ফের টসে হার বিরাটের, আইপিএলে আরসিবি-র বিরুদ্ধে ব্যাটিং করার সিদ্ধান্ত সিএসকে অধিনায়ক ধোনির

আইপিএলে আরসিবি-র বিরুদ্ধে ব্যাটিং করার সিদ্ধান্ত সিএসকে অধিনায়ক ধোনির

চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংস। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে বড় রান খাড়া করে প্রতিপক্ষের ওপর চাপ বাড়াতে চান এমএস ধোনি। সন্ধ্যায় পিচ মন্থর হওয়ার সম্ভাবনা থাকায় রান তাড়া করে ম্যাচ জেতা মুশকিল হবে বলে মনে করেন চেন্নাই অধিনায়ক।

ফের টসে হার বিরাটের, আইপিএলে আরসিবি-র বিরুদ্ধে ব্যাটিং করার সিদ্ধান্ত সিএসকে অধিনায়ক ধোনির

গত আইপিএলের লিগ পর্বে মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথম ম্যাচ জিতেছিল চেন্নাই সুপার কিংস। ফিরতি ম্যাচ জিতে ওই হারের মধুূর বদলা নিয়েছিল বিরাট কোহলি শিবির। চলতি আইপিএলে দুই দলের শুরুটা দুর্দান্তভাবে হয়েছে। এখনও পর্যন্ত চার ম্যাচের সবকটি জিতেছে আরসিবি। ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে রয়েছে বিরাট অ্যান্ড কোং। চার ম্যাচের তিনটি জিতে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিএসকে।

দশ বছর পর আইপিএল লিগ তালিকার প্রথম দুই দল হিসেবে একে অপরের মুখোমুথি হতে চলেছে আরসিবি এবে সিএসকে। হাই-ভোল্টেজ ম্যাচে ব্যাঙ্গালোর শিবিরে দুটি পরিবর্তন করা হয়েছে। গত ম্যাচে বেশ ভাল পারফর্ম করা কেন রিচার্ডসন চোটের কারণে আজ খেলছেন না। পরিবর্তে আজ আরসিবি-র প্রথম একাদশে ড্যানিয়েল ক্রিস্টিয়ানকে সুযোগ দেওয়া হয়েছে। শাহবাজ আহমেদের পরিবর্তে আজ বিরাটদের প্রথম একাদশে খেলছেন নভদীপ সাইনি। অন্যদিকে সিএসকে শিবিরে দুটি পরিবর্তন করা হয়েছে। আজ ধোনি একাদশে খেলছেন ডোয়েন ব্র্যাভো ও ইমরান তাহির। খেলছেন না ইনফর্ম মইন আলি।

সিএসকে-র প্রথম একাদশ : ফ্যাফ ডু প্লেসি, ঋতুরাজ গায়েকোয়াড়, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো, স্যাম কারান, শার্দুল ঠাকুর, দীপক চাহার, ইমরান তাহির।

আরসিবি-র প্রথম একাদশ : বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কল, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, কাইল জেমিয়েসন, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+