IPL 2022: দল গঠনে তারুণ্যের উপর জোর, কোহলির দলের একাধিক তারকা আসন্ন আইপিএলে খেলবে রয়্যালসের জার্সিতে

দল গঠনে তারুণ্যের উপর জোর, কোহলির দলের একাধিক তারকা আসন্ন আইপিএলে খেলবে রয়্যালসের জার্সিতে

অন্যান্য় বারের মতো এ বার নিলামে বেশ ভাল মতোই দলগুছিয়ে নিয়েছে রাজস্থান রয়্যালস। একাধিক তারকা হাতছাড়া হলেও রাজস্থান আসন্ন আইপিএল-এর জন্য় সার্ভিস নিশ্চিত করেছে টি-২০ ক্রিকেটের দাপুটে বেশ কিছু তারকাকে। আইপিএল-এর পঞ্চদশ সংস্করণের আগে বেঙ্গালুরুতে আয়োজিত নিলাম থেকে কোন কোন ক্রিকেটার তুলল মরু শহরের ফ্রাঞ্চাইজি দলটি দেখে নেওয়া যাক।

IPL 2022: দল গঠনে তারুণ্যের উপর জোর, কোহলির দলের একাধিক তারকা আসন্ন আইপিএলে খেলবে রয়্যালসের জার্সিতে

৮ বিদেশি সহ এ বার মোট ২৪ সদস্যের দল গড়েছে রাজস্থান রয়্যালস। মোট তিন জন ক্রিকেটারকে ধরে রেখেছিল তারা। এই তিন ক্রিকেটার হলেন দলের অধিনায়ক সঞ্জু স্যামসন, জস বাটলার যশস্বী জসওয়াল। সঞ্জুকে ১৪ কোটি টাকার বিনিময় ধরে রাখে রাজস্থান। বাটলারের জন্য খরচ করে ১০ কোটি টাকা এবং জসওয়ালের জন্য চার কোটি টাকা খরচ করে রাজস্থান রয়্যালস।

পঞ্চদশ আইপিএল-এর জন্য বেঙ্গালুরুতে আয়োজিত মেগা নিলামে রাজস্থান রয়্যালসের প্রথম ক্রয় ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ৫ কোটি টাকায় তাঁকে দলে নেয় রাজস্থান। নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্টের জন্য তারা খরচ করে ৮ কোটি চাকা। ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী বঁ-হাতি ব্যাটসম্যান শিমরন হেটমায়ারের জন্য ৮ কোটি ৫০ লক্ষ টাকা খরচ করতে রাজস্থানকে। বাঁ-হাতি বিস্ফোরক ব্যাটসম্যান দেবদত্ত পাড়িক্কলকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের থেকে ৭ কোটি ৭৫ লক্ষ টাকায় ছিনিয়ে নেয় রয়্যালস। ১০ কোটি টাকায় তারা দলে নেয় প্রসিদ্ধ কৃষ্ণকে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দীর্ঘ দিনের সঙ্গী যুজবেন্দ্র চাহাল ৬ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নেয় রাজস্থানের দলটি। রিয়ান পরাগকে ধরে রাখার জন্য ৩ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করতে হয় তাদের। কেসি কারিয়াপ্পাকে ৩০ লক্ষ টাকায় নেয় এই ফ্রাঞ্চাইজি। নভদীপ সাইনির জন্যা রাজস্থান রয়্যালস খরচ করে ২ কোটি ৬০ লক্ষ টাকা। ওবেদ ম্যাককয়কে নিতে তাঁদের পার্স থেকে বের করতে হয় ৭৫ লক্ষ টাকা। অনুনয় সিং, কুলদীপ সেন, ধ্রুব জুরেল, তেজস বরোকা, কুলদীপ যাদব এবং শুভম গাড়োয়ালকে নেওয়ার জন্য প্রত্যেকের জন্য ২০ লক্ষ টাকা খরচ করে রাজস্থান রয়্যালস। প্রথম সেটে অবিক্রিত করুণ নায়ারকে রাজস্থান দলে নেয় ১ কোটি ৪০ লক্ষ টাকায়। করুণের থেকে দশ লক্ষ টাকা বেশি দিয়ে দুর্দান্ত অলরাউন্ডার নিউজিল্যান্ডের জিমি নিশাম ১ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নেয় রাজস্থান রয়্যালস, অস্ট্রেলিয়ার নাথান কুল্টার-নাইলকে ২ কোটি টাকায় এবং দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেন ১ কোটি টাকায় দলে নেয় মরু শহরের দলটি। ড্যারিল মিচেলের জন্যও দর হেঁকে ছিল রাজস্থান। রয়্যালসের জার্সি তাঁর গায়ে তোলার জন্য ৭৫ লক্ষ টাকা খরচ করতে হয়েছিল প্রথম আইপিএল-এর চ্যাম্পিয়নদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+