ম্যাক্সওয়েলকে নিয়ে উচ্ছ্বসিত বিরাট-এবি, প্রথম ম্যাচ হারাকে গুরুত্ব দিচ্ছেন না রোহিত
আইপিএলের উদ্বোধনী ম্যাচে শেষ বলে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে এই নিয়ে টানা ৯ বছর নিজেদের প্রথম ম্যাচ হেরে খুব একটা উদ্বিগ্ন নন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। টস জেতার পর ম্যাচ জিতে স্বস্তি পাওয়া বিরাট কোহলি ও জয়ের অন্যতম কারিগর অভিজ্ঞ এবি ডি ভিলিয়ার্স দুজনেই উচ্ছ্বসিত গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে। এবং অবশ্যই হর্ষল প্যাটেলকে নিয়ে, যিনি ২৭ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরাই শুধু হননি, ম্যাচে ফারাক গড়ে দিয়েছে তাঁর করা শেষ ওভারও।

হর্ষলে হর্ষ
হর্ষল প্যাটেল এই প্রথম টি ২০ কেরিয়ারে কোনও ম্যাচে পাঁচ উইকেট পেলেন। শুধু তাই নয়, আইপিএলে তাঁর আগে কেউ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ইনিংসে পাঁচ উইকেট কখনও পাননি। স্বভাবতই ম্যাচের সেরা হয়ে হর্ষল প্যাটেল বলেন, আমাকে দলে নেওয়ার পরই বলা হয়েছিল ডেথ ওভারের বোলিংয়ের কথা ভেবে আমাকে নেওয়া হয়েছে। সেই আস্থার মর্যাদা রাখতে পেরে ভালো লাগছে। আমার ৯৮তম টি ২০ ম্যাচে পাঁচ উইকেট, তাও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিতে পারা সত্যিই স্পেশ্যাল। লেংথ বল ও স্লোয়ার বল করা নিয়ে আমার সমস্যা হয় না। তবে ইয়র্কার আরও নিখুঁত করায় জোর দিয়েছি। ম্যাচের বিভিন্ন সময় কার্যকরী বোলিং করতে পারাই আমার লক্ষ্য। উল্লেখ্য, এদিন শেষ ওভারে মাত্র ১ রান তুলতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। এই ওভারের প্রথম, দ্বিতীয় ও চতুর্থ বলে তিনটি উইকেট তুলে নেন হর্ষল।

বিরাট খুশি
আরসিবি অধিনায়ক বিরাট কোহলি বলেন, প্রথম ম্যাচ জিতে আগেও আমরা ভালো খেলেছি। প্রথমে শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে পড়লে নিজেদের শক্তি, গভীরতা যাচাই করে নিতে সুবিধা হয়। প্রথমার্ধে পিচ ভালো আচরণ করেছে। ভেবেছিলাম ডিউ ফ্যাক্টর কাজে লাগবে। তবে বল ক্রমেই মন্থরভাবে ব্যাটে আসছিল এবং লেংথ বল খেলতে অসুবিধা হচ্ছিল। এমন হলে পার্টনারশিপ গড়া গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। পরিস্থিতি অনুযায়ী বড় শট খেলতে হয়। কায়রন পোলার্ড যে শট খেলে আউট হলেন তা ওয়াংখেড়ে বা অন্য স্টেডিয়ামে গ্যালারিতে গিয়ে পড়ত। তবে শেষ ছয় ওভারে আমরা সেরা বোলিং করেছি। ডেথ ওভারে বোলিং করতে হর্ষল আমাদের অস্ত্র হতে চলেছেন। অধিনায়কের চাহিদা অনুযায়ী নিজের দায়িত্ব খুব ভালোভাবে পালন করেছেন হর্ষল। তাঁর একটা উইকেটও ফ্লুকে নয়। ব্যাটসম্যানরা শট খেলতে গেলেই যাতে ক্যাচ হয় সেই মতোই ফিল্ডিং সাজিয়ে পরিকল্পনামাফিক বোলিং করেছেন হর্ষল।

