আইপিএলে মুখোমুখি মুম্বই ও দিল্লি, কোন কোন ক্রিকেটারের মধ্যে লড়াই হাড্ডাহাড্ডি

আইপিএলে মুখোমুখি মুম্বই ও দিল্লি, কোন কোন ক্রিকেটারের মধ্যে লড়াই হাড্ডাহাড্ডি

আর কিছু সময় পরে আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস। হাই-ভোল্টেজ এই ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। সেই আবহে দেখে নেওয়া যাক আজ দুই দলের কোন কোন ক্রিকেটারের মধ্যে তুল্যমূল্য লড়াই হওয়ার কথা।

রোহিত শর্মা বনাম ক্রিস ওকস

রোহিত শর্মা বনাম ক্রিস ওকস

চলতি আইপিএলে এখনও সেভাবে ছন্দ খুঁজে পাননি রোহিত শর্মা। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক যে দিল্লি ক্যাপিটালসের জন্য বরাবরই ভয়ঙ্কর, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। ২০২০ সালের আইপিএলের ফাইনালে অর্ধশতরান করে একাই দিল্লিকে শেষ করে দিয়েছিলেন রোহিত। তাঁকে আটকাতে অস্ত্র হিসেবে ক্রিস ওকসকে ব্যবহার করতে পারে দিল্লি। আইপিএলে এখনও পর্যন্ত ৩০টি উইকেট নিয়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার।

শিখর ধাওয়ান বনাম জসপ্রীত বুমরাহ

শিখর ধাওয়ান বনাম জসপ্রীত বুমরাহ

চলতি আইপিএলে এখনও পর্যন্ত কমলা টুপির জয়ের রেসে সবার আগে রয়েছেন শিখর ধাওয়ান। যিনি দিল্লি ক্যাপিটালসের জার্সিতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৯২ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। সেই গব্বর আজকের ম্যাচেও বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। যাঁকে আটকাতে মুম্বই ইন্ডিয়ান্সর তুরুপের তাস হতে পারেন জসপ্রীত বুমরাহ। যিনি গত আইপিএলে ২৭টি উইকেট নিয়েছিলেন। চলতি আইপিএলে এখনও পর্যন্ত বেশ ভাল ফর্মেই রয়েছেন ভারতীয় ফাস্ট বোলার।

হার্দিক পান্ডিয়া বনাম রবিচন্দ্রণ অশ্বিন

হার্দিক পান্ডিয়া বনাম রবিচন্দ্রণ অশ্বিন

চলতি আইপিএলে এখনও পর্যন্ত চেনা মেজাজে ধরা দেননি হার্দিক পান্ডিয়া। তবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আজকের ম্যাচে জ্বলে উঠতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের অতি গুরুত্বপূর্ণ এই ক্রিকেটারের ব্যাট। তাঁকে আটকাতে দিল্লি ক্যাপিটালস রবিচন্দ্রণ অশ্বিনকে কাজে লাগাতে পারে। যিনি আইপিএলে এখনও পর্যন্ত ১৩৯টি উইকেট নিয়েছেন।

অল রাউন্ডারদের লড়াই

অল রাউন্ডারদের লড়াই

আজকের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাইরন পোলার্ড ও দিল্লি ক্যাপিটালসের মার্কাস স্টইনিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে বিশ্বাস করেন ক্রিকেট প্রেমীরা। দুই ক্রিকেটারের মধ্যে যিনিই সফল হবেন, তাঁর দল হাসবে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+