IPL Highlights: সুপার ওভারের শেষ বলে হায়দরাবাদকে হারাল দিল্লি

দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের লড়াই দিয়েই শেষ হবে চলতি আইপিএলের চেন্নাই পর্বের খেলা। চার ম্যাচে তিনটিতে জিতে ছয় পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঋষভ পন্থের দল। চেন্নাইয়ে পৌঁছেই মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে, চার ম্যাচের তিনটিতে হারার পর আগের পাঞ্জাব কিংস ম্যাচে প্রথম জয়ের মুখ দেখেছে ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স। কলকাতা-রাজস্থান ম্যাচের পর অবশ্য পয়েন্ট তালিকায় সানরাইজার্স সপ্তম স্থানে নেমে গিয়েছে। ফর্মে থাকা দিল্লির বিরুদ্ধে তাই যে কোনও মূল্যে জয় চাইছেন ওয়ার্নাররা। দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে ১৮ বার। সানরাইজার্স জিতেছে ১১টিতে। দিল্লি ক্যাপিটালস জিতেছে সাতটিতে। গত বছরের আইপিএলে লিগ পর্যায়ে সানরাইজার্স দুবার জিতলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের হারিয়ে দিয়েছিল ক্যাপিটালস। প্রথম সাক্ষাতে ৮৮ রানে জিতেছিল সানরাইজার্স, ফিরতি ম্যাচে জয় ১৫ রানে। তবে কোয়ালিফায়ারে ১৭ রানে দিল্লির কাছে হেরে ছিটকে যায় সানরাইজার্স।

চেন্নাই পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হায়দরাবাদ ও দিল্লি

Apr 25, 2021, 11:43 pm IST

দিল্লি ক্যাপিটালস হারাল সানরাইজার্স হায়দরাবাদকে
Apr 25, 2021, 11:42 pm IST

শেষ বল খেলবেন শিখর ধাওয়ান
Apr 25, 2021, 11:41 pm IST

১ বলে দরকার ১ রান।
Apr 25, 2021, 11:40 pm IST

২ বলে দরকার ২
Apr 25, 2021, 11:40 pm IST

তৃতীয় বলে রিভার্স স্যুইপে চার মারলেন পন্থ। জিততে দরকার ২ রান ৩ বলে
Apr 25, 2021, 11:39 pm IST

দ্বিতীয় বলে ফের ১ রান। দিল্লির রান ২
Apr 25, 2021, 11:39 pm IST

প্রথম বলে দিল্লির ১ রান
Apr 25, 2021, 11:38 pm IST

সানরাইজার্সের হয়ে বোলিং করবেন রশিদ খান
Apr 25, 2021, 11:37 pm IST

সুপার ওভারে দিল্লি ক্যাপিটালসের হয়ে ব্যাট করতে নামলেন ঋষভ পন্থ ও শিখর ধাওয়ান
Apr 25, 2021, 11:33 pm IST

সুপার ওভারে সানরাইজার্স বিনা উইকেটে ৭ রান
Apr 25, 2021, 11:30 pm IST

৫ বলে সানরাইজার্স ৬ রান
Apr 25, 2021, 11:30 pm IST

ওয়ার্নার ২ বলে ১, উইলিয়ামসন ২ বলে ৪
Apr 25, 2021, 11:29 pm IST

সানরাইজার্স ৪ বলে ৫ রান
Apr 25, 2021, 11:29 pm IST

তৃতীয় বলে চার মারলেন উইলিয়ামসন
Apr 25, 2021, 11:28 pm IST

সানরাইজার্সের হয়ে নেমেছেন কেন উইলিয়ামসন ও ডেভিড ওয়ার্নার
Apr 25, 2021, 11:28 pm IST

সুপার ওভারে দিল্লির হয়ে বোলিং করলেন অক্ষর প্যাটেল। ২ বলে ১ রান সানরাইজার্স
Apr 25, 2021, 11:19 pm IST

ম্যাচ টাই। নিষ্পত্তি হবে সুপার ওভারে।
Apr 25, 2021, 11:19 pm IST

১ বলে জিততে দরকার ২ রান। ৫১ বলে ৬৬ রানে অপরাজিত উইলিয়ামসন
Apr 25, 2021, 11:17 pm IST

২ বলে দরকার ৩ রান
Apr 25, 2021, 11:17 pm IST

ক্রিজে কেন উইলিয়ামসন ও জগদীশা সুচিথ। সুচিথের ছক্কায় ৩ বলে দরকার ৪ রান।
Apr 25, 2021, 11:16 pm IST

৪ বলে দরকার ১০ রান
Apr 25, 2021, 11:15 pm IST

শেষ ৫ বলে দরকার ১১ রান
Apr 25, 2021, 11:13 pm IST

শেষ ওভারে জিততে সানরাইজার্সের দরকার ১৬ রান।
Apr 25, 2021, 11:09 pm IST

আবেশ খানের তৃতীয় শিকার বিজয় শঙ্কর। বোল্ড হলেন ৮ রান করে। সপ্তম উইকেট হারানোর পর ৯ বলে জিততে সানরাইজার্সের দরকার ২৪ রান।
Apr 25, 2021, 10:52 pm IST

কঠিন পিচে ৪২ বলে ৫১ রানে অপরাজিত কেন উইলিয়ামসন। ২৪ বলে জিততে দরকার ৪৩ রান।
Apr 25, 2021, 10:41 pm IST

সানরাইজার্সের চতুর্থ উইকেটের পতন। ১৪.২ ওভারে রান ৪ উইকেটে ১০৪। আউট হলেন কেদার যাদব, অমিত মিশ্রর বলে ৯ রান করে।
Apr 25, 2021, 10:24 pm IST

১১.২ ওভারে আবেশ খান ফেরালেন বিরাট সিংকে। ১৪ বলে ৪ করে আউট হলেন দলের ৮৪ রানের মাথায়।
Apr 25, 2021, 10:19 pm IST

১০ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ২ উইকেটে ৮০। ক্রিজে কেন উইলিয়ামসন ও বিরাট সিং।
Apr 25, 2021, 9:57 pm IST

১৮ বলে ৩৮ রান করে আবেশ খানের শিকার জনি বেয়ারস্টো। ৫.৪ ওভারে সানরাইজার্স ২ উইকেটে ৫৬
Apr 25, 2021, 9:48 pm IST

৩.২ ওভারে ২৮ রানের মাথায় ৬ রান করে রান আউট সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+