আইপিএলে পাঞ্জাব-হায়দরাবাদের জোর লড়াই, মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কোন দল?

আইপিএলে পাঞ্জাব-হায়দরাবাদের জোর লড়াই, মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কোন দল?

বুধবার আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। সেই আবহে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান সহ শক্তি এবং দুর্বলতা দেখে নেওয়া যাক। দুই দলের গেম চেঞ্জারদের চিনে নেওয়া যাক।

মুখোমুখি দুই দল

মুখোমুখি দুই দল

আইপিএলে এখনও পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১১ বার জিতেছে হায়দরাবাদ। ৫ বার জিতেছে পাঞ্জাব। অর্থাৎ এ লড়াইয়ে ডেভিড ওয়ার্নার শিবিরের পাল্লা ভারী।

শেষ দুই সাক্ষাতের ফলাফল

শেষ দুই সাক্ষাতের ফলাফল

২০২০ সালের আইপিএলের লিগ পর্বে দুই বার মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথম ম্যাচ ১২ রানে জিতেছিল পাঞ্জাব কিংস। দ্বিতীয় ম্যাচ ৬৯ রানে জিতে বদলা নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ।

পাঞ্জাব কিংসের শক্তি ও দুর্বলতা

পাঞ্জাব কিংসের শক্তি ও দুর্বলতা

শক্তি : কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, দীপক হুডা, নিকোলাস পুরান সম্বৃদ্ধ ব্যাটিং বিভাগ দিল্লি ক্যাপিটালসের প্রধান শক্তি। দলে মহম্মদ শামির মতো অভিজ্ঞ বোলাররাও রয়েছেন।

দুর্বলতা : চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত সেভাবে জ্বলে উঠতে পারেনি পাঞ্জাব কিংসের বোলিং বিভাগ। আর সেটাই এই দলের প্রধান দুর্বলতা।

সানরাইজার্স হায়দরাবাদের শক্তি ও দুর্বলতা

সানরাইজার্স হায়দরাবাদের শক্তি ও দুর্বলতা

শক্তি : ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, মণীশ পান্ডে সম্বৃদ্ধ ব্যাটিং বিভাগ সানরাইজার্স হায়দরাবাদের প্রধান শক্তি। দলে রশিদ খান, ভুবনেশ্বর কুমারের মতো অভিজ্ঞ ও বিশ্ব কাঁপানো বোলাররা রয়েছেন।

দুর্বলতা : চলতি আইপিএলে নিজেদের প্রথম তিনটি ম্যাচ হেরে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। দক্ষ ফিনিশারের অভাবে জেতা ম্যাচ হাতছাড়া করেছেন ডেভিড ওয়ার্নারার। মনের মতো টিম কম্বিমনেশনও খুঁজে পাচ্ছেন না হায়দরাবাদ অধিনায়ক। চোটের কারণে এখনও পর্যন্ত হায়দরাবাদের জার্সিতে মাঠে নামতে পারেননি কেন উইলিয়ামসন। সেটা ওয়ার্নার শিবিরের কাছে একটা বড় চ্যালেঞ্জ বলা চলে।

দুই দলের গেম চেঞ্জার

দুই দলের গেম চেঞ্জার

পাঞ্জাব : কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, মহম্মদ শামি প্রধান গেম চেঞ্জার। দলে দীপক হুডা, নিকোলাস পুরানের মতো বিধ্বংসী ক্রিকেটাররাও রয়েছেন।

হায়দরাবাদ : ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, মণীশ পান্ডে, রশিদ খান এবং ভুবনেশ্বর কুমার দলের প্রধান গেম চেঞ্জার। দলে আব্দুল সামাদ, অভিষেক শর্মার মতো তরুণ ক্রিকেটাররাও রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+