ম্যাক্সিতে মুগ্ধ
রজত পাতিদার ভালো প্রতিভা, স্পিন ভালো খেলেন বলে তাঁকে তিনে খেলানো হলো বলে জানিয়ে গ্লেন ম্যাক্সওয়েলের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বিরাট কোহলি। বিরাট-এবি-ম্যাক্সওয়েল টি ২০-তে বিপক্ষের ঘুম কেড়ে নেওয়ার মতো ত্রয়ী এখন এক দলে। বিরাট বলেন, ম্যাক্সওয়েলকে চারে নামানো যে সঠিক এই ম্যাচেই তার প্রমাণ মিলেছে। শুরুতে ভালো রান উঠলে ম্যাক্সওয়েল হাত খুলে খেলতে পারেন ভেবেই তাঁকে এবি-র আগে খেলানোর পরিকল্পনা আমাদের রয়েছে। কিন্তু আজ অল্প রানে দুই উইকেট পড়ার পরেও দারুণ দায়িত্বশীল ব্যাটিং করলেন ম্যাক্সি। ১০-১৫ বলেই বদলে দিলেন ম্যাচের রং, এই ইনিংসই গেম চেঞ্জার। মাঝের ওভারগুলিতে রান তোলার গতি বাড়িয়ে দিলেন দারুণভাবেই। এটা খুব সহজ নয়। ম্যাক্সি আরও কিছুক্ষণ থাকলে আমরা অনেক আগেই জিতে যেতাম। ম্যাক্সওয়েলের প্রশংসা করেছেন আরসিবি-তে বিরাটের পরই সবচেয়ে সিনিয়র এবং আজকের জয়ের অন্যতম প্রধান কারিগর এবি ডি ভিলিয়ার্স। তিনি বলেন, ম্যাক্সওয়েলের সঙ্গে খেলতে পারা খুব ভালো অভিজ্ঞতা। আমার আগে ম্যাক্সওয়েলের মতো এবং পরে ড্যান ক্রিশ্চিয়ানের মতো কেউ থাকলেই ব্যাটিং আরও বেশি উপভোগ করি। আমাদের দল এবার সত্যিই ভালো হয়েছে। সেই সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের মতো দলের চ্যালেঞ্জ সামলে জেতা গোটা দলেরই আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।

এবি-র প্রশংসা
বিরাট-ম্যাক্সওয়েলের ৫২ রানের জুটি ভাঙার স্বল্প সময়ের মধ্যেই আউট হন ম্যাক্সওয়েল। এরপর বুমরাহকে এনে মরণকামড় দেওয়ার চেষ্টা করে মুম্বই ইন্ডিয়ান্স। তবে আরসিবি-কে জয়ের কাছাকাছি পৌঁছে দেয় ২৭ বলে ৪৮ রানের এবি ডি ভিলিয়ার্সের ইনিংস। এবারের আইপিএলেই ব্যাটিং অর্ডারে প্রয়োজনমতো রদবদলের কথা জানিয়ে বিরাট কোহলি এবি-র প্রশংসা করে বলেন, আমাদের দলের ব্যাটিং গভীরতা ভালো। তা কাজে লাগাতে চাই। এবি নামটাই বিপক্ষকে নার্ভাস করে দেয়। স্লো পিচেও কীভাবে ম্যাচ জেতানো ইনিংস খেলতে হয় তা আজ তিনি দেখিয়ে দিলেন। এবি বলেন, এই পিচে রান তোলা যে খুব একটা সহজ হবে না তা খেলার মাঝামাঝিই বুঝতে পেরেছিলাম। আমাদের চাপে ফেলতে মুম্বইয়ের বোলাররাও দারুণ প্রয়াস চালিয়েছেন।

উদ্বিগ নন রোহিত
টানা নবমবার আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ হারাকে খুব গুরুত্ব দিতে নারাজ মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, প্রথম ম্যাচ নয়, টুর্নামেন্ট জেতাটাই বেসি গুরুত্বপূর্ণ। যে লড়াই আমরা শেষ অবধি চালিয়েছি তাতে সন্তুষ্ট। আমাদের আরও ২০ রানের পুঁজি থাকলে ভালো হতো। কিছু ভুল হওয়ার, তা হয়েছে। সামনে তাকাতে হবে। মার্কো জেনসেন এক দারুণ প্রতিভা যাঁকে আমরা এবার দলে পেয়েছি। ডি ভিলিয়ার্সই আরসিবি-র জয় নিশ্চিত করলেন কঠিন পিচে ব্যাট করে। এবার আমরা সকলে মিলে অনুশীলনের পর্যাপ্ত সময় পাইনি গতবারের মতো। তবে এটাই আইপিএলের বৈশিষ্ট্য, যেখানে দ্রুত ম্যাচের জন্য তৈরি হতে হয়। হোম ম্যাচে ভালো খেলার রেকর্ড এবার কাজে আসবে না। অ্যাওয়ে ম্যাচে জেতার মতোই খেলতে হবে। ১৩ তারিখ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলবে মুম্বই ইন্ডিয়ান্স। তার পরের দিনই আরসিবি-র পরবর্তী ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications