আইপিএলে ফের কলকাতা-ব্যাঙ্গালোর সংঘর্ষ, মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে কে? শক্তিতে পাল্লা ভারী কাদের?
আইপিএলে ফের কলকাতা-ব্যাঙ্গালোর সংঘর্ষ, মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে কে? শক্তিতে পাল্লা ভারী কাদের?
চলতি আইপিএলে দ্বিতীয় বারের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। সেই আবহে দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান দেখে নেওয়া যাক। শক্তিতে এগিয়ে রয়েছে কোন দল, তাও এক নজরে দেখে নেওয়া যাক। দেখে নেওয়া যাক পরিসংখ্যান।

মুখোমুখি দুই দল
আইপিএলে এখনও পর্যন্ত ২৮ বার মুখোমুখি হয়েছে দুই দল। টুর্নামেন্টে দুই দলই ১৪টি করে ম্যাচ জিতেছে। ফলে লড়াই যে হাড্ডাহাড্ডি, তা অনায়াসে বলে দেওয়া যায়।
ছবি সৌজন্যে : বিসিসিআই/আইপিএল

শেষ দুই ম্যাচের সাক্ষাৎ
২০২০ সালের আইপিএলের লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৮ উইকেটে হেরেছিল কলকাতা নাইট রাইডার্স। চলতি আইপিএলের লিগ পর্যায়ের প্রথম সাক্ষাতে কেকেআর-কে ৩৮ রানে হারায় আরসিবি।
ছবি সৌজন্যে : বিসিসআই/আইপিএল

গেম চেঞ্জার কারা
কলকাতা নাইট রাইডার্স : ফর্মে থাকলে আন্দ্রে রাসেল এবং প্যাট কামিন্স কেকেআরের প্রধান গেম চেঞ্জারের ভূমিকা পালন করতে পারেন। দলে শুভমান গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গ্যান, প্রসিদ্ধ কৃষ্ণর মতো ভয়ঙ্কর ক্রিকেটাররাও রয়েছেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোর : বিরাট কোহলি, দেবদত্ত পাড়িক্কল, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স আরসিবি-র প্রধান গেম চেঞ্জার। দলে কাইল জেমিয়েসন, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজের মতো ম্যাচ ঘুরিয়ে দেওয়া ক্রিকেটাররাও রয়েছেন।
ছবি সৌজন্যে : বিসিসিআই/আইপিএল

কেকেআরের শক্তি ও দুর্বলতা
শক্তি : শুভমান গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গ্যান, আন্দ্রে রাসেল সম্বৃদ্ধ ব্যাটিং লাইন আপ কেকেআরের প্রধান শক্তি। দলে প্যাট কামিন্সের মতো অল রাউন্ডার রয়েছেন, যিনি চলতি মরসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন।
দুর্বলতা : ব্যাটিং বিভাগের ব্যর্থতায় প্রতি ম্যাচেই ভুগতে হচ্ছে কেকেআরকে। টুর্নামেন্টে সেভাবে জ্বলে উঠতে পারেননি আন্দ্রে রাসেল, সুনীল নারিনের মতো গেম চেঞ্জিং ক্রিকেটাররা। ব্যর্থ শুভমান গিলও।
ছবি সৌজন্যে : বিসিসিআই/আইপিএল

আরসিবি-র শক্তি ও দুর্বলতা
শক্তি : বিরাট কোহলি, দেবদত্ত পাড়িক্কল, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স সম্বৃদ্ধ ব্যাটিং লাইন আপ আরসিবি-র প্রধান শক্তি। দলে কাইল জেমিয়েসন, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহালের মতো বোলাররাও রয়েছেন।
দুর্বলতা : ফর্মে নেই দলের অন্যতম ট্রামকার্ড যুজবেন্দ্র চাহাল। সেভাবে দাগ কাটতে পারছেন না মহম্মদ সিরাজও। ফলে প্রতি ম্যাচেই প্রচুর রান দিয়ে দিচ্ছে আরসিবি। আর এটাই তাদের প্রধান দুর্বলতা।
ছবি সৌজন্যে : বিসিসিআই/আইপিএল












Click it and Unblock the Notifications