IPL: নাইট রাইডার্স-মুম্বই ম্যাচে একাধিক বড় মাইলস্টোন তৈরি হওয়ার সম্ভবনা প্রবল, জেনে নিন খুঁটিনাটি সমস্ত তথ্য

IPL: নাইট রাইডার্স-মুম্বই ম্যাচে একাধিক বড় মাইলস্টোন তৈরি হওয়ার সম্ভবনা প্রবল, জেনে নিন খুঁটিনাটি সমস্ত তথ্য

সোমবার আইপিএল-এর সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। পাঁচটি আইপিএল খেতাব জিতলেও এই মরসুমে একেবারেই ভাল ছন্দে নেই মুম্বই। কলকাতার বিরুদ্ধে তারা জেতার চেষ্টা করলেও খুব একটা গুরুত্ব এই ম্যাচের নেই তাদের কাছে। কারণ এখন ম্যাচগুলি মুম্বইয়ের কাছে এখন নিয়মরক্ষার মাত্র, দীর্ঘ দিন আগেই শেষ হয়ে গিয়েছে প্লে-অফের আশা। কলকাতার দৃষ্টিভঙ্গিতে এই ম্যাচের গুরুত্ব অনেকটাই রয়েছে। খাতায় কলমে প্লে-অফে পৌঁছনোর সুযোগ রয়েছে নাইটদের কাছে। তাই যতটা সম্ভব নাইট রাইডার্স চাইবে নিজেদের মেলে ধরতে। এই ম্যাচে দুই দলের ক্রিকেটারদের কাছেই সুযোগ রয়েছে একাধিক নজির তৈরি করার।

আইপিএল-এ এক নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বাধিক রান করার হাতছানি রোহিতের সামনে:

আইপিএল-এ এক নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বাধিক রান করার হাতছানি রোহিতের সামনে:

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এই ম্যাচে ১২ রান করলে আইপিএল-এ একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বাধিক রান করার নজির গড়বেন রোহিত শর্মা। এই তালিকায় এখন শীর্ষে রয়েছেন শিখর ধাওয়ান। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১০২৯ রান করেছেন তিনি।

আইপিএল-এ ২০০০ রানের সামনে আন্দ্রে রাসেল:

আইপিএল-এ ২০০০ রানের সামনে আন্দ্রে রাসেল:

আইপিএল কেরিয়ারের দুই হাজার রান স্পর্শ করার সুযোগ রয়েছে আন্দ্রে রাসেলের সামনে। এই নজির স্পর্শ করতে হলে ফর্মে ফিরতে হবে ক্যারিবিয়ান তারকাকে। তাঁকে করতে হবে নূন্যতম ২৮ রান।

টি-২০ ক্রিকেটে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৫০০০ রানের সামনে রোহিত শর্মা:

টি-২০ ক্রিকেটে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৫০০০ রানের সামনে রোহিত শর্মা:

এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচ হাজার রান পূর্ণ করার সুযোগ রয়েছে রোহিত শর্মার সামনে। ৮৮ রান করলে এই কৃতিত্ব অর্জন করবেন তিনি।

টি-২০ ক্রিকেটে ৩০০০ রানে মালিক হওয়ার সুযোগ সুনীল নারিনের সামনে:

টি-২০ ক্রিকেটে ৩০০০ রানে মালিক হওয়ার সুযোগ সুনীল নারিনের সামনে:

ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন এই ম্যাচে টি-২০ কেরিয়ারে ৩০০০ রান পূর্ণ করতে পারেন। এই কৃতিত্ব অর্জন করতে তাঁর প্রয়োজন ২৫ রান।

টি-২০ কেরিয়ারে ৫০০০ রানের সামনে মহম্মদ নবি:

টি-২০ কেরিয়ারে ৫০০০ রানের সামনে মহম্মদ নবি:

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যদি মহম্মদ নবিকে সুযোগ দেয় কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট তা হলে তাঁর সামনে সুযোগ থাকছে টি-২০ ফরম্যাটের ক্রিকেটে ৫০০০ রান পূর্ণ করার। এর জন্য নবির প্রয়োজন ৪ রান।

অন্যান্য নজির:

অন্যান্য নজির:

একটি ক্যাচ নিলে টি-২০ ক্রিকেটে ১৫০ ক্যাচের মালিক হবে অ্যারন ফিঞ্চ। চারটি ছয় মারলে আইপিএল-এ ১০০টি ছয়ের মালিক হবেন শ্রেয়স আইয়ার। দু'টি চার মারলে তিনি টি-২০ ক্রিকেটে ৪০০টি চারের মালিক হবেন।

জরুরি তথ্য:

জরুরি তথ্য:

আইপিএল-এ মোট ৩০ বারের সাক্ষাতে ২২টি ম্যাচেই জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে ৮টি ম্যাচে। মুম্বই ইন্ডিয়ান্সকে মুম্বইয়ে মাত্র এক বারই হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ২০১২ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই ম্যাচটি খেলা হয়েছিল। মাত্র এক রান করলে আইপিএল-এ কেকেআর-এর বিরুদ্ধে সর্বাধিক রান সংগ্রহকারী ক্রিকেটার হবেন রোহিত শর্মা। এখনও পর্যন্ত চলতি মরসুমে সব থেকে বেশি ক্রিকেটারকে ব্যবহার করেছে কেকেআর। তারা ২০ জন ক্রিকেটারকে ব্যবহার করে ফেলেছে সঠিক টিম কম্বিনেশন ঠিক করতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+