IPL 2022: রাজস্থানের বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের
IPL 2022: রাজস্থানের বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের
ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে হারলেও দলে কোনও পরিবর্তন আনেননি রোহিত। প্রথম একাদশে এই ম্যাচে নির্বাচনের জন্য উপলব্ধ ছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু দলের বর্ষীয়ান এই ক্রিকেটারদের পরিবর্তে তরুণ প্রতিভার উপর আস্থা রেখেছেন রোহিত।

অন্য দিকে, বাধ্য হয়ে এই ম্যাচে একটি পরিবর্তন করতে হয়েছে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন'কে। চোট পাওয়া নাথান কুল্টার-নাইল'কে এই ম্যাচে বাইরে রেখেই দল নামাতে হয়েছে সঞ্জুকে। অস্ট্রেলিয়ান পেসারের পরিবর্তে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন নভদীপ সাইনি।
গত ম্যাচে দিল্লির বিরুদ্ধে হেরে শুরুতেই পিছিয়ে পড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রাজস্থান ম্য়াচ থেকে পুরো দুই পয়েন্ট পাখির চোখ থাকবে নীতা অম্বানির দলের। অন্য দিকে, রাজস্থান রয়্যালস চেষ্টা চালাবে জয়ের ধারাবাহিকতা তৈরি করার। কারণ দীর্ঘ লিগে শুরুর দিকে এই জয়গুলিই পরবর্তীতে অত্যন্ত সুবিধা প্রদান করে। এই পয়েন্টগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রথম চারে থাকার দৌড়ে।
রাজস্থান রয়্যালস:
জস বাটলার, যশস্বী জসওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক এবং উইকেটকিপার), দেবদূত পাডিক্কল, সিমরন হেটমেয়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চহাল, ট্রেন্ট বোল্ট, নভদীপ সাইনি, প্রসিদ্ধ কৃষ্ণ
মুম্বই ইন্ডিয়ান্স:
ঈশান কিষাণ (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), তিলক বর্মা, আনমোলপ্রীত সিং, কায়রন পোলার্ড, টিম ডেভিড, ড্যানিয়েল স্যামস, মুরুগান অশ্বিন, টাইমাল মিলস, জসপ্রীত বুমরাহ, বেসিল থাম্পি












Click it and Unblock the Notifications