IPL 2022: বোলারদের দাপটে ছন্দে থাকা রাজস্থানকে কম রানে আটকে রাখল মুম্বই
IPL 2022: বোলারদের দাপটে ছন্দে থাকা রাজস্থানকে কম রানে আটকে রাখল মুম্বই
প্রথমে বোলিং করার সুবিধা পুরোপুরি ভাবে কাজে লাগাল রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স। ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। লাগাতার আট ম্যাচ হেরে বিধ্বস্ত মুম্বইয়ের ফ্রাঞ্চাইজিটিকে জয়ের সরণি'তে নিয়ে আসতে প্রথম একাদশে দু'টি পরিবর্তন করে মুম্বই। দলে ফেরানো হয় টিম ডেভিড এবং কুমারা কার্তিকাকে।

মুম্বইয়ের বোলারদের প্রয়াসে দুরন্ত ছন্দে থাকা রাজস্থান রয়্যালসকে রোহিতের দল আটকে দেয় ১৫৮/৬ রানে। মুম্বইয়ের হয়ে এই ম্যাচে দুরন্ত বোলিং করেন হৃতিক শোকিন, রিলে মেরেডিথ। এ ছাড়াও ভাল বোলিং করেছেন কুমার কার্তিকেয়া এবং ড্যানিয়েল স্যামস। কুমার ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে ১ উইকেট তুলে নেন এই ম্যাচে। তবে, এই ম্যাচে উইকেট পাননি মুম্বইয়ের প্রিমিয়ার বোলার জসপ্রীত বুমরাহ। ৪ ওভারে ২৭ রান খরচ করে খালি হাতেই ফিরতে হয়েছে তাঁকে।

রাজস্থান রয়্যালসের হয়ে ফর্মে থাকা জস বাটলার ছাড়া কেউই ভাল ব্য়াটিং করতে পারেননি। রান পাননি প্রত্যাশিত কোনও রয়্যালস ব্যাটার। জস বাটলার এই ম্যাচে ৬৭ রানের ইনিংস খেলেন। রাজস্থানের ব্যাটিং অর্ডার অনুযায়ী পরবর্তী তিন ব্যাটারের রান যথাক্রমে ১৫, ১৬, ১৭। বাটলারের সঙ্গে ওপেন করতে নামা দেবদূত পাডিকল করেন ১৫ রান। অধিনায়ক সঞ্জু স্যামসনের ব্যাট থেকে আসে ১৬ রান এবং ড্যারেল মিচেল করেন ১৬ রান। ইনিংসের শেষের দিকে ৯ বলে ২১ রানের ইনিংস খেলে ট্রেন্ট বোল্ট রাজস্থানের ইনিংসকে ১৫০ রানের গণ্ডি টপকাতে সাহায্য করেন।












Click it and Unblock the Notifications