চেন্নাই সুপার কিংস অধিনায়কের মাথার উপর নির্বাসনের খাঁড়া, মহা চিন্তায় মাহি
আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে লোকেশ রাহুলের পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছে সিএসকে। আজকের ম্যাচে নামার আগে ধোনিকে মেপে পা ফেলতে হবে। কেন না, তাঁর মাথার উপর ঝুলছে নির্বাসনের খাঁড়া।

প্রথম ম্যাচে স্লো ওভার রেটের ফাঁদে জড়িয়ে পড়েছিল চেন্নাই সুপার কিংস। এর ফলে অধিনায়ক ধোনির ১২ লক্ষ জরিমানা হয়। তবে তার চেয়েও বড় কথা আজ এবং ১৯ এপ্রিল রাজস্থান রয়্যালস ম্যাচে ধোনিকে আরও বেশি সতর্ক থাকতে হবে। কেন না, এই দুটি ম্যাচে তাঁর মাথার উপর ঝুলছে নির্বাসনের খাঁড়া।
R and D never ends! #WhistlePodu #Yellove 🦁 💛 pic.twitter.com/pb6BoaJ24j
— Chennai Super Kings (@ChennaiIPL) April 14, 2021
এবারের আইপিএলে বিসিসিআই সব ফ্র্যাঞ্চাইজিকেই কড়া নির্দেশ দিয়ে বলেছে, নির্ধারিত ২০ ওভার শেষ করতে হবে দেড় ঘণ্টার মধ্যেই। যদিও এক সপ্তাহের মধ্যে একমাত্র চেন্নাই সুপার কিংসই তা করতে পারেনি। সে কারণে ধোনির জরিমানা হয়েছে। কিন্তু নিয়ম অনুযায়ী, যে ম্যাচে অধিনায়কের জরিমানা হবে তার পরের দুটি ম্যাচের কোনওটিতে যদি সেই দল ফের স্লো ওভার রেটের ফাঁদে পড়ে তবে সংশ্লিষ্ট দলের অধিনায়ককে দুটি থেকে চারটি ম্যাচ পর্যন্ত নির্বাসনের মুখে পড়তে হবে।
Sharpened up and ready to roll! 🎯#PBKSvCSK #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/lpodhmJUfm
— Chennai Super Kings (@ChennaiIPL) April 15, 2021
ওভার রেটের হিসাব করার সময় যে বিষয়গুলি মাথায় রাখা হয় সেগুলি হলো মাঠে কোনও ক্রিকেটার চোট পেলে তাঁর শুশ্রূষার জন্য কত সময় নষ্ট হলো, চোট পেয়ে কোনও ক্রিকেটার মাঠ ছাড়তে বাধ্য হলে কতটা সময় নষ্ট হলো, থার্ড আম্পায়ারের কাছে কোনও সিদ্ধান্ত পাঠাতে আলোচনা বা সিদ্ধান্ত জানার অপেক্ষা করা বা কোনও দল রিভিউ নিলে কতটা সময় লাগছে। এমনকী ব্যাটিং করার সময় কোনও দল সময় নষ্ট করলে বা ফিল্ডিং দলের নিয়ন্ত্রণের বাইরে কোনও কারণে সময় নষ্ট হলে সেইসব বিষয়গুলিও বিবেচনা করা হয় ওভার রেটের হিসেবের সময়।
#YellowPower oda Style ah Whistle adikka ready ah irunga 😉.. coming soon! #Yellove #WhistlePodu 🦁💛 @myntra pic.twitter.com/mCC9jaBSTT
— Chennai Super Kings (@ChennaiIPL) April 15, 2021
সবমিলিয়ে আজ ও পরের ম্যাচে ধোনিকে বাড়তি সতর্ক থাকতেই হবে নির্বাসন এড়ানোর জন্য। কেন না, একেই প্রথম ম্যাচে হেরেছে ধোনির দল। গতবার প্লে অফেও পৌঁছাতে পারেনি সিএসকে। এবার ধোনি নির্বাসিত হয়ে দুটি ম্যাচ বাইরে চলে গেলে সেটা দলের পক্ষে বড় ধাক্কা যে হবে তা নিঃসন্দেহে বলা যায়।
Ready to R🦁AR!
— Chennai Super Kings (@ChennaiIPL) April 16, 2021
The lions are pumped up 💪 and hungry to get back on track! All that prematch build up ahead of the Kings' clash. #PKBSvCSK #WhistlePodu #Yellove 💛 @PhonePe_ pic.twitter.com/KSnsCyXPLa
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications