IPL Highlights : দিল্লি ক্যাপিটালসকে মাত্র ১ রানে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

ব্যাঙ্গালোর-দিল্লির হাইভোল্টেজ যুদ্ধে বিরাট-ঋষভ ডুয়েলে তাকিয়ে বিশ্ব

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দ্বিতীয় স্থানে থাকা দিল্লি ক্যাপিটালস সম পরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়েও কেবল নেট রান রেটের নিরিখে বিরাট কোহলিদের থেকে এগিয়ে রয়েছে। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের হাই ভোল্টেজ ম্যাচে দুই দলের মধ্যে যারা জিতবে তারা আইপিএল তালিকার শীর্ষ পৌঁছে যাবে। একই সঙ্গে তরুণ ঋষভ পন্থের সঙ্গে দুঁদে বিরাট কোহলির নেতৃত্বের টক্কর ঠিক কেমন হয়, সেদিকেও নজর থাকবে ক্রিকেট বিশ্ব। এক ক্লিকে ম্যাচের সব আপডেট জেনে নিন।

IPL Highlights : দিল্লি ক্যাপিটালসকে মাত্র ১ রানে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

Apr 27, 2021, 11:22 pm IST

শেষ ওভারে দুর্দান্ত বোলিং করলেন মহম্মদ সিরাজ। ১ রানে ম্যাচ জিতল আরসিবি।
Apr 27, 2021, 11:09 pm IST

কাইল জেমিয়েসনের ওক ওভারে তিনটি ছক্কা হাঁকালেন শিমরোন হেটমায়ার।
Apr 27, 2021, 10:58 pm IST

১৬ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১১৬/৪।
Apr 27, 2021, 10:54 pm IST

কাইল জেমিয়েসনের বলে দিল্লির শিমরোন হেটমায়ারের ক্যাচ ফেললেন দেবদত্ত পাড়িক্কল।
Apr 27, 2021, 10:54 pm IST

কাইল জেমিয়েসনের বলে দিল্লির শিমরোন হেটমায়ারের ক্যাচ ফেললেন দেবদত্ত পাড়িক্কল।
Apr 27, 2021, 10:50 pm IST

মহম্মদ সিরাজের ওভারে একটি ছক্কা ও একটি চার হাঁকালেন শিমরোন হেটমায়ার।
Apr 27, 2021, 10:46 pm IST

ক্রিজের একদিক ধরে রেখেছেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ।
Apr 27, 2021, 10:41 pm IST

ঋষভ পন্থ ও মার্কাস স্টইনিসের পার্টনারশিপ ভাঙলেন হর্ষল প্যাটেল। ১৭ বলে ২২ রান করে আউট হলেন অস্ট্রেলিয় ব্যাটসম্যান।
Apr 27, 2021, 10:38 pm IST

চালিয়ে খেলা শুরু করেছেন ঋষভ পন্থ ও মার্কাস স্টইনিস।
Apr 27, 2021, 10:29 pm IST

১০ ওভার শেষে দিল্লির স্কোর ৬২/৩।
Apr 27, 2021, 10:12 pm IST

গুরুত্বপূর্ণ সময়ে ওপেনার পৃথ্বী শ-র (২১) উইকেট নিয়ে দিল্লিকে ধাক্কা দিলেন হর্ষল প্যাটেল।
Apr 27, 2021, 9:56 pm IST

৪ ওভার শেষে দিল্লির স্কোর ৩৩/২।
Apr 27, 2021, 9:53 pm IST

ধাওয়ানের পর আউট হলেন স্টিভ স্মিথ (৪)। বিপুল চাপে দিল্লি। উইকেট নিলেন আরসিবি-র মহম্মদ সিরাজ।
Apr 27, 2021, 9:47 pm IST

মাত্র ৬ রান করে আউট হলেন দিল্লির ওপেনার শিখর ধাওয়ান। উইকেট নিলেন আরসিবি-র কাইল জেমিয়েসন।
Apr 27, 2021, 9:44 pm IST

ব্যাট খুললেন পৃথ্বী শ। ২ ওভার শেষে দিল্লির স্কোর ২৩/০।
Apr 27, 2021, 9:39 pm IST

একটি চার সহ প্রথম ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৭/০।
Apr 27, 2021, 9:37 pm IST

তুমুল হাওয়ার মধ্যে শুরু হল দ্বিতীয় ইনিংসের খেলা।
Apr 27, 2021, 9:34 pm IST

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কুয়াশার জেরে থমকে রয়েছে দ্বিতীয় ইনিংসের খেলা।
Apr 27, 2021, 9:07 pm IST

২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭১ রানে শেষ করল আরসিবি।
Apr 27, 2021, 9:04 pm IST

আইপিএলে আরও এক অর্ধশতরান করে আরসিবি-কে লড়াইয়ের জায়গায় নিয়ে গেলেন এবি ডিভিলিয়ার্স।
Apr 27, 2021, 8:56 pm IST

উল্টোদিকে সেই রাবাডার বলে আউট হয়ে সাজঘরে ফিরলেন আরসিবি-র ওয়াশিংটন সুন্দর (৬)।
Apr 27, 2021, 8:54 pm IST

কাগিসো রাবাডাকে মাঠের বাইরে পাঠালেন এবি ডিভিলিয়ার্স।
Apr 27, 2021, 8:46 pm IST

আইপিএলে ৫ হাজার রান পূর্ণ হল এবি ডিভিলিয়ার্সের।
Apr 27, 2021, 8:46 pm IST

১৬ ওভার শেষে আরসিবি-র স্কোর ১২৪/৪।
Apr 27, 2021, 8:39 pm IST

২২ বলে ৩১ রান করে অক্ষর প্যাটেলের বলে আউট হলেন রজত পতিদার।
Apr 27, 2021, 8:35 pm IST

১৪ ওভার শেষে আরসিবি-র স্কোর ১০৫/৩।
Apr 27, 2021, 8:27 pm IST

কিছুটা সামলে ধীরে ধীরে ব্যাট খুলছেন এবি ডিভিলিয়ার্স। ১২ ওভার শেষে আরসিবি-র স্কোর ৮৭।
Apr 27, 2021, 8:25 pm IST

এবি ডিভিলিয়ার্সের সঙ্গে ব্যাটিং করছেন আরসিবি-র রজত পতিদার।
Apr 27, 2021, 8:13 pm IST

তুলে মারতে গিয়ে দিল্লির অমিত মিশ্রের বলে আউট হলেন গ্লেন ম্যাক্সওয়েল (২৫)। ৩ উইকেট হারিয়ে চাপে আরসিবি।
Apr 27, 2021, 8:11 pm IST

ব্যাট খুললেন গ্লেন ম্যাক্সওয়েল। ৮ ওভার শেষে আরসিবি-র স্কোর ৫৭/২।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+