উপস্থাপিত করেছে।

আইপিএলের ম্যাচে কাল পুনের এমসিএ স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। তারই আগে নতুন অবতারে অবতীর্ণ নাইটরা। মেটাভার্সের দুনিয়ায় আত্মপ্রকাশ গ্যালাক্সি অব নাইটসের। যা নিয়ে উচ্ছ্বসিত কেকেআর কর্ণধার শাহরুখ খান। আইপিএলের দ্বিতীয় দল হিসেবে মেটাভার্সে কেকেআর।মেটাভার্স বিষয়টি হলো, বিভিন্ন ভার্চুয়াল স্পেসের সমন্বয়ে থ্রি ডি ইউনিভার্স। ভবিষ্যতে ইন্টারনেটের দুনিয়ায় যা বিপুল জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে। মেটাভার্স ব্যবহারকারীরা থ্রি ডি স্পেসে সামাজিক বন্ধন সুদৃঢ় করতে পারবেন, কাজ করতে পারবেন, মিটিং বা গেম নিয়েও নানা কাজকর্ম চালাতে পারবেন। কলকাতা নাইট রাইডার্স মেটাভার্সের মাধ্যমে ফ্যান বেস আরও জোরদার করতে চাইছে। বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে মেটাভার্সের মতো বিষয়বস্তু রয়েছে। ভিডিও গেম-সহ ইন-গেম ইভেন্ট, ভার্চুয়াল অর্থনীতির কথা মাথায় রেখেই ডেভেলপাররা একে আরও জনপ্রিয় করে তুলতে বদ্ধপরিকর।আজই কেকেআরের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশ কিছু টিজার প্রকাশ করা হচ্ছিল। তাতেই বোঝা যাচ্ছিল গুজরাত টাইটান্সের পর কলকাতা নাইট রাইডার্স মেটাভার্সের জগতে পা রাখতে চলেছে। হার্দিক পাণ্ডিয়া, শুভমান গিল, আশিস নেহরাকে মেটাভার্স অবতারে রেখে লোগো প্রকাশ করেছিল গুজরাত টাইটান্স, যা থ্রি ডি-তে কোনও কিছু দেখার অভিজ্ঞতার মতো। ঠিক সেভাবেই আজ কেকেআর সুনীল নারিনকে মেটাভার্স অবতারে এনে সুপারহিরো হিসেবে উপস্থাপিত করেছে।অবশেষে কেকেআর কর্ণধার শাহরুখ খান সোশ্যাল মিডিয়ায় গ্যালাক্সি অব নাইটসে কেকেআরের ক্রিকেটারদের সুপারহিরো মেটাভার্স অবতারের ভিডিও শেয়ার করেছেন। তিনি লিখেছেন, কেকেআরের ক্রিকেটারদের সুপারহিরোর মতো খেলতে দেখা গিয়েছে। এবার তাঁদের সুপারহিরো অবতারও দেখুন। গ্যালাক্সি অব নাইটসে সমবেত হয়েছেন নাইটরা। শাহরুখ খান তাঁর আপকামিং ফিল্ম পাঠান নিয়ে ব্যস্ত। তাঁকে এখনও অবধি কেকেআরের কোনও ম্যাচে গ্যালারিতে দেখা যায়নি। তবে মেগা নিলামের পর গ্যালারিতেও দেখা মিলেছে শাহরুখের পুত্র আরিয়ান ও কন্যা সুহানার। তবে আব্রামকে নিয়ে কিং খান নিজে কবে মাঠে আসবেন তার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। আইপিএলে চেন্নাই সুপার কিংসকে হারালেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে গিয়েছিল কেকেআর। তবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছেন শ্রেয়স আইয়াররা। রাসেল, উমেশদের প্রশংসাসূচক টুইট করেন কিং খান। কাল নাইটদের প্রথম একাদশে খুব বেশি রদবদলের সম্ভাবনা নেই। তবে প্যাট কামিন্স খেলার জন্য প্রস্তুত। তিনি স্যাম বিলিংসের জায়গায় দলে আসেন কিনা সেটা দেখার।

অবশেষে কেকেআর কর্ণধার শাহরুখ খান সোশ্যাল মিডিয়ায় গ্যালাক্সি অব নাইটসে কেকেআরের ক্রিকেটারদের সুপারহিরো মেটাভার্স অবতারের ভিডিও শেয়ার করেছেন। তিনি লিখেছেন, কেকেআরের ক্রিকেটারদের সুপারহিরোর মতো খেলতে দেখা গিয়েছে। এবার তাঁদের সুপারহিরো অবতারও দেখুন। গ্যালাক্সি অব নাইটসে সমবেত হয়েছেন নাইটরা। শাহরুখ খান তাঁর আপকামিং ফিল্ম পাঠান নিয়ে ব্যস্ত। তাঁকে এখনও অবধি কেকেআরের কোনও ম্যাচে গ্যালারিতে দেখা যায়নি। মেগা নিলামের পর গ্যালারিতেও দেখা মিলেছে শাহরুখের পুত্র আরিয়ান ও কন্যা সুহানার। তবে আব্রামকে নিয়ে কিং খান নিজে কবে মাঠে আসবেন তার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। আইপিএলে চেন্নাই সুপার কিংসকে হারালেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে গিয়েছিল কেকেআর। তবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছেন শ্রেয়স আইয়াররা। রাসেল, উমেশদের প্রশংসাসূচক টুইট করেন কিং খান। কাল নাইটদের প্রথম একাদশে খুব বেশি রদবদলের সম্ভাবনা নেই। প্যাট কামিন্স খেলার জন্য প্রস্তুত। তিনি স্যাম বিলিংসের জায়গায় দলে আসেন কিনা সেটা দেখার।

(ছবি- শাহরুখ খানের টুইটে পোস্ট করা ভিডিওর স্ক্রিনগ্র্যাব)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+